Home আঞ্চলিক প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

32

০ ঢাকা অফিস

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ক্ষতিগ্রস্থ সমুদ্র উপকূলীয় প্রত্যন্ত এলাকার অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বৃহস্পতিবার (২৭-০৫-২০২১) নৌবাহিনী জাহাজ অদম্য নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিড়া ঘাঁট ভোলার মনপুরায় ক্ষতিগ্রস্থ ৬০০ পরিবারের মাঝে খাদ্য চিকিৎসা সহায়তা প্রদান করে। অন্যদিকে নৌবাহিনী জাহাজ অপরাজেয় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বসবাসকারী ক্ষতিগস্থ ৪০০ পরিবারের মাঝে খাদ্য চিকিৎসা সহায়তা প্রদান করে।

এছাড়া খুলনা নৌঅঞ্চল হতে দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের পূর্ব ডাংমারী রিখামারী এলাকার ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবার এবং মংলাস্থ ফ্লোটিলা ওয়েষ্ট এর তত্ত্বাবধানে রামপাল উপজেলাধীন হুরকা ইউনিয়ন পরিষদ, উত্তর হুরকা তৎসংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, ছনখোলা, বানাতিপাড়া, চরপাড়া এলাকার ১০০০ পরিবারের মাঝে খাদ্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। জরুরী খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা লবণসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।