Home আঞ্চলিক বেনাপোলে আন্তর্জাতিক কিডনি পাচারকারী চক্রের এক সদস্য আটক, ভিকটিম উদ্ধার

বেনাপোলে আন্তর্জাতিক কিডনি পাচারকারী চক্রের এক সদস্য আটক, ভিকটিম উদ্ধার

19

০ বেনাপোল প্রতিনিধি

কিডনি বিক্রির উদ্দেশ্যে ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এক যুবককে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।  আন্তর্জাতিক কিডনি পাচারকারী দলের সদস্য আনিছুর রহমান (২৫) কে হাতে নাতে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিজিবির এক প্রেস বিজ্ঞপতিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ই্উনুস আলীকে ৩ লক্ষ ৭০ হাজার টাকার কাজের চুক্তিতে ভারত পাঠানোর জন্য বেনাপোল দিয়ে পাসপোর্ট যোগে  পাচার করা হচ্ছিল। ইমিগ্রেশন ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষে ভারতে নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার বিকেলে নোমান্সল্যান্ডে কর্তব্যরত বিজিবির এক সদস্যকে দেখে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে। বিজিবি সদস্যরা এ সময় পাচারকারীকে আটক করে। আজ শুক্রুবার সকালে উভয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

কিডনি পাচারের শিকার ভুক্তভোগি পাসপোর্ট যাত্রী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ঢুকুরিয়াবেড়া গ্রামের ইদ্রিস আলী মন্ডলের ছেলে মোহাম্মাদ ইউনুছ আলী (২৬)। তার (পাসপোর্ট নং-ইএম-০৭৪৮৫৮৫)। আর পাচারকারী গাজিপুর জেলার মোল্লাবাড়ি রোড, হাউজপাড়া, ১৭/১১ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ফজলুল হকের ছেলে আনিছুর রহমান (২৭)।

ভুক্তভোগি ইউনুছ আলী বলেন, ভারতে যেতে রাজি না হওয়ায় বুধবার ঢাকায় একটি হোটেলে আমার  মাথায় পি¯তল ঠেকিয়ে় ভয় দেখিয়ে ঢাকা থেকে বিমানে করে যশোর আনে। যশোর থেকে প্রাইভেট কারে করে বেনাপোল নিয়ে আসলে আমি বিজিবিকে দেখে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে ঘটনা খুলে বলি। বিজিবি পরে পাচারকারি আনিছুরকে আটক করে। ভারতে আমাকে যেখানে পাঠাবে সেখানে নিয়ে যাওয়ার জন্য ভারতের পেট্রাপোল চেকপোষ্টে লোক অপেক্ষা করছে। আমি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা বলেন, পাচার হওয়া যাত্রীর কথা শুনে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কডনি পাচারকারীকে আটক করেছে। ভিকটিম সহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্র্ট থানায়।