Home আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় আহত সদস্যদের নগদ টাকা দিলেন আব্দুস সালাম মূর্শেদী

সড়ক দুর্ঘটনায় আহত সদস্যদের নগদ টাকা দিলেন আব্দুস সালাম মূর্শেদী

9

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মন্টুর পরিবারের তিন সদস্য এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিকট সংবাদটি পৌঁছালে তিনি তাৎক্ষণিক তাদের চিকিৎসার সার্বিক বিষয়ে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে খোঁজ খবর নেন এবং আজ মঙ্গলবার (২২ জুন) মন্টুর পরিবারের নিকট ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও, তিনি তার পরিবারের পরবর্তীতে চিকিৎসার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।