0 ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালায় জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক মধ্য বয়সী নারীসহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চাঁদকাটি গ্রামে বসতবাড়ির উঠানে প্রবেশ করে এই কান্ড ঘটায়। আহতরা হলেন, চাঁদকাটি গ্রামের মোহাম্মদ আলী বিশ^াসের স্ত্রী রহিমা বেগম(৪৫), মৃত পীর আলী বিশ^াসের ছেলে মোহাম্মদ আলী বিশ^াস(৫০), মোহাম্মদ আলী বিশ^াস’র ছেলে জাহিদ বিশ^াস(২৫)। এরমধ্যে মোহাম্মদ আলী বিশ^াসের স্ত্রী রহিমা বেগম গুরুত্বর আহত হয়। এসময় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রহিমা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করেন।
আহত জাহিদ বিশ^াস জানান, সামাদ বিশ^াসের স্ত্রী মরিয়ম বেগমের সহিত মঙ্গলবার বিকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটা-কাটি হয়। পরে রাত ১০ টার দিকে প্রতিপক্ষ মৃত আরশাদ আলী বিশ^াসের ছেলে সামাদ বিশ^াস (৪৫) এর নেতৃত্বে মকের আলী বিশ^াসের ছেলে সেলিম বিশ^াস(৩৭), শহিদুল বিশ^াসের ছেলে মাহমুদুল বিশ^াস(২৬), সেলিম বিশ^াসের ছেলে রনি বিশ^াস(১৮), সামাদ বিশ^াসের স্ত্রী মরিয়ম বেগম (৪০) তাদের বাড়ির ভিতর প্রবেশ করে রহিমা বেগম’র ওপর অর্তিকিত হামলা চালায়। এসময় জাহিদ বিশ^াস ও তার পিতা মোহাম্মদ আলী বিশ^াস ঠেকাতে আসলে তাদের উপরও হামলা চালায়। অর্তিকিত হামলা রহিমা বেগম’র বাম হাত ভেঙ্গে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে তালা হাসপাতালে ভর্তি করা হলে রহিমা বেগমের অবস্থার বেগতি দেখে ডাক্তার সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করেন।
তালা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল-আমিন সোহান জানান, আহত রহিমা বেগমের বাম হাত ভেঙ্গে যাওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।
প্রতিপক্ষ সামাদ বিশ^াস জানান, ঝগড়া ইতোপূর্বে হয়েছে এবং কালও হয়েছে। তবে বাড়ির ভিতরে না সামনে রাস্তার উপরে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।











































