Home আঞ্চলিক বনকর্মীদের পিটিয়ে হরিণ নিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা

বনকর্মীদের পিটিয়ে হরিণ নিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা

6
প্রতীকি ছবি

0 সাতক্ষীরা প্রতিনিধি

টহলে থাকা দুই বনকর্মীকে পিটিয়ে দুটি হরিণ নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। মঙ্গলবার বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর টহল ফাঁড়িসংলগ্ন কাইনমারী খালে ঘটনা ঘটে। আহত দুই বনকর্মী হলেন কাঠেশ্বর টহল ফাঁড়ির নৌকাচালক রাজ বাবর ইসলাম প্রহরী আবদুল আজিজ। হাত ভাঙার পাশাপাশি মাথা ফেটে যাওয়ায় তাঁদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বুধবার দুপুরে তাঁরা হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন।

ঘটনায় কাঠেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আবদুল বারেক মোল্যা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নম্বর সোরা গ্রামের ইউনুস গাজী, আবদুর রউফ আমিনুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, আহত দুই বনকর্মী নিয়মিত টহলে থাকার সময় মঙ্গলবার বিকেলে একটি ডিঙি নৌকা আটক করেন। ওই নৌকায় শিকারকৃত দুটি হরিণ দেখতে পেয়ে তাঁরা শিকারি চক্রের তিন সদস্যকে আটক করতে তৎপর হন। সময় শিকারি চক্রের ওই সদস্যরা তাঁদের সঙ্গে থাকা নৌকার বইঠাসহ লাঠি নিয়ে দুই বনকর্মীর ওপর হামলা করে তাঁদের আহত করেন।

একপর্যায়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা শিকারকৃত হরিণ নিয়ে পালিয়ে যান। ঘটনায় হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আসামি ধরার চেষ্টা চালানো হচ্ছে।