Home আঞ্চলিক খুলনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ

খুলনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ

8
মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে ৩৮টি চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়ন কার্যক্রম চলমান: খুলনাঞ্চল

কেএমপির ৮টি থানায় ইজিবাইকসহ ৪৪টি গাড়ি আটক, মামলা ১৫৪

০ স্টাফ রিপেোর্টার

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে ৩৮টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। কেএমপির ৮টি থানা এলাকায় বুধবার(২৩ জুন) চলমান লকডাউন কার্যক্রমে আটককৃত ইজিবাইক ৩৫ টি, মাহিন্দ্র ১টি, রিক্সা ১টি, মোটরসাইকেল ৭টি, মোট জব্দকৃত গাড়ী ৪৪ টি এবং এ সংক্রান্তে মামলা ১৫৪ টি। উল্লেখ্য, খুলনা মহানগরীতে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহযোগিতায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ২২ টি এবং ২৫ জন ব্যক্তিকে ১,৭৬,৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও, কেএমপি’র ৮টি থানা এলাকায় গত ২২ জুন থেকে লকডাউন কার্যকর করতে ২৯ টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম ১৮ টি, পিকেট ডিউটি ৪টি এবং থানা, ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে মহানগরী এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের, মানবিকতা, ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।