Home জাতীয় দুই জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

দুই জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

5

খুলনাঞ্চল রিপোর্ট ।।

শেরপুর এবং ময়মনসিংহে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার ঘটনা ঘটে। পৃথক পৃথক বজ্রপাতে আহত হয়েছেন আরও কয়েকজন। শেরপুরে ব্রজপাতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে কৃষি শ্রমিক মোস্তফা মিয়া (৪০), নকলা উপজেলার লাভা শহরতলি গ্রামের বদিউজ্জামানের ছেলে কৃষক আজিজুল হক (৩৫) ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে শিশু আকরাম (১২) এবং ওই উপজেলার মলিঝিকান্দা ইউনিয়নের ইছামারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল (১৪)

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। দুপুরে বৃষ্টির মধ্যেই খেতে রোপা আমন ধানের চারা লাগাচ্ছিলেন কৃষি শ্রমিক মোস্তফা মিয়া। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আহত হন জোছনা আলীর ছেলে শ্রমিক আবু সাইদ (৩৪) ফজু মিয়ার ছেলে বুদু মিয়া (৩৫)এদের মধ্যে আশংকাজনক সাইদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময় শহরতলি গ্রামে আমন খেতে চারা লাগাচ্ছিলেন কৃষক আজিজুল। বজ্রপাতে তিনিও ঘটনাস্থলে মারা যান। আহত হন বাবু মিয়া ফকির নামে দুই কৃষক।

শ্রীবরদী গোসাইপুর নানা বাড়িতে বেড়াতে আসা শিশু আকরাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে শরীর ঝলসে গিয়ে প্রাণ হারায়। সে গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে পড়তো। একই সময় কিশোর রাসেল মাঠে কাজ করার সময় তার ওপর বজ্রপাত হলে সে-মারা যায়।

শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, একই দিনে চারজন মানুষের বজ্রপাতে নিহত হওয়ার ঘটনাটি মর্মান্তিক।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিহতদের পরিবারকে সহায়তা করা হবে।

ময়মনসিংহের ফুলপুর, ঈশ্বরগঞ্জ নান্দাইলে বজ্রপাতে তিনজনের প্রাণ গেছে। নিহতদের দুইজন কিশোর একজন ব্যবসায়ী।

বুধবার বেলা ১টা থেকে ২টার মধ্যে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুর ২টার দিকে বাড়ির কাছে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আবুল হোসেন আবুর ছেলে।

বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি আবদুলতাহ আল মামুন।

জানা গেছে, বাড়ির পাশেই সিন্নি বিলে আমন ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের দিন মজুর আছির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (১৬)সঙ্গে আরও দুই যুবকও ছিলেন। কিন্তু বৃষ্টি বজ্রপাত শুরু হলে অন্য দুই যুবক খেত থেকে উঠে গেলেও রুবেল ধানের চারা লাগাতেই থাকেন।

হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন রুবেল। উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া।

নান্দাইল প্রতিনিধি জানান, নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি দক্ষিণণপাড়া গ্রামে রবিন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আলাল উদ্দিন ছেলে। ওই সময় দুলাল মিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছে।

বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে রবিনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।