বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদের নামাজে জানাজা বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় মহানগরীর স্যার ইকবাল রোডের মতি মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব আলোচনায় মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন ।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, নগর সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক তথ্য সম্পাদক হাবিবুর রহমান, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাহাঙ্গির হোসেন মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, বিএফইউজের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খানসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিরা। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ (৭৭) মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এদিকে অধ্যক্ষ আলী আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্নমহল।
খুলনা সংবাদপত্র পরিষদের শোক
খুলনা সংবাদপত্র পরিষদের সিনিয়র সদস্য, দৈনিক অনির্বাণ সম্পাদক, প্রবীন সাংবাদিক অধ্যক্ষ আলী আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ উল হক, মহাসচিব দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, সাপ্তাহিক আমাদের খুলনার সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, দৈনিক পুর্বাঞ্চল সম্পাদক মোহাম্মাদ আলী সনি, দৈনিক আজকের তথ্য সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক তথ্য সম্পাদক হাবিবুর রহমান, দক্ষিনাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ, দৈনিক জন্মভুমি সম্পাদক আসিব কবীর, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক পাঠকের পত্রিকার সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ণ, সাপ্তাহিক সত্যের সন্ধানের সম্পাদক এড. ফরিদ আহমেদ প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
অধ্যক্ষ আলী আহমেদ’র মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের শোক
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
সিটি মেয়রের শোক বার্তা
বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় পত্রিকা দৈনিক অনির্বাণের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আলী আহমদ-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অধ্যা. আলী আহমেদের মৃত্যুতে আ’লীগের শোক
দৈনিক অর্নিবাণের প্রকাশক ও সম্পাদক অধ্যাপক আলী আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……….. রাজেউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় মির্জাপুরস্থ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে নাতি নাতনী ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ এশা মতি মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে অধ্যাপক আলী আহমেদের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফয়েজুল ইসলাম টিটো সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে অধ্যাপক আলী আহমেদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সম্মানিত সদস্য ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ ইন্তেকাল: খুলনা মহানগর বিএনপির শোক ও সমবেদনা
সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি, একাধিক সংবাদপত্রের সম্পাদনার দায়িত্ব¡ পালনকারী ও দৈনিক অনির্বাণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি, আহসান উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলী আহমেদ নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ …রজিউন)। খুলনা মহানগর বিএনপি প্রবীণ সাংবাদিক মরহুম অধ্যক্ষ আলী আহমেদ’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এক বিবৃতিতে উল্লেখ করেছেন, সাংবাদিকতা, শিক্ষাক্ষেত্রে ও সমাজের নানাবিধ জনহিতকর কাজে তাঁর অসামান্য অবদান খুলনা-সাতক্ষীরার জনগনের কাছে স্মরনীয় হয়ে থাকবে। মরহুম অধ্যক্ষ আলী আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
অধ্যক্ষ আলী আহমেদের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, দৈনিক অনির্বানের সম্পাদক এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক অধ্যক্ষ আলী আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতার হলেন, সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ুন কবির, জামাল হোসেন তালুকদার, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, নেহিবুল হাসান নেহিম, ইশতিয়াক হোসেন ইস্তি, তাজিম বিশ্বাস, শামসুন নাহার লিপি, মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, তারিকুল ইসলাম তারেক, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুম, মাহমুদ হাসান বিপ্লব, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জসীমউদ্দিন ডেভিড, জুবের আলম তুয়াজ, সোহেল রানা, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, সিরাজুল ইসলাম সানি, কে এম হেলাল হোসেন প্রমুখ। **
অধ্যক্ষ আলী আহমেদের মৃত্যুতে আজিজুল বারী হেলালের শোক
সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, দৈনিক অনির্বানের সম্পাদক এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক অধ্যক্ষ আলী আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।
এক বিবৃতিতে তিনি বলেন, অধ্যক্ষ আলী আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে এক বর্ণাঢ্য রাজনীতিবীদ ও পেশাদার সাংবাদিকের জীবনের অবসান ঘটলো। তিনি কেবল একজন ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। আজীবন জাতীয়তাবাদের দর্শনে বিশ^াস করে গেছেন। তার এই মৃত্যুতে দেশ, জাতি তথা দক্ষিণ জনপদের মানুষ এক কীর্তিমান পুরুষকে হারালো। **
অধ্যক্ষ আলী আহমেদ এর মৃত্যুতে দক্ষিণাঞ্চল প্রতিদিন’র শোক
দৈনিক অনির্বাণ সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আলী আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক ও প্রকাশক এস এম সাহিদ হোসেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
অনুরূপ শোক প্রকাশ করেছেন বার্তা সম্পাদক মিলন হোসেন, সিনিয়র রিপোর্টার জে এফ জয়, শশাঙ্ক স্বর্ণকার, স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন, চিফ ফটোসাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ফটোসাংবাদিক এস এম বাহাউদ্দিনসহ কর্মরত সাংবাদিক-কর্মকর্তাবৃন্দ।
দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমদের ইন্তেকালে খুলনা জেলা বিএনপি’র শোক ও সমবেদনা
সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি দৈনিক অনির্বাণ সম্পাদক, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ আলী আহমেদ নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহ ওয়াইন্নাইলাইহি রজিউন)। মরহুম অধ্যক্ষ আলী আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল¬া খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে ।
অধ্যক্ষ আলী আহমেদের ইন্তেকালে নগর ইসলামী আন্দোলনের শোক
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ৃ. রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মোঃ ফেরদাউস গাজী সুমন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, ডাঃ কেএম আল আমিন এহসান, মুফতী আমীরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান।
দৈনিক অনির্বাণ সম্পাদকের মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাবের শোক
দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এ শোক জানানো হয়েছে।
এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এমএ মামুন, এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, সজল রহমান, এসকে অভি, রুহুল আমিন, ফরহাদ হোসেন নীলয়, আব্দুস সালামসহ প্রেসক্লাবে কর্মরত সকল সদস্য ও সহযোগী সদস্যদের পক্ষ থেকে ওই বিবৃতিতে শোক এবং সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য যে, আলহাজ্ব অধ্যক্ষ আলী আহমেদ ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলী আহমেদের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক ও সমবেদনা জ্ঞাপন
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক অনির্বাণ পত্রিকা’র সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক আলী আহমেদের মৃত্যুতে খুলনা উন্নয়ন কমিটির শোক ও সমবেদনা
বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মামুন ডন, মামনুরা জাকির খুকুমনি, অধ্যক্ষ রেহেনা আক্তার, মিজানুর রহমান বাবু, শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মিনহাজ-উজ-জামান সজল, আরজু ইসলাম আরজু, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, হাসান ইফতেখার চালু, জুবায়ের আহমদ খান জবা, মাস্টার মনিরুল ইসলাম, মফিদুল ইসলাম টুটুল, এস এম আখতার উদ্দিন পান্নু, এস এম ইকবাল হোসেন বিপ্লব, কামরুল করিম বাবু, মোঃ খলিলুর রহমান, মতলেবুর রহমান মিতুল, সৈয়দ এনামুল হাসান ডায়ম-, শেখ আবিদুল্লাহ, রকিব উদ্দিন ফারাজী, মোঃ হায়দার আলী, প্রমিতি দফাদার প্রমুখ।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমদ এনডিপি সহ বিভিন্ন মহলের শোক
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, দৈনিক অনির্বাণের সম্পাদক ও প্রকাশক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমদের (৭৮) মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয় মানবধিকার সমিতির উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, সাংগাঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, অধ্যক্ষ আলী আহমদ জনপ্রিয় শিক্ষক ছিলেন, তিনি একজন সাহসী কলম যোদ্ধা এবং খুলনা – সাতক্ষীরা অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ ছিলেন।তিনি গনমানুষের রাজনীতি করতেন।এবং খুলনা অঞ্চলের সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ কন্ঠস্বর ছিলেন।তার মৃত্যুতে খুলনাবাসী একজন প্রিয় মানুষ হারালো, দেশবাসী হারালো একজন খ্যাতিনামা ব্যক্তিত্বকে।
নেতৃবৃন্দ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম অধ্যক্ষ আলী আহমেদের জানাজা বৃহস্পতিবার তারাবির নামাজের পর মহানগরীর স্যার ইকবাল রোডের মতি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
সাতক্ষীরা মহকুমার কলারোয়া থানার মুরারীকাটি গ্রামের ১৯৪৪ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সাবেক এই সংসদ সদস্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর সনদ লাভ করেন। ১৯৬৪ সালে দৈনিক পূর্বদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি প্রকাশিত খুলনার সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালের পূর্বাঞ্চল দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করলে তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালে তিনি বাকশালে যোগ দেন। ১৯৭৭ সালে দৈনিক অনির্বাণ সম্পাদনা করেন। ১৯৭২-৭৮ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ১৯৯১-৯২ সালে সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালনও করেন। ১৯৮৮ ও ৮৯ সালে বাংলাদেশ এডিটরস কাউন্সিলের সহসভাপতি নির্বাচিত হন।
জীবনের প্রথম দিকে মুসলিম লীগের নীতি আদর্শে ও পরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসী হয়ে বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালের বিএনপির মনোনয়নে সাতক্ষীরা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৬৫ সালের ১ জুলাই থেকে ১৯৯৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত এম এম সিটি কলেজে শিক্ষকতা করেন। তার অনন্য সৃষ্টি খুলনার আহসানউল্লাহ ডিগ্রি কলেজ ও খুলনা শিশু বিদ্যালয়। কলারোয়ায় মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল ও খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
সাতক্ষীরা সুন্দরবন পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় জনমত গঠনে উদ্যোগ নিয়েছেন। এলজিইডি প্রতিষ্ঠায় প্রকৌশলী মরহুম কামরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে তিনি নিরলস শ্রম দেন। তিনি খুলনা আহসানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলী আহম্মেদ এর মৃত্যুতে সম্মিলিত লেখক কল্যাণ সংস্থা, খুলনার শোক জ্ঞাপন
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, খুলনা আঞ্চলিক সংবাদ পত্র পরিষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, দৈনিক অর্ণিবান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহম্মেদ ২৯ এপ্রিল’২১ দুপুর ১২.৩০ মিনিটে এর বার্ধক্য জনিত বিভিন্ন ে রাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তার মৃতুত্যে সম্মিলিত লেখক কল্যাণ সংস্থা, খুলনার কবি সাহিত্যিক বৃন্দ পক্ষ থেকে শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সংস্থার সভাপতি কবি স.ম হাফিজুল ইসলাম, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক কবি সৈয়দ আলী হাকিম (নজরুল গবেষক), কবি ইব্রাহিম মনির, কবি শেখ ইকবাল হোসেন, মোঃ জিনারুল ইসলাম, সেলিনা ইসলাম, শাহানা বেগম, সৈয়দ আলী হাফিজ, রীনা জাহান মিতু, শেখ আবু আসলাম বাবু, সাইফুল মিনা, আজাহারুল ইসলাম, মোঃ সবুজ খান প্রমুখ।











































