Home বিনোদন সুন্দরবনে অঙ্কুশ-ঐন্দ্রিলার ত্রাণ

সুন্দরবনে অঙ্কুশ-ঐন্দ্রিলার ত্রাণ

7

০ বিনোদন ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সুন্দরবন। এখনো সে ধাক্কা সামলে উঠতে পারেনি সুন্দরবনের পাশে থাকা মানুষেরা। অসহায় অবস্থার দিন পার করেছেন অনেকে। এ অবস্থায় সেই সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ালেন টলিউডের লাভ বার্ডসখ্যাত অঙ্কুশ-ঐন্দ্রিলা।

বন্ধু বিক্রম চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে ঘূর্ণিঝড় ইয়াস-এ বিধ্বস্ত এলাকায় চলে গেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখানে টিম ‘সংকল্প’ এর মাধ্যমে সোমবার (৭ মে) ত্রাণ বিতরণ করেছেন তারা। সে ছবি শেয়ার করেছেন নিজেদের সামাজিক যোগাযোগামাধ্যমে।

অঙ্কুশ লিখেছেন, ‘টিম সংকল্প পৌঁছে গেল সুন্দরবন। তোমাদের নিয়ে গর্বিত। সংকল্পের সঙ্গে যুক্ত হতে পেরেই আমি গর্বিত।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্যোগ কবলিত মানুষদের জন্য চাল, ডাল, আলু, পানিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন তারা। প্রায় ১৫০০ পরিবারের হাতে ত্রাণ বিতরণ করেছেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, বিক্রম।

শুধু বিক্রম-অঙ্কুশ বা ঐন্দ্রিলাই নয়, একজোট হয়ে ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার অনেকে। পাশাপাশি করোনার সঙ্গে লড়াইয়ে সামনে থেকেও কাজ করছেন অনেকে। অভিনেতা ও সাংসদ দেব নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে খাবার দিচ্ছেন করোনা আক্রান্তদের।

যীশু সেনগুপ্ত, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখার্জিরা তৈরি করেছেন সেফ হোম। গাড়িতে করে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন সৃজিত-পরমব্রতরা। ওদিকে সিঙ্গাপুরে থেকেই বিশেষভাবে সক্ষম মানুষদের টিকার ব্যবস্থা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।