পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় করোনা সংক্রমনের হার প্রতিদিন বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিলও। পাইকগাছা হাসপাতালে অক্সিজেন সংঙ্কটের কারণে রোগীদের পাঠানো হয় খুলনা করোনা হাসপাতালে। অনেকেই আবার অক্সিজেন সঙ্কটে মারাও যাচ্ছে। সে সব কথা চিন্তা করে পাইকগাছায় ব্যক্তি উদ্যোগে বিনা মূল্যে মানুষের পাশে অক্সিজেন সেবা দেয়ার জন্য কয়েকটি অক্সিজেন ব্যাংক গড়ে উঠেছে।
সর্বশেষ সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের আর্থিক সহযোগিতায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে উদ্বোধন করেছেন “পাইকগাছা অক্সিজেন ব্যাংক”। তারা বিনা খরচে বিনা পরিবহন মূল্যে এ সেবা দিয়ে যাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমার মনে হয়েছে একটি সিলিন্ডার মানে একটি জীবন।
কোন মানুষ যেন অক্সিজেন অভাবে যেন মারা না যায় তার জন্য এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো বলেন এ অক্সিজেন ব্যংকে আরো ১০ টি সিলিন্ডার সংযোজন করা হবে বলে তারা আমাকে জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিষ চন্দ্র গোলদার, প্রেসক্লাব সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, কাউন্সিলর এসএম এমদাদুল হক, এসএম তৈয়বুর রহমান, কামাল আহম্মদ সেলিম নেওয়াজ।











































