Home আঞ্চলিক মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধে ইউপি মেম্বরের নেতৃত্বে হামলায় আহত ৪

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধে ইউপি মেম্বরের নেতৃত্বে হামলায় আহত ৪

15


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।


জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোংলায় ইউপি মেম্বর ও আওয়ামী লীগ নেতা মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে একটি নিরিহ পরিবারের উপর অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন এক নারীসহ চার জন। এ ঘটনায় ওই ইউপি মেম্বরকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

 মোংলা থানায় দায়েরকৃত অভিযোগ ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চাঁদপাই এলাকায় পাশ্ববর্তী দুইটি পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ মিমাংসায় বৃহস্পতিবার দুপুরেভূমি জরিপ চলছিলো। এ সময় কয়েকজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে হাজির হন চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান মোড়ল। এ সময় তিনি ও তার সহযোগী মহসিন মোড়ল, ইব্রাহিম শেখ, ইয়াসিন শেখ, ইসমাইল শেখ, হাতেম আলী মিলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

এরপর তাদের সাথে তর্কে জড়ালে লাঠিশোঠা দিয়ে স্থানীয় বাসিন্দা বৃদ্ধ হেমায়েত উদ্দিন (৭০) ও তার স্ত্রী জাহানুর বেগম (৫০) ও তার ছেলে শহিদুল ইসলাম (৪৫), ওবাইদুল ইসলাম (৩৫) এবং মহিদুল ইসলাম (৩০) কে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বৃহস্পতিবার সন্ধ্যায় আহত শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় ইউপি মেম্বর মোঃ মতিয়ার রহমান মোড়লকে ১ নম্বর আসামী করে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্ত মেম্বর মোঃ মতিয়ার রহমান মোড়ল দাবী করে বলেন, এ হামলার ঘটনা সত্য নয়। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।