Home আঞ্চলিক খুলনায় একদিনে আরো ১৭ মৃত্যু

খুলনায় একদিনে আরো ১৭ মৃত্যু

17

স্টাফ রিপোর্টার

খুলনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, সদর হাসপাতালে জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখিত হাসপাতালের মুখপাত্র।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের রেড জোনে নয়জন ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন। রোববার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, বাগেরহাটের কাশিমপুরের আতিয়ার রহমান মল্লিক (৬৫) সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ্ (৬৭)গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন।

আর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার ১নং নেভিগেট এলাকার শামসুল আলম (৬৩), সাতক্ষীরার পালাশপুরের আব্দুস সামাদ (৭৫), নড়াইলের নড়াগাতীর মৌলি এলাকার ঝর্ণা বেগম (৪৬)