Home আঞ্চলিক খুলনা বিভাগে মৃত্যু ও শনাক্ত কমেছে

খুলনা বিভাগে মৃত্যু ও শনাক্ত কমেছে

6

স্টাফ রিপোর্টার ।।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৬৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়।

এর আগে মঙ্গলবার বিভাগে ২৫ জনের মৃত্যু এবং ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু আক্রান্ত দুটোই কমেছে।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার তথ্য নিশ্চিত করেন।

করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭০২৬ জন। ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৫১৬ জন।

খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।