Home আঞ্চলিক খুলনার ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে জখম

খুলনার ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে জখম

10

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে রক্তাত্ব জখম হয়েছে। আহত মা-ছেলে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল শুক্রবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতের পরিবার সুত্রে জানা যায় চিংড়া পালপাড়া এলাকার বিষ্ণু পালের সাথে একই পাড়ার সন্যাসী পালের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন সকালে বিষ্ণু পালের স্ত্রী সুমিত্রা পাল সন্যাসীদের নলকুপে পানি আনতে গেলে তাকে অশ্লীল গালিগালাজ করা হয়।এ সময় কারন জানতে চাইলে সন্যাসী পালের ছেলে বিপুল পাল,আাকাশ পাল সহ ৩/৪ জন হাতুড়ি,লোহার রড নিয়ে তার উপর হামলা চালায়। মায়ের চিৎকার শুনে ছেলে উজ্বল পাল ঘটনা স্থলে গিয়ে পৌছালে তার উপরও হামলা চালানো হয়।এতে পতিপক্ষের হামলায় বৃদ্ধা মা সুমিত্রা পাল (৫৫) ও ছেলে উজ্বল পাল (২৬) রক্তাক্ত জখম হয় এবং সুমিত্রার একটি হাত ভেঙ্গে যায় বলে জানান।এরপর স্থানীয়রা মা-ছেলে কে গুরুত¦র আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।