Home আঞ্চলিক প্রধানমন্ত্রী তারেক রহমানকে মহানগর বিএনপির অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মহানগর বিএনপির অভিনন্দন

9

রকিবুল ইসলাম বকুল সংসদীয় কমিটির সভাপতি

।। খবর বিজ্ঞপ্তি।।
জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে ‘সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি’-এর সভাপতি নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খবর বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, দলের ত্যাগী ও লড়াকু জননেতা রকিবুল ইসলাম বকুলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও প্রজ্ঞাপূর্ণ। তাঁর যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে দেশের সড়ক, রেল ও সেতু খাতের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা খুলনার সার্বিক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন এই অর্পিত দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


বিবৃতিদাতারা হলেন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, এম মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং মহানগর ও থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই অভিনন্দন বার্তা প্রদান করেন।