Home আঞ্চলিক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০ নংওয়ার্ড বিএনপি নেতা মিঠু বহিস্কৃত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০ নংওয়ার্ড বিএনপি নেতা মিঠু বহিস্কৃত

492


খবর বিজ্ঞপ্তি।।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোনাডাঙ্গা থানার ২০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শাজাহান কবির মিঠু-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

সোনাডাঙ্গা থানা বিএনপি’র সুপারিশক্রমে শক্রবার (৪ সেপ্টেম্বর) খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। খুলনা মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় এবং তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।