Home আঞ্চলিক মোংলায় শনিবার ৪৮ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ

মোংলায় শনিবার ৪৮ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ

4

মোংলা প্রতিনিধি

মোংলায় শনিবার ৪৮ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন জায়গার ৪৮ জন রোগী করোনা উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করান। টেস্টে এদের মধ্যে ৩৪ জনের করোনা সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস। তিনি বলেন, শনিবার নতুন করে ৩৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এর আগে গত এক সপ্তাহে এখানে ১৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয় তার মধ্যে পজেটিভ হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে পর্যন্ত নমুনা দিয়েছেন ১৯৪ জন, আর সনাক্ত হয়েছেন ১২৭ জন, নেগেটিভ রিপোর্ট এসেছে ৬৭ জনের।

তবে এখনও পর্যন্ত এলাকায় ভারতীয় ভেরিয়েন্ট সনাক্তের কোন তথ্য তাদের কাছে আসেনি বলেও জানান তিনি।