Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

24

শেখ সোহেলের উদ্যোগে গল্লামারী মোড়ে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি পরিচালক ও বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেল এর উদ্যোগে মাসব্যাপি খুলনা মহানগরীর পথচারি ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। যার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৫টায় গল্লামারী মোড়ে ইফতার বিতারণ করা হয়। এ সময় উপস্তিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ,যুগ্ম-আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, অভিজিৎ চক্রবর্তী দেবু, মশিউর রহমান সুমন, মাহাবুব রহমান, মোস্তফা আল মামুন প্রবল, জব্বার আলী হিরা, মাহদুর রহমান রাজেস, এম এ হোসেন সবুজ, জামিল আহমেদ সোহাগ, নিশাত ফেরদৌস অনি, জামাল হোসেন, মন্টু প্রমূখ।

মহান মে দিবস উপলক্ষ্যে কেইউজে’র কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

০১ মে ২০২১ খ্রি. শনিবার মহান মে দিবস উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর আলোচনা সভা দুপুর ১২টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ইউনিয়নের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা বিএনপির দোয়া মাহফিল

 খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচিসহ করোনাভাইরাসে আক্রান্ত সকল নেতাকর্মী ও দেশবাসির সুস্থতা কামনায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাদ জোহর হেরাজ মার্কেট জামে মসজিদে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, শেখ মুর্শারফ হোসেন, জাফর উল্লাহ খান সাচ্চু, এ্যাডঃ বজলুর রহমান, স ম রহমান,শেখ ইকবাল হোসেন, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, এ্যাডঃ শহিদুল ইসলাম, আছাদুজ্জামান মুরাদ, এ্যাডঃ মোল্লা গোলাম মওলা, জালু মিয়া, এস এম শাজাহান, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, মুর্শিদুর রহমান লিটন, শেখ আব্দুর রশিদ, হাসানুর রশীদ মিরাজ, জাফরি নেওয়াজ চন্দন, আবু সাইদ সেখ, ম শা আলম, আফসার উদ্দিন মাষ্টার, কাজী আব্দুল লতিফ, বদরুল আনাম, সাহাবুদ্দীন মন্টু, জামিলুর ইসলাম জামিল, ইছাহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, সরদার রবিউল ইসলাম, এইচ এম আসলাম, আব্দুল জব্বার, নাসির খান, রুম্মান আযম, তৌহিদুর রহমান খোকন, মাওলানা আব্দুল গফ্ফার, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মাদ আলি, ইমতিয়াজ আলম বাবু, সিরাজুল ইসলাম লিটন, মোস্তফা কামাল, জাহিদুর রহমান রিপন, জামাল মোড়ল, কবির হোসেন, কাজী শামীম, হেদায়েত হোসেন হেদু, রিয়াজুর রহমান, মোঃ সেলিম বড়মিয়া, সৈয়দ গাজী, মোল্লা আলি আহাম্মেদ, আছাদুর রহমান সানা, সাইফুল ইসলাম, ডাঃ হালিম মোড়ল, হাবিবুর রহমান কাজল, সাজ্জাদ হোসেন জিতু, ফিরোজ আহাম্মেদ, আলমগীর হোসেন প্রমুখ।

ফটোসাংবাদিক বিমল সরকারের সুস্থ্যতা কামনা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার সদস্য ফটোসাংবাদিক বিমল সরকার গুরুতর অসুস্থ। তিনি বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, সহসভাপতি এম এ মানিক, সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোহন, কোষাধ্যক্ষ সামসুজ্জামান সজন, দপ্তর সম্পাদক দাউদ হোসেন।

যশোরে আন্ত:জেলা চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার

যশোর অফিস

যশোরের পুলিশ আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৭সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল ও ৭টি মাস্টার চাবী জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষারী জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে মোহাম্মদ আলী, তালা উপজেলার বালিয়া গ্রামের সানাউল্লাহের ছেলে সবুর গাজী, তৈরছিপূর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়ল এবং  আলাদিপুর গ্রামের মো. ফজলু শেখের ছেলে মহসিন শেখ, যশোরের ঝিকরগাছা উপজেলার বাদেনাভারণ গ্রামের আব্দুস সামাদের ছেলে রফিকুল ইসলাম. শিওদাহ গ্রামের রবিউল ইসলামের ছেলে আলিমুল মুকুল, কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হেরমত আলীর ছেলে মোশারফ হোসেন বাবু।

যশোর কোতয়ালি থানার পুলিশ বুধবার অভিযান চালিয়ে যশোর শহরের জজকোর্ট জামে মসজিদের সামনে হতে  মোহাম্মদ আলী , রফিকুল ইসলাম ও আলিমুল মুকলকে বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ৭টি মাস্টার চাবিসহ গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য মতে কেশবপুর হতে মোশারফ হোসেন বাবুকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে চোর চক্রের সহযোগী  সবুর গাজী ও আব্দুল হামিদ মোড়ল ও মহসিন শেখকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চোরাই আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সাংবাদিকের বোনের মৃত্যুতে শোক

যশোর অফিস

যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা মরহুম ডা. মীর্জা আব্দুল গণির মেয়ে, প্রেসক্লাব যশোরের ও সাংবাদিক ইউনিয়নয় যশোরের সদস্য মীর্জা বদরুজ্জামান টুনুর বড় বোন হোসনেআরা বেগম মীরা (৭৫) আজ বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন  সাংবাদিক ইউনিয়ন যশোর। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি এম আইউব, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুদি দোকানদারের মৃত্যুর ঘটনায় মামলা

যশোর অফিস

শহরের বিমানবন্দর রোডের  আরবপুর রেশন মার্কেট মেসার্স রিবন খাদ্য নিলয় এর দোকানে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কামাল উদ্দিন খান (৫২) মৃত্যুর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। নিহতর ছেলে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া তোফায়েলপাড়া গ্রামের বাসিন্দা আশরাফ আলী বাদি হয়ে গ্রেফতারকৃত ট্রাকের চালক মোস্তাকিম বিল্লা (৩৫) এর বিরুদ্ধে সড়ক আইনে মামলা করেন। মোস্তাকিম বিল্লা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাকনা শেখপাড়া ১০ নং প্রতাপনগর ইউনিয়নের বর্তমানে যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজার আমজাদ গাজীর বাড়ির ভাড়াটিয়া সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে।

আশরাফ আলী বুধবার বিকেলে কোতয়ালি মডেল থানায় ট্রাকের চালক মোস্তাফিক বিল্লার বিরুদ্ধে মামলা দিয়ে বলেছেন, বুধবার ২৮ এপ্রিল সকালে তার পিতা কামাল উদ্দিন খান তার মুদি দোকানের মালামাল ক্রয় করে বাইসাইকেল যোগে যশোর শহর হতে বিমানবন্দর মার্কেটে যাওয়ার সময় আরবপুর রেশন মার্কেট মেসার্স রিবন খাদ্য নিলয় দোকানের সামনে পৌছালে পিছন থেকে ইট বোঝাই (ঢাকা মেট্টো-ট-১৮-৭৬০৫) ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে কামাল উদ্দিন খানের সাইকেলটে পিছন থেকে ধাক্কা মারে। ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে কামাল উদ্দিন খান ঘটনাস্থলে মারা যায়। দূর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাফিক পুলিশের সহায়তায় ইট বোঝাই ট্রাকের চালক মোস্তাকিম বিল্লাকে আটক ও ট্রাকটি জব্দ করেন। বৃহস্পতিবার চালককে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে ইয়াবা বেচাকেনার সময় যুবক গ্রেফতার

যশোর অফিস

যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা বুধবার বিকেলে ২৮পিস ইয়াবাসহ অনুপ কুমার দে নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে যশোর শহরের ষষ্টিতলা দিপক কুমার দে’র ছেলে। সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, বুধবার ২৮ এপ্রিল বিকেল পৌনে ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে জিলা স্কুলের সামনে মুজিব সড়কের পূর্ব পাশের্^ ষষ্টিতলা মন্দিরের গলির মধ্যে থেকে অনুপ কুমার দে গ্রেফতার হয়। পরে তার কাছে থাকা ২৮পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে রাস্তার কাজে মাটি ও বালি সরবরাহ কাজে সন্ত্রাসীদের বাধা এবং হামলায় দুই ভাই গুরুতর

যশোর অফিস

যশোর ধর্মতলা টু ছুটিপুর পাকা রাস্তায় মাটি ও বালি সরবরাহ করতে বাধা নিষেধ করার এক পর্যায় চিহ্নিত সন্ত্রাসীরা সাব ঠিকাদারের অধীনস্থ কর্মচারী ও তার ভাইকে এলোপাতাড়ি ভাবে মারপিট পূর্বক ছুরিকাঘাত করে প্রাণ নাশের হুমকী দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় চিহ্নিত চার সন্ত্রাসীসহ  অজ্ঞাতনামা ৩/৪জন আসামী করা হয়েছে। মামলায় আসামিরা হচ্ছে, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মুন্সীপাড়ার আজিজের ছেলে কামরুল হোসেন ওরফে খোঁড়া কামরুল, ধর্মতলা কালীতলা মন্দিরের পাশের্^ লুৎফর রহমানের ছেলে জনি ওরফে কালো জনি, খোলাডাঙ্গা মুন্সীপাড়ার মোভো মুন্সীর ছেলে টিটো ও টোকনের ছেলে স্মরন হোসেন।

সদর উপজেলার খোলাডাঙ্গা মফিজপাড়ার আব্দুল হাই গাজীর ছেলে রাকিব হোসেন বাদি হয়ে বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ধর্মতলা টু ছুটিপুর পাকা রাস্তার উন্নয়ন মূলক কাজের সাব-ঠিকাদার নাজমুল সর্দার রাস্তা উন্নয়ন কাজের মাটি ও বালি সরবরাহ করেন। সাব-ঠিকাদার নাজমুল সর্দারের অধীনস্থ কর্মচারী হিসেবে বাদি রাকিব হাসান তাহার কাজে সহায়তা করেন।  বুধবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় ধর্মতলা ছুটিপুর  বাসস্ট্যান্ডে উন্নয়ন মূলক কাজে মাটি ও বালি ফেলার হিসাব রাখার সময় উক্ত আগামীগন বাদির নিকট এসে বলে তুই এবং তোর ঠিকাদার  এই সড়কে মাটি ও বালি সরবরাহ করতে পারবি না। যতি সরবরাহ করিস তাহলে বাদি  ও বাদির ঠিকাদারকে খুন করে ফেলার হুমকী দিয়ে চলে যায়। পরবর্তীতে বাদি রাস্তার কাজ শেষ করে বাড়িতে চলে যায়। বুধবার রাত ৯ টায় বাদি ও তার ছোট ভাই আরিফ হোসেন (২২) তাদের বাড়ির সামনে অবস্থান কালে উক্ত আগামীগনসহ তাদের অজ্ঞাতনামা ৩/৪জন এসে বাদি ও তার ছোট ভাইকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালি গালাজ করতে নিষেধ করায় আসামীরা বাদিকে এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে। এসময় ছোট ভাই আরিফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে ও ধারালো চাকু দিয়ে আঘাত করে। এসময় দুই ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামীরা হত্যার হুমকী দিয়ে  চলে যায়।

যশোরে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

যশোর অফিস

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার ২৯ এপ্রিল সকালে শহরতলী নীলগঞ্জ তাঁতীপাড়া পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডস্থ নড়াইল রোড মসজিদ গলির ভিতরে প্লেনসিট হাউস এর সামনে অভিযান চালিয়ে দেড়কেজি গাঁজাসহ শ্রী হারান বাড়ই নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে নীলগঞ্জ তাঁতীপাড়ার  নিখিল বাড়ইয়ের ছেলে। এসময় তার কাছে থাকা গাঁজা বিক্রির নগদ ২ হাজার ৯শ’ ৭০ টাকা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে।

যশোরে কৃষকের জমির ধান কেটে দিলো আওয়ামী তরুণলীগ

যশোর অফিস

জমি জুড়ে পাকা ধান। উঠবে ফসল। ভরবে গোলা। খুশি আর আনন্দে ভরে উঠবে মন। কিন্তু যশোর সদর উপজেলাধীন হৈবতপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের ১০ কাটা জমির ধান কেটে দিয়েছে ইউনিয়ান আওয়ামী তরুণ লীগ ও ইছালী ইউনিয়ানের হাসিমপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ৫ কাঠা জমির ধান কেটে দিয়েছে উপশহর ইউনিয়ান আওয়ামী তরুণ লীগ৷ বৃহস্পতিবার সকালে আওয়ামী তরুণ লীগ যশোর জেলা শাখার সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমান এর দিক নির্দেশনায় যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ানের নিশ্চন্তপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের ১০ কাটা জমির ধান কেটে দিয়েছে ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের সভাপতি ইসতিয়াক আহম্মেদ অভিসহ নেতা কর্মিরা এবং ইছালী ইউনিয়নের হাসিমপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ৫ কাঠা জমির ধান কেটে দিয়েছেন উপশহর ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের সাধারণ সম্পাদক আইনুুল হক রহিদসহ অন্যান্য নেতাকর্মীরা।

যশোর সদর উপজেলা ১ নম্বর হৈবতপুর ইউনিয়ন তরুণ লীগের সভাপতি ইসতিয়াক আহম্মেদ অভি ও উপশহর ইউনিয়ান তরুণলীগের সাধারণ সম্পাদক আইনুল হক রহিদ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি। চলমান কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা তরুণলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় তরুণলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কৃষকের পাশে থেকে পাকা ধান ঘরে তুলতে সাহায্য করে চলেছে। সে মতে যশোর জেলা তরুণলীগের নির্দেশনায় আমরা ১ নম্বর হৈবতপুর ও উপশহর ইউনিয়ন তরুণলীগ দুইজন অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। লকডাউনে মৌসুমের পাকা ধান ঘরে তোলা নিয়ে দেশের অনেকস্থানের কৃষকরা আর্থিক ও শ্রমিক সংকটে মধ্যে পড়েন। অন্যান্য বছরে ধান কাটা মৌসুমের শুরুতে, বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা আসলেও গত দুই বছর করোনার কারনে আর কারনে আর আসতে পারছেনা, ফলে যশোর অঞ্চলের পাকা ধান ঘরে তুলতে নানা জটীলতার মুখোমুখি হচ্ছে চাষিরা।

ঝিকরগাছায় অমানবিক নির্যাতনের শিকার স্কুলছাত্র

যশোর অফিস

যশোরের ঝিকরগাছায় প্রতিবেশীর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্র। নির্যাতনের শিকার ইয়াসিন আল জুবায়ের (১২) ঝিকরগাছা পৌর সদরের হাজিরালি এলাকার ব্যাংক কর্মচারী শাহিন আলীর ছেলে। সে যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে অমানবিকভাবে পিটিয়েছেন প্রতিবেশী কামরুজ্জামান বাবু। স্কুলছাত্র জুবায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্যাতিত ইয়াসিন জানান, প্রতিবেশি কামরুজ্জামান বাবুর ছেলের সঙ্গে বুধবার বিকেলে তার বাকবিতন্ডা হয়। পরে কামরুজ্জামান বাবুর স্ত্রী এসে ইয়াসিনকে মারপিট করে। মারতে মারতে তাকে ধানক্ষেতে ফেলে দেয়। এরপর ইফতারির আগে কামরুজ্জামান বাবু তাকে আবারো পেটায়। সারা শরীরে গরুর দড়ি দিয়ে মেরেছে। পরে বাঁশের লাঠি দিয়ে মেরে তাকে হাঁসের ঘরে (খুপরি) আটকে রাখে। নির্যাতনকারী কামরুজ্জামান বাবু যশোর জেলা সমবায় অফিসে চাকরি করেন।

নির্যাতনের শিকার জুবায়েরের পিতা শাহীন আলী জানান, কামরুজ্জামান বাবু সম্পর্কে তার চাচাতো ভাই। জমিজমা নিয়ে তাদের সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব আছে। ভাইপোর সঙ্গে বাকবিতন্ডার জেরে তার ছেলেকে বেধড়ক পিটিয়েছে তারা।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভুক্তভোগী নিজে তার পরিবারের সঙ্গে এসে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যশোরে ছাত্রদলের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ছাত্রদল নেতাদের

যশোর অফিস

যশোরে ছাত্রদলের মধ্যে থাকা সন্ত্রাসীদের আটকের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে এমএম কলেজ ছাত্রদলের সদস্য নূর ইসলাম রুবেলকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সংগঠনে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। ওইসব সন্ত্রাসীরা ছাত্রদলকে কুলষিত করার চেষ্টা চালাচ্ছে। ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে তারা সংগঠনকে অপব্যবহার করছে। এদেরকে চিহ্নিত করে সংগঠন থেকে বিতাড়িত করা সম্ভব না হলে প্রকৃত ছাত্ররা ছাত্রদল থেকে মুখ ফিরিয়ে নেবে। দ্রুত সংগঠনের ওইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুজ্জামান রিন্টু, নাছির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান শামীম, রবিউল ইসলাম, সহ-সম্পাদক সাউদাল আল রশিদ ড্যানি প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা আরো বলেন, ছাত্রদল সাধারণ ছাত্রদের সংগঠন। যশোরের সাধারণ ছাত্রদের কাছে ছাত্রদলের গ্রহণ্যযোগ্যতা রয়েছে। শিক্ষার্থীদের যুক্তিক দাবির পক্ষে সব সময় ছাত্রদল অবস্থান নেয়। যশোর জেলায় এই সংগঠনটি সন্ত্রাসীদের দখলে এখন। সাধারণ ছাত্রদের নিয়ে তারা ভাবেন না। তারা সব সময় সন্ত্রাসীমূলক কার্যক্রম নিয়ে চিন্ত করেন। যশোরে সংগঠন বাঁচাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হস্তক্ষেপ করতে হবে। অতি দ্রুত সন্ত্রাসীদের দল থেকে অপসারণ করার কোন বিকল্প নেই।

করোনার ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণের ঝুঁকিতে বেনাপোল বন্দর

যশোর অফিস

বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে ট্রাক চালকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা না থাকায় করোনার নতুন ধরণ ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে বন্দর এলাকার মানুষ।

বাংলাদেশ অংশে পণ্য প্রবেশ দ্বারে ট্রাকে জীবাণুনাশক স্প্রে ও ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু হয়েছে।

তবে স্বাস্থ্যকর্মী ছাড়াই অনভিজ্ঞ আনসার সদস্য দিয়ে চলছে এসব ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া বন্দর কর্তৃপক্ষের তেমন তদারকি না থাকায় সমাজিক দূরত্বের বালাই নেই বন্দরে পণ্য নিয়ে আসা এসব ট্রাকচালক ও তাদের সহযোগীদের।

তবে কারো কারো কাছে মাস্ক থাকলেও তা মুখে না দিয়ে রেখেছে পকেটে বা কানে ঝুলিয়ে। এতে করে করোনা ঝুঁকির মধ্যে পড়ছে বন্দরে কর্মরত শ্রমিকরা ও স্থানীয়রা।

বন্দর এলাকায় বসবাসকারীরা জানান, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক চালকরা আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসছে। এসময় ট্রাক চালকেরা পিপিই-মাস্ক পরে বেনাপোল বন্দরে আসলেও বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে পৌঁছানোর পর পিপিই ও মাস্ক খুলে স্বাস্থ্যবিধি না মেনে যত্রতত্রভাবে বন্দর এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

এতে করে এসব ট্রাকচালকদের মাধ্যমে করোনার নতুন ধরণ ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে তাদের। এবং এসব ট্রাকচালকেরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সেজন্য বন্দর কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, যেহেতু ভারতের বিভিন্ন প্রদেশ থেকে পণ্য নিয়ে ট্রাকচালকেরা বেনাপোল বন্দরে আসছে। আবার বাংলাদেশর বিভিন্ন এলাকা থেকে ও পণ্য নিয়ে ট্রাকচালকেরা ভারতে যাচ্ছে। এসব ট্রাকচালকদের স্বাস্থ্য সচেতনত না বাড়ালে এদের মাধ্যমে ভারতের করোনা ভেরিয়েন্ট সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভবনা বেশি। তাই বন্দরের কর্মকর্তাদের দ্রুত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, স্বাস্থ্যবিধি মানতে এসব ট্রাকচালক ও বন্দরের শ্রমিকদের নির্দেশনা দেয়া হয়েছে এবং বিষয়টি তারা তদারকি করছেন বলে জানান তিনি।

বটিয়াঘাটায় কৃষকের জমির ধান কেটে দিলো যুবলীগ

খবর বিজ্ঞপ্তি

করোনা মহামারীর কারণে ধানকাটা শ্রমিক সংকটে পড়া অসহায় গরীব কৃষকের সহায়তায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জনাব শেখ সোহেল এর নির্দেশনায় খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুসফিকুর  রহমান সাগর এর নেতৃত্বে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ সকালে বটিয়াঘাটা উপজেলার কল্যানশ্রী গ্রামের কৃষক মিন্টু শেখ এর জমির পাকা ধান কেটে দেয়।

কৃষক মিন্টু শেখ আবেগ আপ্লুত কন্ঠে জানান, আমি গরীব মানুষ একখন্ড এই জমির ধানের চাল থেকেই আমার পরিবারের সারা বছরের খাবার ব্যবস্থা হয়। এবছর এমনিতেই করোনার কারনে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তার উপর যারা আছে তারা অনেক বেশী মজুরী চাচ্ছে তাই ক্ষেতে ধান পেকে গেলেও অর্থের অভাবে তা কাটতে পারছিলাম না। এমন সময় যুবলীগের ভাইয়েরা এসে আমার জমির ধান কেটে দিয়ে আমার অনেক বড় উপকার করলো। আমি দোয়া করি আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক।

জেলা আওয়ামী লীগ নেতা জামালের ডুমুরিয়ায়  ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া মাজিদিয়া মাদ্রাসা সংলগ্ন শাহ রফিকুজ্জামান হিল্লাহ বোডিং’র এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ সময় তিনি বলেন, করোনার কারণে আমরা আজ হতাশাগ্রস্থ। পৃথিবীর কোথাও শান্তি নেই। তাই এই পবিত্র রমজান মাসে আসুন সকলে মিলে মহান আল্লাহ’র দরবারে দোয়া প্রার্থনা করি। তিনি যেন আমাদের সকল গুণা মাপ করে দেন। তিনি বর্তমান সরকার করোনা মোকাবেলায় সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন দাবি করে সকল যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে এ কঠিন সময় সকলের পাশে থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, আওয়ামী লীগ নেত্রী শিউলী সরোয়ার, আওয়ামী লীগ নেতা জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তহমিনা বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, তাঁতী লীগের রাফেল হোসেন বাবু, জহির রায়হান, দ্বীপ পান্ডে বিশ্ব, শিমুল বিশ্বাস, আমির মুনোনিন রানা, আবিদ হাসান ফাহিম, উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য শেখ ইকবাল হোসেন ও আব্দুল হামিদ সরদার, এতিমখানা সভাপতি আলহাজ্ব শেখ মোকবুল হোসেন, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু, নাজমুল হোসেন বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার খান, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, রাসেল সরদার প্রমুখ। তিনি এ সময়ে ২৫ জন এতিমকে ইফতার সামগ্রী ও কিছু নগদ অর্থ প্রদান করেন।

বাগেরহাটে নারী দলিল লেখককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ,আটক-২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পঁচিশ বছর বয়সী এক নারী দলিল লেখককে সহকর্মীর সহযোগিতায় একদল যুবক দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে। গত ২৬ এপ্রিল রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের একটি রাইস মিলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জড়িত অন্য দুজনকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন ও শোভন শেখ। আটককৃত আলমগীর হোসেন পেশায় জেলা জমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। ধর্ষণের শিকার নারী তার সহকর্মী ছিলেন। শোভন শেখ একই গ্রামের বাসিন্দা। পলাতক দুজনের বাড়িও ওই কালদিয়া গ্রামে।

মামলার এজাহারের বরাতে বাগেরহাট মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন,  অভিযোগে জানা যায়,ধর্ষণের শিকার ওই নারী বাগেরহাট জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক আলমগীর হোসেনের সহকারী হিসেবে কাজ করতেন।  পূর্ব পরিচিত হওয়ায় গত ২৬ এপ্রিল সন্ধ্যায় দলিল লেখক ওই নারীকে বেড়ানোর কথা বলে তার গ্রামে নিয়ে যান। সেখানে যাওয়ার পরে আরও তিনজনের সাথে মেয়েটির পরিচয় হয়।

এরপর মেয়েটিকে একটি মিলে আটকে রেখে ধর্ষণ করেন তারা। বুধবার থানায় এসে মেয়েটি অভিযোগ দিলে আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে দলিল লেখক আলমগীর ও শোভনকে গ্রেপ্তার করি।

এই ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারি মেহেদী হাসান আটক

বাগেরহাট প্রতিনিধি

খুলনা র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে বাগেরহাটের ফকিরহাট থেকে ১হাজার ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী মেহেদী হাসান (২৭) কে আটক করেছে। ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে র‌্যাব-৬ এর একটি দল ফকিরহাট বিশ্বরোড আট্টাকী এলাকার একটি হোটেলের সামনে থেকে মাদক কারবারী মেহেদী হাসানকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় একটি মটরসাইকেল জব্দ করেছে। আটককৃত মেহেদী হাসান মোল্লাহাট উপজেলা উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের বাদল শিকদারের পুত্র। 

শিরোমনিতে দিন মুজুরের বাড়ি ঘড় ভাংচুর থানায় অভিযোগ

ফুলবাড়ীগেট( খুলনা) প্রতিনিধি

 নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি দক্ষিণপাড়ায় এক অসহায় দিনমুজুর এর বসতবাড়িতে ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনায় ভুক্তভোগি কাঠ মিস্ত্রি শাহিন সরদার এর স্ত্রী পারভিন বেগম ( ৩৫) খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় , কিছুদিন আগে শাহিন সরদার তার নিজ বাড়ির মধ্যে মাটির গর্ত পরিস্কার করে গত ২৭ এপ্রিল সকাল ১০ টায় প্রতিবেশি  মোঃ খয়বার সরদার  বাড়ির ভিতর ঢুকে গালিগালাজ করার একপর্যায়ে শাহিন সরদারের গোয়ালঘর সহ বাড়ির কিছু অংশ ভাংচুর করে , খানজাহান আলী থানার এ এস আই তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে তদন্তপুর্বক ব্যবস্থ্যা গ্রহন করা হবে। ভুক্তভোগি শাহিন সরদার বলেন খানায় অভিযোগ দায়েরের পর থেকে খয়বার সরদার বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে । এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।

উপজেলা যুবলীগের নেতৃত্বে ধান কর্তন

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নতুনদিয়া গ্রামের কৃষক অনিল বিশ্বাসের ১০ বিঘা জমির ধান কেটে দিলেন রূপসা উপজেলা যুবলীগ। গত ২৯ এপ্রিল সকালে নরনিয়া বিলের নতুনদিয়া দাড়ির মাথা নামক স্থানে প্রায় ৫ কিলোমিটার পায়ে হেটে যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচির নেতৃত্বে অর্ধশত যুবলীগ নেতৃবৃন্দ এ ধান কর্তন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে রোজা থাকা অবস্থায় প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এ ধান কর্তনে অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোল্লা অহিদুজ্জামান মিজান, জেলা যুবলীগের প্রভাবশালী নেতা নাসির হোসেন সজল, উপজেলা যুবলীগ নেতা আশিষ কুমার রায়, সুব্রত বাগচি, সরদার আবুল কালাম আজাদ, শারাফাত হোসেন উজ্জ্বল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আঃ মজিদ শেখ, বাদশা মিয়া, কৃষকলীগ নেতা রহমত আলী শেখ, যুবলীগ নেতা মহিউদ্দিন মানিক, তুষার দাস, হাবিবুর রহমান, আবুল হাসান, এহতেশামুল হক অপু, ইমান আলী মোল্লা, জনি ফকির, সাইফুল ইসলাম শাওন, বাপ্পারাজ, হিমেল, জাহিদুর রহমান, আঃ রহিম মিনা, মুরাদ শেখ প্রমূখ।

শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে আগামীকাল (শুক্রবার) খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১ মে (শনিবার) সকাল নয়টায় শহিদ হাদিস পার্কে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন পেশার কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং সকাল ১১টায় বয়রা শ্রম অধিদপ্তর চত্ত্বরে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন পেশার কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।

তিনি ২ মে (রবিবার) বেলা আড়াইটায় শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালনা পরিষদের ভার্চুয়ালি সভায় সভাপতি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ৩ মে (সোমবার) বেলা আড়াইটায় নিজ বাসভবনে খালিশপুর থানায় আওয়ামী লীগের নেতা, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড থেকে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে সাক্ষাৎ করবেন।

প্রতিমন্ত্রী ৪ মে (মঙ্গলবার) বেলা আড়াইটায় নিজ বাসভবনে দৌলতপুর ও খানজাহান আলী থানার আওয়ামী লীগের নেতা, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ড এবং ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে সাক্ষাৎ করবেন।

তিনি ৫ মে (বুধবার) দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন ৯০ হাজার ৭০ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) এ পর্যন্ত ৯০ হাজার ৭০ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৫৬ হাজার দুইশত ৯১ এবং মহিলা ৩৩ হাজার সাতশত ৭৯ জন।

আজ মোট তিন হাজার পাঁচশত ৩২ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নয়শত ৯৫জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার পাঁচশত ৩৭ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ৪৮ জন, বটিয়াঘাটায় তিনশত জন, দিঘলিয়া একশত  জন, ডুমুরিয়া ছয়শত ছয় জন, ফুলতলা ৮০জন, কয়রা চারশত ৮৫ জন, পাইকগাছা দুইশত ৩০ জন, রূপসা একশত ৪০ জন এবং তেরখাদায় ৪৮ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার নয়শত ৭৬ এবং মহিলা এক হাজার পাঁচশত ৫৬ জন।

খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

খুবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার পিতার ইন্তেকালে খুবি স্বাশিপের গভীর শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার পিতা খুলনা ও বাগেরহাটের সাবেক জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক শেখ আকরাম হোসেন আজ বৃহস্পতিবার ভোর রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশিষ কুমার দাসসহ স্বাশিপের সকল সদস্যবৃন্দ উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার উদ্যোগে ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

আজ ২৯ এপ্রিল’২১ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে নগর অফিসের সামনের থেকে ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেন । ধারাবাহিকভাবে খুলনার রেলওয়ে ষ্টেশন, শিব বাড়ী, বড় বাজার, পিকচার প্যালেস সহ গুরুত্বপূর্ণ স্থানে ইফতার বিতরণ করা হয় । ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মাওঃ ফরিদ উদ্দিন আজহার, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মোমিন ইসলাম নাসিব, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী।

শরণখোলায় বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে লরি চালকের লাশ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার সকালে নির্মানাধীন বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে অহিদুজ্জামান সবুজ (৩২) নামের এক লরির চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ উপজেলার বকুলতলা গ্রামের নওয়াব হোসেন মধু মৃধার পুত্র। এঘটনায় পুলিশ চাল রায়েন্দা গ্রামের আঃ রশিদ হাওলাদারের পুত্র শহিদুল ইসলাম (৪০) নামের অপর এক গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার চাল রায়েন্দা এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মান প্রকল্পের চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান সিএইচডাব্লুইর ব্লক নির্মান ইয়ার্ডের লরি চালক অহিদুজ্জামান সবুজ ও ফোর ক্লিব গাড়ির চালক শহিদুল ব্লক কেরিং এর কাজ করছিল। সকাল ৯টার দিকে হঠাৎ লরির চাকার পাশে অহিদুল ইসলাম সবুজের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে শহিদুল আশেপাশের লোকজনকে খবর দেয়।  পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, নিহত সবুজের মাথা থেতলানোসহ ডান হাত ও বাঁ পা ভাঙ্গা রক্তাক্ত আবস্থায় উদ্ধার করা হয়েছে। কাজের স্থানে শহিদুল ছাড়া আর কেই না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যাবে।

করোনাকালে বিনামূল্যে চিকিৎসা, শ্রমজীবীদের খাদ্য ও অর্থ সহায়তা প্রদান এবং রেশনিং ব্যবস্থা প্রবর্তন কর

খবর বিজ্ঞপ্তি

প্রতিদিন এক লক্ষ করোনা টেস্ট, সকলের বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান, সকল হাসপাতালে কেন্দ্রীয় হাই ফ্লো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, করোনাকালে শ্রমজীবী হতদরিদ্রদের জন্য ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান, মধ্যবিত্ত-নি¤œ মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে রেশন প্রদান, বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শাখার উদ্যোগে আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার পিকচার প্যালেস মোড়ে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পুলিশ কর্তৃক প- করা ও সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রবেশে বাধা প্রদান করে। যদিও এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে যথারীতি অবহিত করা হয়েছিল। পরবর্তী এ ঘটনার প্রতি তাৎক্ষণিতভাবে কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. এম এম রুহুল আমীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক ডাঃ সমরেশ রায়, সম্পাদকমন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, টিইউসি জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, গণসংহতি আন্দোলন জেলা নেতা সেলিম বকুল, ফুলতলা উপজেলা আহ্বায়ক মোঃ অলিয়ার রহমান, যুব ইউনিয়ন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, ছাত্রনেতা সাগর চ্যাটার্জী প্রমুখ।

প্রতিবাদ সভায় প্রশাসনকে অবহিত করার পরও করোনাকালীন জনস্বার্থে যৌক্তিক কতিপয় দাবীতে স্বাস্থ্যবিধি মেনে পূর্বঘোষিত মানববন্ধন করতে না দেয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। বক্তারা বলেন, সরকারের অব্যস্থাপনা, অবহেলা ও আত্মতুষ্টির কারণে আজ দেশে করোনা মহামারিতে প্রতিদিন হাজার-হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। হাসপাতালগুলোতে ভর্তি হতে না পেরে করোনা রোগীরা হয়রানির শিকার হচ্ছে। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটতে ছুটতে পথিমধ্যে রোগী মারা যাচ্ছে। প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা না থাকায় রোগীরা চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় দুর্নীতি ও লুটপাটের কারণে স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর দশায় পরিণত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, দেশের সিংহভাগ মানুষ শ্রমজীবী। প্রতিদিনের আয়ের ওপর এদের সংসার চলে, লকডাউনে তাদের জীবিকার পথ বন্ধ করে রাখা হয়েছে। লকডাউন যথাযথভাবে কার্যকর করতে হলে শ্রমজীবীদের খাদ্য, চিকিৎসা ও নগদ অর্থ প্রদান করতে হবে। হতদরিদ্রদের জীবিকার অনিশ্চয়তা টিকিয়ে রেখে লকডাউন কার্যকর করা চরম অমানবিক। নেতৃবৃন্দ বলেন, চটগ্রামের বাঁশখালিতে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে রমজান মাসে কর্মঘন্টা কমিয়ে ৮ ঘন্টা, শুক্রবারে ৮ ঘন্টার পরিবর্তে ৪ ঘন্টা নির্ধারণ, প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কতিপয় যৌক্তিক দাবি তোলায় পুলিশ শ্রমিকদের ওপর বর্বরোচিত হামলা, গুলিবর্ষণ ও হত্যাকান্ড ঘটায়। এই ঘটনায় নিহত শ্রমিক পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকদের চিকিৎসাসহ আনুষঙ্গিক খরচ প্রদানের দাবী জানান। নেতৃবৃন্দ আরও বলেন, মাঝে মধ্যে কোথাও কোথাও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে বটে কিন্তু প্রখর রোদে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে যা পাচ্ছে তা পরিহাসের সামিল। সুষ্ঠু ও সঠিক পরিমাণে প্রদান করতে হলে রেশনিং পদ্ধতি ছাড়া সম্ভব নয়। মুক্তিযুদ্ধকালীন ভারতে শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছিল কার্ডের মাধ্যমে। এ ব্যাপারে শরণার্থীদের মধ্যে অসন্তোষ বা ক্ষোভ পরিলক্ষিত হয়নি। কার্ড ছাড়া যে কোনো সহায়তা যেমন সঠিকভাবে নিরূপণ করা যায় না, তেমনি একই ব্যক্তি তার নিজস্ব লোক দাঁড় করিয়ে ত্রাণ সংগ্রহ করে এবং একই ব্যক্তি একাধিক জায়গায় লাইন দিয়ে ত্রাণ সংগ্রহ করে। আবার অনেকেই আছেন, যাদের জীবিকার তাগিদে লাইন দেয়া সম্ভব হয় না, আবার লোকলজ্জায় অনেকে লাইনে দাঁড়াতে পারেন না। একই চিত্র টিসিবি কর্তৃক পণ্য প্রদানের বেলায়ও। সেখানেও একশ্রেণির লোক প্রতিদিন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পণ্য তুলে বিক্রি করছে। আবার যার প্রয়োজন তিনি সময়াভাবে পণ্য নিতে পারছেন না। সরকারও সঠিক নিরূপণ করতে পারে না, কার কি পণ্য লাগবে এবং কি পরিমাণ লাগবে। এ সকল দিক বিবেচনা করে রেশনিং পদ্ধতি হচ্ছে সুষ্ঠু বণ্টনের নির্ভরযোগ্য একমাত্র পথ। এছাড়া দেশে যেকোনো দুর্যোগ মুহূর্তেও সুষ্ঠু ও সুন্দরভাবে বণ্টন করা সহজ। তাই নেতৃবৃন্দ রেশনিং পদ্ধতির চালুর দাবি করেন।