Home আঞ্চলিক ইট চুরির অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

ইট চুরির অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

14

 কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ।।

সাতক্ষীরায় দুটি ইট চুরির অপবাদ দিয়ে রাশিদা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন চুল কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনায় বুধবার সকালে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ঘটেছে ঘটনা। নির্যাতনের স্বীকার গৃহবধূ পাকুড়িয়া গ্রামের ইব্রাহীম গাজীর স্ত্রী।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, রাশিদা বেগমকে তার প্রতিবেশী আশরাফ আলী নেদু তার পরিবারের সদস্যরা ইট চুরির কথা শোনার জন্য মঙ্গলবার তার বাড়ি থেকে ডেকে আনেন। সেখানে নেদু তার পরিবারের পাঁচজন সদস্য মিলে গাছের সঙ্গে তাকে বেঁধে এলোপাতাড়ি মারপিট করে চুল কেটে নেয়। পরে খোর্দ্দ ক্যাম্প পুলিশ রাসিদাকে উদ্ধার করে।

বিষয়ে খোর্দ্দ ক্যাম্প পুলিশের আইসি রইসউদ্দীন জানান, গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সেখানে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনায় নারী শিশু নির্যাতন দমনে একটি মামলা হয়েছে।