Home আঞ্চলিক সীমান্তবর্তী জেলায় করোনা বাড়ছে, উদ্বেগে জনস্বাস্থ্যবিদরা

সীমান্তবর্তী জেলায় করোনা বাড়ছে, উদ্বেগে জনস্বাস্থ্যবিদরা

5
কঠোর বিধিনিষেধ চলছে খুলনায় অথচ রাত ৮টার সাত রাস্তা মোড়ের ছবি--খুলনাঞ্চল

0 খুলনাঞ্চল রিপোর্ট

ভারত সীমান্তবর্তী ১৫টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী দ্রুত বাড়ছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, যশোর, খুলনা সাতক্ষীরাসহ সাত জেলায় দৈনিক পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এখনই সতর্ক হয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আবার খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রাজশাহী মেডিকেলে প্রতিদিন প্রায় ৩০ জন রোগী আসছেন করোনার চিকিৎসা সেবা নিতে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অনেকেরই প্রয়োজন হচ্ছে আইসিইউ।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনা পজিটিভ চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে পাঁচজনই চাঁপাইনবাবগঞ্জের। আর ১৩১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করিয়ে ৮৯ জনই করোনা শনাক্ত হন। সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা মেডিকের কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জয়ন্ত সরকার জানান, প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এভাবে বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সীমান্তবর্তী জেলা হিসেবে উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোরও। সেখানেও সংক্রমণ হার রয়েছে ২০ শতাংশ। প্রশাসন বলছে, মানুষ সচেতন না হলে করোনা কোন ভাবেই কমানো সম্ভব না।

কুষ্টিয়াতে গত ২৪ ঘন্টায় ৩৭ জন নতুন শনাক্তসহ বর্তমানে ৩২৩ জন করোনায় আক্রান্ত আছেন। যার মধ্যে ২৮৬ জন আছেন হোম আইসোলেশনে।

আর, শনাক্তের হার ৩৪ শতাংশ থাকায় আতংকে আছে নাটোরের মানুষ। ভেন্টিলেটর, হাই ফ্লো অক্সিজেনসহ পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা।