Home আঞ্চলিক সদর থানা শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সদর থানা শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

162


স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং গালিগালাজ করার অভিযোগে খুলনা সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে কারণ দর্শানো (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর শাখার আহ্বায়ক মো. মজিবর রহমান এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এই নোটিশ জারি করা হয়।


নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও ‘রিলস’-এ দেখা গেছে যে, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় গালিগালাজ করছেন।


এরূপ বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।