আসাদ, দিঘলিয়া
কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে সরকার যখন দেশকে কঠোর লক ডাউনের আওতায় এনেছে, গন পরিবহনও যখন বন্ধ ঘোষনা করা হয়েছে তখন দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামস্থ জুট টেক্সটাইল মিলস লিঃ সরকারী নিয়ম নীতি না মেনে শ্রমিকদের জন্য গন পরিবহন ও উৎপাদন অব্যাহত রেখেছে।
গতকাল দুপুর ২ টায় সরজমিনে গিয়ে দেখা যায় মিল গেট দিয়ে এ শিফট এর শ্রমিকরা বের হচ্ছে ও বি শিফট এর শ্রমিকরা গেট দিয়ে ভেতরে ঢুকছে, তাদের বেশির ভাগ লোকের মুখে মাক্স নাই, ঠেলা ঠেলি করে বের হচ্ছে ও ভিতরে ঢুকছে। আবার দুরের শ্রমিক পরিবহনের জন্য যে গাড়ী ব্যাবহার করা হচ্ছে তাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসলে সর্বোচ্চ ১৫-২০ জন লোক বহন করতে পারে, সেখানে ৪০-৫০ জন লোক গাদা গাদী করে বহন করছে, কেও বসে, কেও দাড়িয়ে, কেওবা বাদুর ঝোলা হয়ে বাম্পারে ঝুলে গন্তব্যে রওনা হয়েছে। এতে করে শ্রমিকদের কেও একজন করোনা পজেটিভ থাকলে একজনের শরির থেকে আর একজনের শরিরে এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পরার সমুহ সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মিলের অনেক শ্রমিক সাতক্ষীরা জেলা ও খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে কাজের উদ্যেশ্যে দিঘলিয়ায় প্রতিনিয়ত যাতায়াত করছে, এর ফলে এই এলাকার শ্রমিকদের মাধ্যমে দিঘলিয়া উপজেলা ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে এলাকার সচেতন মহলের মতামত।
এবিষয়ে জানতে জুট টেক্সটাইল মিলস লিঃ এর সহকারী মহাব্যাবস্থাপক এস এম শহিদুল আলম এর ব্যাক্তিগত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা শ্রমিকদের মাক্স ব্যাবহার, পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলেছি কিন্তু শ্রমিকরা মানতে চায়না। তারপরও আমরা চেষ্টা করবো সরকারী বিধি মেনে শ্রমিক পরিবহন ও পন্য উৎপাদন করতে।
আলাপকালে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে মিল কতৃপক্ষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে উৎপাদন করতে ও পরিবহন করতে বলেছি, তারপরও যদি তারা সরকারী সিদ্ধান্ত না মানে তাহলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে সাজা নিশ্চিত করবো।
উল্লেখ্য উক্ত মিলে ৩ শিফটে ২ হাজার ৫ শত শ্রমিক কাজ করতো কিন্তু করোনা কালীন সময়ে সি শিফট বন্ধ করে এ ও বি শিফটে প্রায় ১৫ শত শ্রমিক কাজ করে। কতৃপক্ষর এমন উদাসিনতায় করোনা ভাইরাস একজনের দেহ থেকে অন্য জনের দেহে সংক্রামিত হয়ে দিঘলিয়ায় মহামারি ধারন করা সময়ের ব্যাপার মাত্র।











































