Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

81

বিদায় নিলেন খুলনার মানবিক জেলা প্রশাসক হেলাল হোসেন

স্টাফ রিপোর্টার

দুই বছর ১০ মাস দায়িত্ব পালন করে বিদায় নিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। রোববার সকালে নতুন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের হাতে দায়িত্ব হস্তান্তর করেছেন তিনি। সরকারি কর্মকর্তা হয়েও খুলনার জেলার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কারণে খুলনাবাসীর মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন হেলাল হোসেন। বিশেষ করে খুলনায় দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, করোনা আক্রান্ত রোগীদের জন্য ৯টি উপজেলায় অক্সিজেন ব্যাংক স্থাপন, হাইফ্লো নেজাল ক্যানোলা ও আইসিইউ ইউনিটের ভিত্তিমূল স্থাপন, খুলনা শিশু হাসপাতালের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ আনা, অনলাইনে ক্লাস করার জন্য ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্মার্টফোন প্রদান, শতাধিক শিক্ষার্থীকে আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করে অনলাইনে আয়ের ব্যবস্থা করা এবং খুলনার রূপসা উপজেলায় নতুন একটি অর্থনৈতিক জোন স্থাপনের উদ্যোগের কারণে আগামীতেও তাকে মনে রাখবে খুলনার মানুষ। গত ৩ বছরে তার অন্যতম মানবিক উদ্যোগ ছিলো গতবছর চালু করা ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’। করোনায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ায় ছিলো এই সেলের কাজ। গত দুই বছরে প্রায় ৪০ হাজার মানুষের কাছে খাদ্য পৌছে দিতে সক্ষম হয়েছেন তিনি। একজন সরকারি কর্মকর্তার উদ্যোগে এমন কার্যক্রম ইতোপূর্বে কখনও হয়নি। এ ছাড়া অসংখ্য কর্মহীন নারীদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদান, পুরুষদের ভ্যান গাড়ি প্রদান, প্রতিবন্ধিদের হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

যে কোনো কাজ সহজ করতে তথ্য প্রযুক্তির প্রয়োগ ঘটানোতেও হেলাল হোসেন ছিলেন এগিয়ে। দেশে প্রথমবারের মতো শুরু হওয়া ‘ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক’ এর উদ্যোগ শুরু হয় খুলনা থেকেই। মোবাইল অ্যাপসের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে গেছে এখন সারা দেশে। এ ছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে ধান-চাল সংগ্রহ, বিভিন্ন সেবা প্রদানে অ্যাপস চালু করেন। এ ছাড়া পতিতাপল্লীর শিশুদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা, নিজস্ব উদ্যোগে খুলনা কালেক্টরেট জামে মসজিদের সীমানা প্রাচীরসহ দ্বিতীয় তলা সম্প্রসারণ, খুলনায় প্রথমবারে মতো শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের আয়োজন করা, শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স স্থাপন, শেখ জামাল টেনিস একাডেমি, শেখ রাসেল ইকোপার্কের ভৌত উন্নয়ন, সার্কিট হাউজে বঙ্গবন্ধু সংগ্রহশালার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে দেড় লাখ ক্ষুদে কণ্ঠে পরিবেশিত হয় ঐতিহাসিক ৭ মার্চের ভাষন, যা দেশে ব্যাপকভাবে প্রচার পায়। প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ আগস্ট খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মোহাম্মদ হেলাল হোসেন।

দেড় বছর ধরে করোনা রোগীদের সেবায় ৬৫ ছাত্রলীগ কর্মী

কুষ্টিয়া প্রতিনিধি

করোনাভাইরাসের এ দুঃসময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীদের সেবায় গত দেড় বছর ধরে কাজ করে চলেছেন ছাত্রলীগের একঝাঁক তরুণ কর্মী। তাদের কেউ অক্সিজেন সিলিন্ডার হাতে আবার কেউ রোগীর সার্বিক সেবায় নিয়োজিত। জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালটির ডাক্তার-নার্সদের পাশাপাশি এভাবেই করোনা রোগীদের পাশে রয়েছেন তারা। করোনার এ সময়ে যখন হাসপাতালগুলো নিজেদের জনবল দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে সেখানে কুষ্টিয়ার এ হাসপাতালটিতে ছাত্রলীগ কর্মীদের এমন সেবামূলক কাজ দৃষ্টান্ত তৈরি করছে। পাশাপাশি ছাত্রলীগের এসব কর্মীরা বিভিন্ন মহলের প্রশংসাও কুড়াচ্ছেন।

জানা গেছে, জীবন বাজি রেখে তারা রোগীদের ওষুধ কেনায় সহায়তা, অক্সিজেন সরবরাহ, রোগীর নাকে অক্সিজেনের নল লাগানোসহ নানা কাজে নিরলসভাবে সহযোগিতা করছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৬৫ জন ছাত্রলীগ কর্মী পালাক্রমে এ সেবামূলক কাজ করে চলেছেন।

রাতদিন করোনা ওয়ার্ডে সেবা দিতে গিয়ে এরই মধ্যে কয়েকজন আক্রান্তও হয়েছেন। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ বলেন, মানব সেবার চেয়ে আর কোনও ভালো কাজ হতে পারে না। ছাত্রলীগ দেশের ক্রান্তিকালে সবসময় মানুষের পাশে থেকেছে। সেই দায়বদ্ধতা থেকে লোকবল সংকটে ভোগা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্সের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, এতে আমাদের জীবনের ঝুঁকি আছে। এরইমধ্যে বেশকিছু কর্মী আক্রান্ত হয়েছেন। কিন্তু তারা দায়িত্ব থেকে সরে যাননি। সুস্থ হওয়ার পর ফের যোগ দিয়েছেন কাজে। এতে তাদের মনে কোনও অভিমান নেই। যখন কোনও রোগী করোনাকে জয় করে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন, তখন তাদের মুখে থাকে এক তৃপ্তির হাসি। সেই হাসিটুকু এই ছাত্রলীগ কর্মীদের সব কষ্ট লাঘব করে দেয়।

ছাত্রলীগ কর্মীদের এই দৃষ্টান্তমূলক কাজে খুশি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসক, নার্স ও করোনা রোগীর স্বজনরা। করোনা ওয়ার্ডের চিকিৎসক টপি রানী কুন্ডু জানান, তাদের পাশাপাশি ছাত্রলীগ কর্মীরা যেভাবে করোনার আক্রান্ত মানুষকে বাঁচাতে লড়াই করে চলেছেন তা নজিরবিহীন। হাসপাতালের লোকবল সংকটকে বুঝতেই দিচ্ছেন এই ছাত্রলীগ কর্মীরা।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, ছাত্রলীগের এই ছেলেগুলো যদি সময়মতো না এগিয়ে আসতো, তাহলে এ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় অনেক সংকট তৈরি হতো।

সাতক্ষীরায় ৫ দিনে ৫১ মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে গত পাঁচ দিনে করোনা আক্রান্ত ছয় জনসহ মোট ৫১ জনের মৃত্যু হলো। আর ২৭ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৬৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩২১ জন।

এদিকে জেলায় ফের বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ০৯ শতাংশ। এ নিয়ে ২৭ জুন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে তিন হাজার ২৬২ জন।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিক্যাল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে আরও আট জনের মৃত্যু হয়েছে। এসময় সমেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলার ১৬৫ টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ। বাকি ১১৭টি নমুনা ছিল যশোর, মাগুরা ও নড়াইল জেলার।

কবর খুঁড়লেই তাজা লাশ: ১৭ দিনে ২৬ দাফন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কামালনগর কবরস্থানে জায়গা খালি নেই। প্রতিদিন এ কবরস্থানে দাফন হচ্ছে একাধিক লাশ। করোনা পরিস্থিতির কারণেই এ অবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গভীর রাতেও আসছে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ। এছাড়া করোনার উপসর্গে মৃত লাশ আসছে প্রতিদিন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জুন মাসের গত ২৬ দিনে সাতক্ষীরায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জন এবং করোনা উপসর্গে ১০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সরকারি হিসাবের বাইরেও প্রতিদিন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় চাপ বেড়েছে সরকারি কবরস্থানের ওপর। কবরস্থানে মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে তাজা লাশ। প্রিয়জনের দাফন কোথায় করবেন, এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।

কামালনগরের বাসিন্দা ও কামলানগর কবরস্থান পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান বাবু বলেন, দেড়শ’ বছর আগের এ কবরস্থানটি ৭০ শতক জমির ওপর অবস্থিত। দেড়শ’ বছর আগে মুন্সি আব্দুর রব সরদার কবরস্থানের জায়গা এলাকার মানুষের দাফনের জন্য দান করেছিলেন। এরপর থেকে এখানে হাজারও মানুষের দাফন হয়েছে। পরে সাতক্ষীরা পৌরসভা কবরস্থানের দেখভালের দায়িত্ব নেয়। কিন্তু পৌরসভা কবরস্থানটির সম্প্রসারণ করতে পারেনি। ফলে একই কবরের ওপর নতুন কবর দিয়ে এখন পর্যন্ত কাজ চলছিল। কিন্তু করোনা মহামারির কারণে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় নতুন কবরেই ভরে যাচ্ছে কবরস্থান। সম্প্রতি কবর দেওয়া স্থানে নতুন কবর খুঁড়লেই বেরিয়ে আসছে তাজা লাশ। এতে করে কবরস্থানটি সম্প্রসারণ করা ছাড়া কোনও বিকল্প নেই।

কামালনগর কবরস্থানের গোরখোদক মো. রেজাউল ইসলাম ও মো. ওয়াজেদ আলী জানান, তারা এখানে মৃত মানুষের জন্য ১৫-২০ বছর ধরে কবর খুঁড়ছেন। এর আগে কবর খুঁড়লে পুরনো হাড়গোড় বের হতো। কিন্তু সম্প্রতি তারা লক্ষ্য করছেন কবর খুঁড়তে কোদাল চালাতেই বেরিয়ে আসছে তাজা লাশ। তাদের ধারণা, করোনা পরিস্থিতিতে মানুষের অধিক মৃত্যুর কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনার আগে সপ্তাহে দুেই-একটি, মাসে ১০-১২টি এবং বছরে এক-দেড়শ’ লাশ দাফন করা হতো। কিন্তু গত প্রায় একমাসে ৭০-৮০টি লাশ দাফন হয়েছে বলে জানান তারা।

তারা বলেন, মরদেহের দুর্গন্ধে কবর খোঁড়াও এখন কঠিন হয়ে পড়ছে। কখনও কখনও মানসিকভাবে ভারসাম্যও হারিয়ে ফেলছি।

সাতক্ষীরার কামালনগর কবরস্থান পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. আবুল কালাম বাবলা বলেন, লাশের চাপে কবরস্থানে তিল পরিমাণ খালি জায়গা নেই। গত ৯ জুন ২০২১ তারিখ থেকে ২৬ জুন ২০২১ তারিখ পর্যন্ত ১৭ দিনে ২৬টি লাশ দাফন হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে কবরস্থান সংলগ্ন এলাকায় তিন কোটি টাকায় দুই বিঘা জমি কেনার জন্য মালিকদের সঙ্গে চুক্তি হয়েছে। সাতক্ষীরা পৌর এলাকার সব মসজিদের ইমাম, খতিব, ধনাঢ্য দানশীল ব্যক্তি, জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করে কবরস্থান সম্প্রসারণে জমি কেনার ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে জমির মালিকদের ৭০ লাখ টাকা বায়না দেওয়া হয়েছে। কিন্তু টাকার অভাবে বাকি কাজ সম্পন্ন করা যাচ্ছে না। বিত্তশালী ব্যক্তিরা এগিয়ে না আসায় থমকে গেছে কবরস্থান সম্প্রসারণের কাজ। এছাড়া এখন পর্যন্ত সরকারি কোনও সহায়তাও পাওয়া যায়নি। ইতোমধ্যে আমরা স্থানীয় সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন দফতরকে বিষয়টি জানিয়েছি। কবরস্থানটির সম্প্রসারণ না হওয়া পর্যন্ত দাফন কাজ স্থগিত করা ছাড়া কোনও উপায় থাকবে না।

ডাক্তার আবুল কালাম বাবলা কবরস্থানটি সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সুন্দরবনে কাঁকড়া ধরায় ৪ জেলে গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে চার জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। শনিবার (২৬ জুন) রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের নাজির খানের ছেলে হাবিবুর রহমান, মিজানুর গাজীর ছেলে মো. ইয়াছিন গাজী, আব্দুল কাদের গাজীর ছেলে মো. শহিদুল গাজী ও হাবিবুর রহমানের ছেলে মো. জাহিদুল ইসলাম। বুড়িগোয়ালীনি ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ সুলতান আহমেদ জানান, বাদুড়ঝুলি খাল এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বনবিভাগের লোকজন। এ সময় অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে দুটি নৌকা, জাল ও রশিসহ তাদের গ্রেফতার করা হয়। বিকেলে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কয়রায় ঘরে ঘরে জ্বর, ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের হার

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় বাড়ছে জ্বরের প্রাদুর্ভাব। এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। এদিকে আশঙ্কাজনক হারে জ্বরের রোগী বেড়ে যাওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ছে করোনাভীতি। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যাও। গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫ শতাংশে। এছাড়া করোনা আক্রান্তের ভয়ে অনেকেই ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতেই গোপনে চিকিৎসা নিচ্ছেন। উপজেলার বিভিন্ন ওষুধের দোকানদাররা জানান, গত কয়েকদিন সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথার ওষুধ বিক্রি হয়েছে স্বাভাবিকের চাইতে কয়েকগুণ বেশি। তবে সরবরাহ কম থাকায় রীতিমত হিমশিম খাচ্ছেন তারা। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ উপজেলার ২০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ১৪৮ জন। আর করোনায় মোট মারা গেছেন সাতজন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে গত সাতদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিন বহির্বিভাগে ২০-৩০ জনের মতো রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে পুরো উপজেলায় হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় প্রশাসন। চলছে কঠোর লকডাউন।

এরইমধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণও করেছেন বেশ কয়েকজন। তবে নমুনা দিতে মানুষের অনীহা থাকায় উপজেলায় করোনা রোগীর প্রকৃত সংখ্যা নির্ণয় করতে পারছে না উপজেলা স্বাস্থ্য বিভাগ। কয়রা সদর ইউনিয়নের আব্দুল করিম (৪৫) ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের করিম মিয়া (৩০) বলেন, ‘আমরা ৪-৫ দিন থেকে জ্বর ও সর্দিতে ভুগছি। এ কয়েকদিনেই জ্বরে কাহিল হয়ে পড়েছি। তবে চিকিৎসা নিচ্ছি বাড়িতে থেকেই।’ কয়রা সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম বাহারুল ইসলাম বলেন, ‘আমার এলাকায় অনেক মানুষের জ্বর ও সর্দি হওয়ার খবর পাচ্ছি। তাদেরকে ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য বলেছি।’ মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, ‘ইউনিয়নের অধিকাংশ মানুষ জ্বরে ভুগছেন। আমার ইউনিয়নে দীর্ঘদিন জ্বরে ভুগে এক ব্যক্তি মারা গেছেন। এখানে প্রায় প্রত্যেক বাড়িতে জ্বরে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।’ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা জানান, উপজেলায় হঠাৎ করে করোনা প্রকোপ বেড়ে গেছে। কারণ এলাকার জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এছাড়া ভারত থেকে বিভিন্ন পথে উপজেলায় লোক আসায় ও তাদের অবাধ চলাচলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তদারকিতে আক্রান্তরা নিজ নিজ হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। করোনা থেকে রক্ষা পেতে হলে সচেতন হওয়া খুবই জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ২২ জুন-২৮ জুন পর্যন্ত লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন থেকে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের শুকনা খাবার ও ফল সরবরাহ দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় উপজেলা প্রশাসন থেকে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।’

রূপসায় একদিনে ৩৩ জন নমুনা পরীক্ষায় ১৮ জনই করোনা আক্রান্ত

রূপসা প্রতিনিধি  :

চলতি লকডাউনে গত ২৭ জুন রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে একদিনে ১৮ জন করোনা পজেটিভ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ও খুলনায় ৩ জন নমুনা পরীক্ষার মধ্যে ১৮জনই পজেটিভ রোগীর নাম পাওয়া গেছে। ১নং আইচগাতী ইউনিয়ন দুর্জনীমহল গ্রামের মৃত গোলাম আকর মোল্যার ছেলে মোল্যা মিজানুর রশিদ (৪৮) ও স্ত্রী লাবনী বেগম (৩৬), পজেটিভ।  ৩নং নৈহাটী ইউনিয়ন জাবুসা গ্রামের মো. ইলিয়াস হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২০), সামন্তসেনা গ্রামের মৃত শেখ আকবর আলীর ছেলে অলিয়ার রহমান (৪০) ও স্ত্রী বন্যা খানম (৩৬) একই গ্রামের মৃত মো. সামছু শেখের ছেলে হেমায়েত হোসেন (৭০) ও কাজী আতিয়ার রহমানের স্ত্রী সুফিয়া বেগম (৫৫), দেবীপুর গ্রামের গনি মোড়লের ছেলে হেলাল মোড়ল (২৪), জাবুসা গ্রামের মৃত ইদ্রিস ছেলে মো. ইসমাইল (৭০), বাগমারা গ্রামের মো. সোহাগ মৃধার স্ত্রী জয়নাব (৪০), নেহালপুর গ্রামের আ: সালাম এর ছেলে ফাইজুর রহমান (৪৬) পজেটিভ। ৪নং টিএসবি ইউনিয়ন কাজদিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. আনিসুজ্জামান (৪২), খাজাডাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী শামিমা (৪০), একই গ্রামের মো. কিয়াম শেখের ছেলে তাজ আহম্মেদ (২৩), স্বল্পবাহিরদিয়া গ্রামের মৃত কিয়াম উদ্দিনের মেয়ে সবুরোন বেগম (৬৫), একই গ্রামের মৃত আ: মতলেব শেখের স্ত্রী সকিনা (৭৭), পজেটিভ।

৫নং ঘাটভোগ ইউনিয়ন আনন্দনগর গ্রামের মৃত আ: সামাদ শেখের ছেলে রফিকুল ইসলাম (৬৫), ধোপাখোলা গ্রামের দিপক বিশ্বাসের ছেলে মনজ বিশ্বাস (৩০) পজেটিভ।

ঝিনাইদহে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্তান্ত ৯০

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ বেড়েছে করোনার রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ হাজার ১’শ ৪০ জনে। এছাড়াও ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। সিভিল সার্জন ডা সেলিনা বেগম জানান, রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা নমুনায় এ তথ্য জানা গেছে।

চুলকাটিতে সওজের জমি অবৈধ ভাবে দখল করে পাকা ভবন নির্মাণ: কর্তৃপক্ষ নিরব

ফকিরহাট প্রতিনিধি

খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাটি-তে সড়ক ও জনপদ বিভাগের সরকারী জমি অবৈধ ভাবে দখল করে সেখানে পাকা ইমারাত তৈরী করে গোডাউন বানিয়ে সেখানে নানা প্রকার অবৈধ ব্যবসা পরিচালনা করছেন স্থানীয় এক অসাধু ব্যক্তি। এতে সড়ক ও জনপদ বিভাগের সরকারী জমি যেমন বে হাত হয়েছে, তেমনী সরকারী জমি অসাধু ব্যাক্তির দখলে থাকা নিয়ে প্রশ্নবৃদ্ধ হচ্ছে বাগেরহাট সওজ কর্তৃপক্ষ।

স্থানীয় একাধীক ব্যাক্তি জানান, সদর উপজেলা রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃতঃ খোরশেদ আলী ফকির এর পুত্র খায়রুল ইসলাম উক্ত সওজ এর জমি অবৈধ ভাবে দখল করে সেখানে বিশাল পাকা ইমারাত তৈরী করে দীর্ঘদীন যাবৎ সেই স্থানে গোডাউন বানিয়ে সেখানে নানা প্রকার অবৈধ ব্যবসা পরিচালনা করছে। তারা জানান পাকা ইমারাত নির্মাণ করে তার উপরী অংশে মুলিবাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যাহাতে কেউ বুঝতে না পারেন তিনি পাকা ইমারাত নির্মাণ করেছেন। তিনি ভিতরে পাকা ইমারাত ও পাশের্^ মুলিবাঁশের বেড়া দিয়ে সেই গোডাউনে কি রাখেন তা নিয়েও নানা রকমের প্রশ্ন উঠেছে। তারা বলেছেন চুলকাটি প্রেসক্লাব এর সামনে এই পাকা গোডাউনটি অবস্থিত। গোডাউনে মালামাল আনা নেওয়ার সময় প্রেসক্লাবে প্রবেশের একমাত্র সরকারী রাস্তাটি ও ভেঙ্গেচুরে নষ্ট করে ফেলেছে। তার গোডাউনে প্রায় দিন দুপুর সন্ধ্যা ও গভীর রাতে অপরিচিত লোকের আনাগোনা চলে বলে জানান স্থানীয়রা। এবিষয়ে খাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের সাথে আলাপ করা হলে তিনি বলেন,সওজের জমির উপর কি ভাবে পাকা ইমারাত নির্মাণ করা হলো তা আমার বোধগাম্য নয়, তাছাড়া খায়রুল ইসলাম এর প্রতি চুলকাটি বাজারের অধিকাংশ লোক অখুশি। বিষয় উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করাবেন বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান। এব্যপারে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দেনের সাথে আলাপ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধিন রয়েছে।

ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে সুস্মিতা রায় (১৩) নামের এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার রুদাঘরা ইউনিয়নের হাসানপুর এলাকার অসিত রায়ের মেয়ে।গতকাল রবিবার সকালে হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসানপুর এলাকার অসিত রায়ের অষ্টম শ্রেণী পড়–য়া কন্যা সুস্মিতা রায়ের সাথে তার মায়ের ঝগড়া হয়।তারই জের ধরে ঘটনার দিন সকালে ্মায়ের উপর অভিমান করে সে বিষপান করে।এরপর তাকে ডুমুরিয়া হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডুমুরিয়ায় যুবদল নেতার মৃত্যুতে বিএনপির শোক বিবৃতি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম (৪৭)’র অকাল মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।এরা হলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,শেখ মতিয়ার রহমান বাচ্চু,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,শেখ সরোয়ার হোসেন,শেখ দিদারুল হোসেন দিদার,শেখ শাহিনুর রহমান,মোল্যা কবির হোসেন,খান ইসমাইল হোসেন,বিএম হাবিবুর রহমান হবি,অরুন কান্তি গোলদার,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,আমিনুল ইসলাম মোড়ল মোল্যা মশিউর রহমান,শেখ মাহাবুর রহমান,মাষ্টার সেলিম হালদার,শফিকুল ইসলাম খান,হাফেজ মতিউর রহমান,আহম্মদ আলি ফকির,গফ্ফার শেখ,আবুল কালাম খান,হাফিজুর বাগাতি,আব্দুর রশিদ শেখ,রফিকুল বাওয়ালী,মাহাবুর শেখ,হাফিজ মোড়ল,রফিকুল সরদার,তাজ খান,পারভেজ গাজী,আবরার হোসেন সৈকত,নাছিম শেখ।অপরদিকে উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেনের আশু রোগমুক্তি কামনা করেছেন নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় চিংড়িতে পুশের অভিযোগে ৪ জনের জেল-জরিমানা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ভ্রাম্যমান আদালতে পিতা-পুত্রসহ ৪জনকে জেল-জরিমানা দেয়া হয়েছে।গতকাল রবিবার দুপুরে উপজেলার আন্ধারমানিক এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান।আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু ব্ক্কার সিদ্দিকের নেতৃত্বে আন্ধারমানিক বাজারস্থ দিলিপ মন্ডলের মৎস্য ডিপোতে অভিযান চালায়।এসময় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ওই এলাকার মৎস্য ব্যবসায়ী দিলিপ মন্ডল,পরিতোষ মন্ডল,পিতা অতুল মন্ডল ও হিসাব রক্ষক সমীরন মন্ডলকে আটক ও ৫ মন অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়।এরপর ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ১৪ দিনের জেল, ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাছ বিনষ্ট করা হয়।

কেশবপুরে চুরির ছাগলসহ দুইজন গ্রেফতার

কেশবপুর(যশোর) প্রতিনিধি

কেশবপুরে  মোটর সাইকেল যোগে ছাগল চুরি করে পালানোর সময় ছাগলসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার ছেলে সাইফুর রহমান শনিবার সকালে পাকা রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য ছাগল বেধে রেখে আসেন। কিছুক্ষণ পর মধ্যকুল গ্রামের মৃত রফিকুল ইসলাম সরদারের ছেলে আব্দুল্লাহ আল রায়হান (২০) একই গ্রামের সেলিম খানের ছেলে রায়হান খান (২০) নামের দুই যুবক মিলে মধ্যকুল গ্রামের আবুল হোসেন খানের ছেলে রাসেল খানের মোটরসাইকেলে করে ছাগল চুরি করে সরসকাটি বাজারের দিকে পালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বরনডালি নামক স্থানে পৌঁছালে ছাগল দেখে বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা আটকিয়ে রাখে। চুরির ঘটনা সত্যতা পেয়ে কেশবপুর থানা পুলিশকে অবহিত করেন। বিষয়টি জানার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশে  তাৎক্ষনিকভাবে ভালুকঘর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাগলসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ছাগল মালিক বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করেন। এব্যপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন,  চুরির ছাগলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ফকিরহাটে এক নারীকে ধর্ষনের অভিযোগে মামলা, ধর্ষক আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে ৩৫বছর বয়স্ক এক নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী নিজ বাদী হয়ে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার একমাত্র অভিযুক্ত আসামী গোলাম ওস্তা (৫২) নামের এক মুদি দোকানদারকে আটক করেছেন পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরির্দশক (এসআই) অনুপ কুমার রায় মামলার বরাত দিয়ে জানান, জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের গোলাম ওস্তা গত ২৩জুন বিকেল ৫টার দিকে ওই নারীর ঘরে একা পেয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় রবিবার (২৭জুন) ভিকটিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এদিন ভোররাতে মামলার আসামী গোলাম ওস্তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম বলেন, ধর্ষনের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলাটি তদন্তধীন রয়েছে।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে ‘কঠোর লকডাউন’ সত্ত্বেও দিঘলিয়ায় সংক্রমনের হার ৩৬%

আসাদ, দিঘলিয়া

দিঘলিয়া উপজেলায় দিন দিন কোভিড-১৯ এর ভয়াবহতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও গত সাত দিনে উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের গড় হার প্রায় ৩৬ শতাংশ। সংক্রমনের এ হার কোভিড-১৯ সংক্রমনের সূচনালগ্ন থেকে সর্বচ্চ। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত দিনে ১৮৫ টি নমুনা পরিক্ষা করে ৬৬ টি নমুনাতে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানলে দিঘলিয়ার কোভিড পরিস্থিতি ‘শোচনীয়’ হতে পারে। উপজেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যৌথভাবে পরিস্থিতি মোকাবেলায় ও লকডাউন কার্যকর করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এপর্যন্ত দিঘলিয়া উপজেলাতে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩২৬ জন। এরমধ্যে সুস্থ  হয়েছেন ২৩১ জন, মৃত্যুবরণ করেছেন ৭ জন, ৮৮ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ ২৭ জুন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৩৯ জনের র‌্যাপিড এন্টিজেন টেষ্ট পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

এ দিকে জেলা প্রশাসক ঘোষিত লকডাউনের প্রথম দিন (২২ জুন) থেকে দিঘলিয়া উপজেলায় কঠোরভাবে পালিত হচ্ছে। উপজেলাধীন সকল বাজার, দোকানপাট বন্ধ রয়েছে। শহরের সঙ্গে যোগাযোগের মাধ্যম ১৮ টি খেয়াটঘাট ও ২টি ফেরিঘাট চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরী প্রয়োজনে, রোগী পারাপার, কৃষি পন্য পরিবহন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পারাপারের জন্য সীমিত আকারে নগরঘাট, আড়ুয়া এবং চন্দনীমহল খেয়াঘাট খোলা রাখার অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম জানান, এ উপজেলাতে করোনা সংক্রমন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায় চলে গেছে, এখন উপজেলার প্রায় সর্বত্র কোভিড-১৯ পজেটিভ রুগী রয়েছে। তিনি উপজেলাবাসী কে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্ববান জানান। সরকারি নির্দেশনা মেনে সবাই কে ঘরে অবস্থান করতে বলেন এবং করোনা ভাইরাস সংক্রমণের লক্ষন দেখাদিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে র‌্যপিড এন্টিজেন টেষ্ট করতে বলেন। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কারো কোন পরামর্শ এবং সহযোগীতার প্রয়োজন হলে তিনি ইমারজেন্সী মোবাইল নং. – ০১৭৩০-৩২৪৫৯৫ ও ডাঃ বাদল চন্দ্র দেবনাথ (এমওডিসি) মোবাইল নং. – ০১৮২৩-৬৩২০৭৩ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য আইসোলেশনে থাকা রোগীদের নিয়মিত প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা প্রদান করা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। তিনি উপজেলাবাসীকে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা কঠোরভাবে মেনে চলার এবং লকডাউন চলাকালীন জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। কারোর জরুরি খাদ্য সহযোগীতার প্রয়োজন হলে ৩৩৩ এ কল করে অবহিত করার জন্য বলেন। উপজেলা প্রশাসন যাচাই বাছাই করে দ্রুত খাবার পৌঁছে দেবে। তিনি এই দুর্যোগ মোকাবেলায় সন্মিলিতভাবে সবাইকে উপজেলা প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানিয়েছে।

খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা যুবলীগের সদস্য রকিব হান্নানের মা জোহরা আক্তার (৯৭) বার্ধক্যজনিত কারণে রবিবার (২৭ জুন) দুপুর ২টায় এবং সরকারি বিএল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিলের খালা জহুরা খাতুন (৯৩) বার্ধক্যজনিত কারণে রবিবার (২৭ জুন) বেলা ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত উভয় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

ফকিরহাটে অধিকাংশ স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার স্বাস্থ্য বিধির উপর বেশ কিছু নির্দ্দেশনা প্রদান করলেও অধিকাংশ দোকানপাট হাট-বাজার ও গুরুত্বপুর্ণ মোড়ে তার কোন তোয়াক্কা করা হচ্ছেনা। প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সড়ক ও মহা-সড়ক হাট-বাজার ও গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। দিনদিন উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক নারী পুরুষ মুত্যু বরন করলেও জনগন সচেতন হচ্ছেনা। জনগন-কে সচেতন করতে জরুরী পদক্ষেপ গ্রহন করা না হলে এ উপজেলায় করোনা ভাইরাস আরো ছড়িয়ে পড়ার আশাংখা করা হচ্ছে। জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার স্বাস্থ্য বিধির উপর বেশ কিছু নির্দ্দেশনা প্রদান করেন। কিন্তু অধিকাংশ স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বেশ কিছু স্থানে হাট-বাজার খুলে রাখার কারনে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে। যেন দেখার কেউ নেই। উপজেলা ব্যাপী সময় নির্দ্ধারণ করে লকডাউন প্রদান করা হলেও অনেকে সামনের সাটার বন্ধ করে ভিতরে বসে বেচা কেনা এমনকি মোবাইল ফোনে নানা প্রকার গ্রেমে খেলা করছে। সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে কাটাখালী বাসষ্ট্যান্ড হতে সকাল হতে গভীর রাত পর্যন্ত বাস মিনিবাস ও পরিবহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল করছে। অটো ভ্যান, ইজিবাইক, মাহেন্দ্র, সিএনজি, পিকাপ, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রো, ভাড়াই চালিত মটরসাইকেল এমনকি এ্যাম্বুলেন্সে করে যাত্রী বহন করা হচ্ছে। যাত্রীরা গাদাগাদি করে কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা তারা করছেন না। যা কাটাখালী বাসষ্ট্যান্ড, টাউন নওয়াপাড়া মোড় বাসষ্ট্যান্ড, চুলকাঠি বাষ্ট্যান্ড, ফকিরহাট বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্ট্যান্ডে গেলে দেখতে পারবেন। এখানে আসলে বোঝাই উপায় নেই যে দেশে করোনা ভাইরাসের মহামারী চলছে। উপজেলা ও জেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও তা ক্ষনিকের জন্য, তাঁরা চলে গেলে আবার একই অবস্থার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সাথে জেলা শিল্পকলা একাডেমির শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্যরা শুভেচ্ছা বলি করেছেন। জেলার  সকল শিল্পী, কলাকুশলী, কবি-সাহিত্যিক সংস্কৃতি কর্মী পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ  তানজিল্লুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু, শামিমা পারভীন রতœা, চৈতালি মুখার্জি প্রমুখ। কোভিট ১৯ করোনা ভাইরাস সংক্রমণ তীব্র গতিতে বাড়ছে, সমগ্র বিশ্ব, দেশ তথা সাতক্ষীরা জেলা খুবই বিপদজনক সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ায় নবাগত জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেছেন চলমান পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সকল শিল্পী, কবি- সাহিত্যিক, সংস্কৃতিকর্মী সুধীজনদের সাথে মত বিনিময় করবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের সকল নির্দেশনা মেনে মাক্স পরিধান, অপ্রয়োজনে বাইরে না আসার আহ্বান জানিয়ে সকলের সহোযোগিতা কামনা করেছেন।

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭৭, মৃত ৫

বাগেরহাট প্রতিনিধি

করোনায় গত একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখলো বাগেরহাটবাসী। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় শনান্তের হার ৪৩ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে পাঁচ রোগী মারা গেছে।

বাগেরহাটে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯ জন। মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৯৯ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৬০ জন। রোববার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানান।

আক্রান্তে সংখ্যার দিক দিয়ে সবার ওপরে রয়েছে বাগেরহাট সদর উপজেলা। এই উপজেলায় ২১২ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। মৃতদের মধ্যে মোংলা ও রামপাল উপজেলায় একজন করে এবং বাগেরহাট সদর উপজেলায় রয়েছেন তিনজন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, শনিবার (২৬ জুন) শনাক্তের হার কম ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের হার দু’টোই বেড়েছে। ৪১৩ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার প্রায় ৪৩ শতাংশ। আর মৃত্যুবরণ করেছেন পাঁচজন।

সিভিল সার্জন আরও জানান, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানো ও নিশ্চিত করতে মাইকিং, মাস্ক বিতরণ, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

খুবির একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্তের ফলে করোনা প্রাদুর্ভাবকালীন অনলাইনে পরীক্ষা গ্রহণের বাঁধা কাটলো

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত প্রচলিত অধ্যাদেশে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে কোনো নির্দেশনা ছিলো না। ফলে প্রস্তুতি নেওয়া হলেও অনলাইনে পরীক্ষা গ্রহণ সম্ভব হচ্ছিলো না। রবিবার একাডেমিক কাউন্সিলের এক সভায় উদ্ভুত করোনা পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে আলোচনায় সরকার করোনা পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা না দেওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন ব্য্যবস্থা হিসেবে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে এখন অনলাইনে পরীক্ষা গ্রহণের আর কোনো বাঁধা থাকলো না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে বেলা সাড়ে ১১ টায় একাডেমিক কাউন্সিলের ১৭২ তম সভা (জরুরী) অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দসহ সংশ্লিষ্ট স্থানীয় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় করোনা পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন পাঠদান ও পরীক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটির প্রতিবেদন ও কারিগরি কমিটি কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেখানে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের ফলে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইনে এবং স্বাভাবিক হলে সশরীরে পরীক্ষা গ্রহণের সব পথ খোলা থাকলো। এই সিদ্ধান্তের ফলে করোনা মহামারির পরিস্থিতিতে ইতোমধ্যে একাডেমিক ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা অনলাইনে পরীক্ষা গ্রহণের মাধ্যমে অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যাপারে খুব শীঘ্রই একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর প্রথম একাডেমিক কাউন্সিল সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো তা অত্যন্ত সময়োপযোগী এবং অনলাইনে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম অব্যহত রাখার ক্ষেত্রে তা খুবই তাৎপর্যপূর্ণ।

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

খুলনা বিভাগের ঝিনাইদহ, মেহেরপুর ও বাগেরহাট জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঝিনাইদহে ২২ থেকে ৩০ জনু পর্যন্ত সর্বাত্মক লকডাউন চলছে। রবিবার ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার দুইশত ইজিবাইক চালকদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও নগদ পাঁচশত টাকা বিতরণ করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এ সহায়তা বিতরণ করেন। মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৩ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে এক কোটি ৩৪ লাখ ৯৪ হাজার নয়শত ৮০ টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬৮ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

বাগেরহাট জেলায় এ পর্যন্ত ৪০ হাজার ছয়শত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৭২ হাজার আটশত ৯৯ উপকারভোগী পরিবারের মাঝে সাত কোটি ৭৮ লাখ চার হাজার পাঁচশত ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নয়শত উপকারভোগী পরিবারের মাঝে নয়শত বস্তা শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে দুইশত ৯১টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

খুলনায় আরও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তিনশত ৩৫ জন

তথ্য বিবরণী

রবিবার খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে তিনশত ৩৫ জন করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ একশত পাঁচ জন এবং দুইশত ৩০ জন মহিলা। এ পর্যন্ত মোট এক লাখ ৭৮ হাজার ২৯ জন করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার নয়শত ৮৮ জন এবং মহিলা ৭৩ হাজার ৩৯ জন। খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

করোনায় সংক্রমন ও মৃত্যুর হার কমাতে পাঁচদফা সুপারিশ করে স্মারকলিপি দিয়েছে খুলনা বিএনপি

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাসে রোধে দ্রুত পর্যাপ্ত টিকা সরকারী খরচে প্রদানের ব্যবস্থা, প্রতিটি মহানগর / জেলা / উপজেলায় সরকারী খরচে অধিকহারে করোনা টেষ্টের ব্যবস্থা ও অসুস্থ্য, বৃদ্ধ ও চলাচলের অনুপযোগীদের জন্য বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহের বিশেষ টিম গঠন করাসহ করোনাভাইরাসে মৃত্যুর হার বৃদ্ধিতে এবং উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় সরকারের করণীয় সম্পর্কে পাঁচদফা সুপারিশ করে খুলনা সিভিল সার্জনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপির। রবিবার (২৭ জুন) বেলা পৌনে ১টায় এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপির অন্যান্য সুপারিশগুলো হলো, প্রতিটি মহানগর ও জেলা শহরে একাধিক করোনা হাসপাতাল স্থাপন, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সরকারী খরচে চিকিৎসার ব্যবস্থা ও অন্যান্য রোগের চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা চলমান রাখা, করোনা চিকিৎসায় মৃত্যুর হার কমাতে আই,সি,ইউ ও অক্সিজেন সিলিন্ডার সার্পোট অত্যান্ত জরুরী প্রয়োজন বিধায় প্রতিটি মহানগর / জেলা / উপজেলায় পর্যাপ্ত আই সি ইউ শষ্যা হাইফ্লোনজেল ও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা এবং প্রতিটি মহানগর / জেলা / উপজেলায় হাসপাতাল গুলোতে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্ধ, লোকবল যেমন ডাক্তার ও নার্স নিয়োগ এবং পরীক্ষা নিরিক্ষার সরঞ্জাম স্থাপন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে প্রদান করা স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, বিএনপি আশা করে দলমতের উর্ধ্বে থেকে সরকার জাতীয় দূর্যোগ মোকাবেলায় সুপারিশ সমূহ গ্রহন এবং বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করবেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দেশব্যাপী করোনাকালিন স্ব্যস্থ্যেবিধি মেনে সীমিত পরিসরে প্রদান করা স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, জননিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা করোনা যুগে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। গত ১৫ মাসে নভেল করোনা ভাইরাসে বাংলাদেশ সহ সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৩৪ লক্ষ এবং মৃত্যুর সংখ্যা ৩৯ লক্ষ ২৫ হাজার, বাংলাদেশে আক্রান্ত প্রায় ৯ লক্ষ মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে যা উদ্বেগ জনক অবস্থায় পৌছেয়েছে। করোনা ভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের শেষ ভাগ কিংবা তৃতীয় ঢেউয়ের শুরুতে ডেল্টা ভেরিয়েন্টে দ্রুত সংক্রমন ও মৃত্যুর হার সীমান্ত অঞ্চলে বৃদ্ধি পাওয়ায় খুলনা ও রাজশাহী বিভাগ বিপদ জনক ঝুকির মধ্যে থাকায় হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন থেমে থেমে বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবন জীবিকা সংকটাপন্ন। সব কিছু স্থবির হয়ে পড়েছে। পুরো দেড় বছর নানা সংকটে ব্যবসা বানিজ্য, শিক্ষা কার্যক্রম বন্ধ, বেকারের সংখ্যা আশংঙ্কা জনক বৃদ্ধি চলছে থেমে থেমে লক ডাউন তারপরেও কমছে না সংক্রম মৃত্যুর হার। বাংলাদেশের করোনা ভাইরাসের সংক্রমন ও মৃত্যুর হার কমাতে প্রয়োজন কঠোর স্বাস্থ্যবিধি পালনের ব্যবস্থা, সিংহভাগ মানুষের জন্য টিকা প্রয়োগের ব্যবস্থা ও চিকিৎসা সেবার সকল পর্যায়ের উন্নয়ন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু প্রমূখ।

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক হুমায়ুন কবীর বালু’র ১৭তম হত্যাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্ব ও ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মোঃ শাহ আলম, মোঃ আনিসউদ্দিন ও মো: আমিরুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ,  খুলানা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিব উদ্দিন পান্নু, ও সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সদস্য সুনীল কুমার দাস, আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ। স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলনে, ক্লাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি,  ও মাহবুবুর রহমান মুন্না, ক্লাব সদস্য দেবনাথ রনজিৎ কুমার, দেবব্রত রায়,  শেখ আব্দুল্লাহ, হারুন-অর-রশীদ, আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ শামসুদ্দীন দোহা, মোঃ মাছুম বিল্লাহ, এজাজ আলী, দীলিপ কুমার বর্মন, শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, শশাংক শেখর স্বর্ণকার, মো. আজিজুল ইসলাম, মো. রকিবুল ইসলাম মতি, তিতাস চক্রবর্তী, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, মামুন খান, তুফান গাইন, মোঃ সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। স্মরণসভায় বক্তারা সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলা পুন:তদন্ত দাবী করে হত্যাকান্ডের মোটিভ, পরিকল্পনাকারি, অর্থযোগানদাতা ও গডফাদারের পরিচয় উন্মোচন করতে সরকারের কাছে আহবান জানান। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকলের উচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু’র উপর স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন মোঃ জামিল আহম্মদ এবং পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

খুলনায় ১১জন শ্রমিককে চার লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মধ্যে পেশাগত কারণে অসুস্থ, আহত, দুর্ঘটনায় মৃত এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে ১১জন শ্রমিক এবং তাদের স্বজনদের মাঝে চার লাখ ৪০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়। রবিবার দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান এসকল চেক বিতরণ করেন। পরিচালক জানান, ইতোমধ্যে খুলনা বিভাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। স্বচ্ছতার সাথে অসহায় শ্রমিকদের তালিকা করে এ চেক বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাকালে শ্রমিকদের মাঝে মাস্ক ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শ্রমিক কল্যাণ তহবিল শ্রমিকদের বিপদে পাশে রয়েছে। চেক বিতরণকালে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মোংলায় রবিবার শনাক্তের হার ৫৫.৫৫ ভাগ

মোংলা প্রতিনিধি

মোংলায় রবিবার করোনা শনাক্তের হার ৫৫.৫৫ ভাগ। এর আগে শনিবারের হার ছিল ৪৬.৬৬ ভাগ। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গত ৩০ মে থেকে মোংলায় করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধ চলমান রয়েছে। তবে তা খুব বেশি একটা বাস্তবায়ন না হওয়ায় সংক্রমণ ও শনাক্তের হার কোনভাবেই কমছেনা। পৌর শহরে বিধি নিষেধের কোন বালাই নেই। তাই দোকানপাট খোলা ও নদী পারাপার স্বাভাবিক রয়েছে। শহরে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক । তাই পৌর শহরের চিত্র দেখে বুঝার উপায় নেই যে এখানে বিধি নিষেধ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধি নিষেধ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে, মাস্ক বিতরণ করা হচ্ছে। তারপরও যারা মাস্ক বিহীন চলাচল করছে এবং বিধি নিষেধ না মেনে দোকানপাট খোলা রাখছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

মোংলা পোর্ট পৌরসভার ১শ ৭৮ কোটি টাকার বাজেট ঘোষণা

মোংলা প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২০২২ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান  এ বাজেট ঘোষণা করেন। এ বাজেটে আয় ধরা হয়েছে ১শ ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে আয়ের সমান।

পৌর মেয়র এ সময় বলেন, সরকারী ও বেসরকারী বিভিন্ন  প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হবে ১শ ৫৯ কোটি সাত লাখ টাকা। আর সর্বোচ্চ ব্যয় হবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মাণ খাতে। সেখানেও ১’শ ৫৯ কোটি সাত লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, পৌরসভার আইন উপদেষ্টা এ্যাডভোকেট শেখ আঃ সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌরসভার কাউন্সিলরসহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

খুলনার নতুন সিএমএম মো. ইয়ারব হোসেন

স্টাফ রিপোর্টার

খুলনার নতুন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) হিসেবে যোগদান করেছেন মো. ইয়ারব হোসেন। রবিবার (২৭ জুন) সকালে তিনি যোগদান করেন। এ সময় নতুন সিএমএম এর যোগদান উপলক্ষে মহানগর দায়রা জজ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, খুলনা মহানগরী পুলিশ, খুলনা আইনজীবী সমিতিসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন। যোগদানকালে নতুন সিএমএম বলেন, খুলনার সাধারণ জনগনের ন্যায় বিচারের স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি মামলার জট নিরসনে বদ্ধ পরিকর।  

ইতোপুর্বে মো. ইয়ারব হোসেন খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএসের একজন কর্মকর্তা। তার জন্মস্থান মেহেরপুরে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সহিত  স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৬ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ হিসেবে কর্ম জীবন শুরু করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার সহধর্মিনী সরকারি বিএল কলেজের একজন প্রভাষক ও ৩০তম বিসিএসের একজন কর্মকর্তা।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে এককেজি ১১৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ২/২ সোনাডাঙ্গা ইষ্ট লেনের মৃত. লরেন্স প্রদীপ বিশ্বাসের ছেলে দিপ্ত বিশ্বাস (২৪), সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড বড় মসজিদের পিছনের মৃত. টুকু বিশ্বাসের ছেলে মো. হাবিবুর রহমান হাবিব (৪০), খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক ভবন এর সামনের মো. মন্নাফ ওরফে মান্নানের ছেলে মো. আলামিন (২৬) ও দৌলতপুর সেনপাড়ার মৃত. হোসেন হাওলাদারের ছেলে মো. বাপ্পি হাওলাদার (২২)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১১৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর নিচে অভিযান চালিয়ে চিড়িং মাছে অবৈধভাবে ওজন বাড়ানোর অপরাধে এক মৎস্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম করাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ জুন) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা ও খুলনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযুক্ত ব্যবসায়ী হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার শিয়ালকাঠি গ্রামের আব্দুল রশিদ মল্লিকের ছেলে আব্দুল কুদ্দুস মল্লিক (৪৫)।

র‌্যাব-৬ জানায়, ২৬ জুন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর নিচে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় চিড়িং মাছে অবৈধভাবে ওজন বাড়ানোর দায়ে ২১০ কেজি চিংড়ি জব্দসহ আব্দুল কুদ্দুসকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম করাদ- প্রদান করা হয়। উক্ত চিংড়ি মাছ খাদ্য হিসেবে গ্রহণ নিরাপদ না হওয়ায় জেলা মৎস্য কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।

খুলনার নতুন ডিসি মনিরুজ্জামানের যোগদান

স্টাফ রিপোর্টার

খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান তালুকদার। রোববার (২৭ জুন) সকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন নতুন জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন দায়িত্বভার অর্পণ শেষে প্রশাসনের সব কর্মকর্তাদের নতুন জেলা প্রশাসককে সহযোগিতার জন্য নির্দেশনা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৩১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপর এক প্রজ্ঞাপনে বিদায়ী খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব পদে বদলি করা হয়। মনিরুজ্জামান তালুকদার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২১তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরি জীবনে প্রবেশ করেন। মেহেরপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসনে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে চরফ্যাশন উপজেলার এসি ল্যান্ড, মুলাদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বরিশাল সিটি করপোরেশনের সচিব, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব হিসেবে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন। প্রশাসন ক্যাডারে চাকরির আগে তিনি ২০তম বিসিএসে সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সময়ে সততা ও দক্ষতার সঙ্গে তিনি তার কর্মজীবনের অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এদিকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তার ফেসবুকে এক স্ট্যাটাসে খুলনা তার স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন ফেসবুকের স্ট্যাটাসে তিনি বলনে, ‘প্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল হোসেন দীর্ঘ ২ বছর দশ মাস সরকারের পক্ষ থেকে খুলনাবাসীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। চাকরিকালে কেউ যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তবে তা নিতান্তই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

কেশবপুরে লকডাউন না মানায়  ভ্রাম্যমান আদালতে ১৮ জনকে  জরিমান

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুরে রোববার দুপুরে লকডাউন না মানায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।এ সময়  ব্যবসায়ীসহ ভ্রাম্যমাণ আদালতে ১৮ জনকে ১৫ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘোষিত লকডাউনের বিধিনিষেধ না মেনে হোটেল খোলা রাখায় কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ের হাজি বিরিয়ানির পরিচালক শাওন হোসেনকে ২ হাজার ও ঢাকা বিরিয়ানির পরিচালক রাশেদ মোল্লাকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্দিষ্ট সময়ের বাইরে দোকানপাট খোলা রাখায় শহরের ত্রিমোহিনী মোড়ের মুদি ব্যবসায়ী তাপস সেনকে ১ হাজার, তরকারী বাজারের আলমগীর হোসেনকে ১ হাজার, মাছ বাজারের জাহিদুল ইসলামকে ১ হাজার, চাউল পট্টির মোসলেম উদ্দিনকে ৫শ’, ডাক বাংলো সড়কের মুদি ব্যবসায়ী তরিকুল ইসলামকে ১ হাজার, ফল ব্যবসায়ী সাবদিয়ার তরিকুল ইসলামকে ১ হাজার ও হাসপাতাল সড়কের বিপ্লব বিশ্বাসকে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। অপরদিকে কেশবপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  করোনা বিধিনিষেধ না মানায় ৯ ব্যক্তিকে ৬ হাজার ৭শত টাকা জরিমানা করেন।

ঝিনাইদহে আমের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবিতে বাগানী ও ব্যবসায়ীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

আমের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাগানী ও ব্যবসায়ীরা।

রোববার সকালে সদর উপজেলার কাশিপুর গ্রামে আম বাগানের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে অংশ নেই ওই এলাকার শতাধিক বাগানী ও ব্যবসায়ীরা। এসময় আম বাগানী সাহেব আলী জোয়ার্দ্দার, বুলবুল আহম্মেদ বাপ্পী, রেজাউল করিম রাজা, মতিয়ার রহমান, মোদাচ্ছের হোসেন, আলী নুর জোয়ার্দ্দার, সন্টু জোয়ার্দ্দার, সাবু মন্ডলসহ অন্যান্যরা। বক্তব্য রাখেন।

কর্মসূচী থেকে ব্যবসায়ী বুলবুল আহম্মেদ বাপ্পী বলেন, গত বছর আম্পানের কারণে এ এলাকার সকল আমগাছ ক্ষতিগ্রস্থ হয়েছিল। যে কারণে গতবছর লোকসানের সম্মুখীন হয়েছিল তারা। এ বছর আশা নিয়ে বাগান পরিচর্যা করেন তারা। কিন্তু লকডাউনের কারণে জেলার বাইরে থেকে কোন পাইকার আসছে না। জেলার বিভিন্ন উপজেলাতেও আম পাঠানো যাচ্ছে না। যে কারণে প্রতিকেজি আম ১০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে এবারও লোকসানের আশংকা করছে তারা।

এ অবস্থায় আমের বাজার ব্যবস্থাপনা উন্নত, পরিবহণ সুবিধা ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

খুলনা জেলা যুবলীগের উদ্দ্যোগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের জন্মদিন পালন

খবর বিজ্ঞপ্তি

গতকাল খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামালের আহসান আহমেদ রোডস্থ ব্যাক্তিগত কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে খুলনা জেলা যুবলীগের উদ্দ্যোগে মহামারী করোনার কারণে স্বল্প পরিসরে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, বিধান চন্দ্র রায়, জহির রায়হান, তাপস জোয়ার্দার, চঞ্চল রায়, ্আব্দুল জব্বার, রাকিবুল ইসলাম সুমন, সাগর ফাহিম, ইমন প্রমুখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। দক্ষিণ ডুমুরিয়া গ্রামের রাজ্জাক খানের স্ত্রী নুরজাহান বেগম নুরী(৫৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেন(ইন্না…রাজেউন)। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় ডুমুরিযা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন সাংবাদিক জাহাঙ্গীর। এদিকে শনিবার রাতে মৃত্যুবরণ করেন মির্জাপুর গ্রমের পূর্ণচন্দ্র মন্ডল(৬৩)। গতকাল সকালে মির্জাপুর মঠে তার অন্তেষ্টিক্রিয়ায় অংশ নেন। এছাড়া বিকেলে সাজিয়াড়া ও খলশী বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকার রিজাউল ইসলাম, মোস্তফা শেখ, বিল্লাল শেখ, ব্যাপারি আইয়ুব আলী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী, শওকত ঢালী, রিজাউল শেখ,  আতিয়ার শেখ, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, প্রমুখ।

রামপালে বিধি নিষেধ না মানায় ৮ জনকে ৯৬০০ টাকা অর্থদন্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে চলমান করোনা বিধি নিষেধের চতুর্থ দিন রবিবার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিধি নিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার দায়ে ৮ জনকে অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বিধি নিষেধ অমান্যকারী ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে ৯ হাজার ৬শ টাকার নগদ অর্থদন্ড করেন। এ সময় তার সাথে ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুদ্দীন। গত শনিবারও একই অপরাধে ৪জনকে অর্থদন্ড ও দুইটি দোকানের টেলিভিশন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, গত কয়েকদিনের অভিযানে জনসাধারণের মাঝে ব্যাপক সচেতনতা বেড়েছে। রবিবার প্রায় সকল লোককেই মাস্ক পরতে দেখা যাচ্ছে। ঘোষণা অনুযায়ী সকল দোকানপাটও বন্ধ রয়েছে। তারপরও যারা চুরি করে দোকান খুলছেন এবং মাস্ক ব্যবহার না করছেন তাদেরকেই মোবাইল কোর্টের মাধ্যমে মামলা ও অর্থদ- দেয়া হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৫০ জন পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করা হয়েছে।

তিনি আরো জানান, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রবিবার শনাক্তের হার ৩৮ ভাগ।

খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য পরিষদের শোক

ফুলবাড়ীগেট প্রতিনিধি

গাঙচিল কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সমন্বয়ক খানজাহান আলী থানা কমিটির সভাপতি সোনালী ব্যাংক অফিসার (অবঃ) এস এম আব্দুর রহমান এর মামা মোঃ আক্কাছ আলী শেখ গত ২৬ জুন শনিবার সকাল ৯ টায় বাগেরহাট জেলার চিতলমারি থানার হিজলা গ্রামে তার নিজস্ব বাসভবনে ক্যান্সার জনিত কারণে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইলি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ,২ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৬ জুন শনিবার বাদ আছর মরহুমের জানাযা শেষে হিজলা সরকারী কবরস্থানে দাফন করা হয়। তিনি গাঙচিলের প্রভাবশালী একজন হিতাকাংখি ছিলেন। আক্কাছ আলী শেখের মৃত্যুতে শোক ও শোক তন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাঙচিল এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক খান আকতার হোসেন, গাঙচিল এর কেন্দ্রীয় কমিটির কো- চেয়ারম্যান কবি, সাহিত্যিক ও গবেষক সৈয়দ আশরাফ আলী, গাঙচিল এর খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক কবি ডাঃ মোড়ল হাফিজুর রহমান, কবি সিকদার লাভলু, পিজিএল ইউনুস আলী, কবি প্রদীপ আচার্য, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , সাংবাদিক সাইফুল্লাহ তারেক, কবি রোজিনা রহমান, শেখ রিয়াদ, শেখ রিফাদ, জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ বাবুল হোসেন, আফজাল হোসেন, জাতীয় কৃষকলীগ খুলনা জেলা সহ সভাপতি মোঃ আব্দুর রহিম বাবু, সোনালী ব্যাংক  সিবিএ নেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

কুয়েটের অসুস্থ্য কর্মচারীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে কর্মরত জুনিয়ার টেকনিশিয়ান তাইজুল ইসলামের উন্নত চিকিৎসার জন্য বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২৭ জুন রবিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফয়সাল হোসেন এর নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসিই বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুখ হোসেন, প্রফেসর ড. এ বি এম আওলাদ হোসেন এবং কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল হক খান। উল্লেখ্য, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনী সংক্রান্ত মারাত্মক জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আইসিটি পুরস্কার পেলেন দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার

দিঘলিয়া প্রতিনিধি:

খুলনা জেলার ৯ টি উপজেলার মধ্যে নাগরিক সেবা ও নথি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম পেলেন আইসিটি এ্যাওয়ার্ড ২০২০-২১। শনিবার (২৬ জুন) খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহান্মদ হেলাল হোসেন  ২০২০-২১ সালের বার্ষিক আইসিটি এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কারের ক্রেষ্ট তুলে দেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক  মোঃ মাহাবুবুল আলম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আইসিটি এ্যাওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি, প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, প্রেসক্লাব উপদেষ্টা ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো চিফ মামুন রেজা, প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক,   সিনিয়র সহ সভাপতি এম ফরহাদ কাদির, সহ সভাপতি জি এম আকরাম, সাধারন সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক এস এম, রফিকুল ইসলাম বাবু, আরিফুল ইসলাম হাচান, মোঃ জামাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম ,গাজী জামসেদুল ইসলাম সৌরভ, শেখ আশরাফ হোসেন, ওয়াসিকুল্লাহ হুসাইনী রাজিব, কে এম আসাদুজ্জামান, কিশোর কুমার দে, মনিরুল ইসলাম মোড়ল, মোল্লা সালাহ্উদ্দিন প্রমুখ।

অভয়নগরে সাংবাদিক হৃদয়ের দাদীর মৃত্যুতে শোক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়ের দাদী ও চেঙ্গুটিয়া পূর্বপাড়া মসজিদের মুয়াজ্জিম নওয়াব আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৬০) শনিবার রাতে চেঙ্গুটিয়া পূর্বপাড়া নিজ বাড়িতে ব্রেনস্ট্যোক করে মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযা নামাজ গতকাল রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে স্থানীয় সরকারি কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি স¦ামী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুনোগৃহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন চেঙ্গুটিয়া পূর্বপাড়া মসজিদের সভাপতি গনি মোড়ল, সহ সভাপতি মোমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুমন সরদার, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিলসহ কমিটির সদস্য বৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন, প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, সাবেক চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম মান্নু, জাপা নেতা এম ফরিদুল ইসলাম, ইউপি সদস্য ওহাব লস্কার প্রমুখ।

সিটি মেয়রের সুস্থতা কামনায় প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি

সিটি মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ নগর শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ¦ আব্দুল খালেকের সুস্থতা কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় খুলনা বাজার পুরাতন কালিমন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, ধর্মীয় সংবাদ পরিেেবশক সুব্রত হালদার তপা, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, তোতন হালদার, শংকর ঘোষ, রতন নাথ, স্¦পন সরকার, দিলীপ সাহা, তপন সাহা, চিত্তরঞ্জন দাস, তরুন রায় শিবু, ভবেশ সাহা, রুপন দে, বাবলু বিশ^াস, বিকাশ সাহা, পলাশ সাহা, ইদ্রজিৎ কুন্ডু গোপাল, কিংকর সাহা,বিধান রায়, রাজু শীল, দিপ্র দাস, সবুজ ভট্টচার্য, মনি সাহনী, রতন সাহা, মধু সাহা, মুখেশ রাম, মিঠুন সাহা জলযোগ, কালিপদ দেসহ ভক্তবৃন্দ। ভক্তবৃন্দ সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনা এবং করোনা থেকে মুত্তির লাভের জন্য প্রার্থানা করেন।