Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

15

চরম উদাসীনতা ও অব্যবস্থাপনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের চরম উদাসীনতা, অব্যবস্থাপনা, অযোগ্যতা এবং করোনা নিয়ে দুর্নীতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে এ পর্যন্ত বিএনপির অন্তত চার শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া বর্তমানে দলটির শতাধিক নেতাকর্মী আক্রান্ত আছেন। রবিবার (৪ এপ্রিল) দেশব্যাপী মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা কর্মসূচি অংশ হিসেবে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বাদ জোহর হেরাজ মার্কেট জামে মসজিদে দোয়া পুর্ব সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুব জরুরি না হলে ঘরের বাহিরে ঘোরাফেরা থেকে বিরত থাকুন। মাস্ক পড়–ন ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন। কেবলমাত্র সকলে সচেতন হলেই করোনা প্রতিরোধ করা সম্ভব। দোয়া কর্মসুচিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, ভয়াল কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশের যেসব নেতাকর্মী ও দেশবাসী ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা করা হয়। বিশেষ করে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও খুলনা মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচিসহ সারাদেশের নেতাকর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ অবস্থায় আছেন, তাঁদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ,  মোল্যা গোলাম মওলা, মোল্যা মশিউর রহমান নান্নু, শাহিনুল ইসলাম পাখি, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, নাজমুল হুদা চৌধুরী সাগর, আবু সাইদ শেখ, ম শ আলম, সাইমুন ইসলাম রাজ্জাক, ইশহাক তালুকদার, হাসান মেহেদী রিজভী, বদরুল আনাম খান, শাহাবুদ্দিন মন্টু, নাসির খান, রবিউল ইসলাম রবি, মোস্তফা কামাল, তৌহিদুল ইসলাম খোকন, এইচ এম আসলাম, মনিরুজ্জামান মনি, হেদায়েত হোসেন হেদু, লিটু পাটোয়ারী, সৈয়দ গাজী, রফিকুল ইসলাম টিটো, আতিয়ার রহমান বাবু, সাজ্জাদ হোসেন জিতু, জি এম তারেক, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম। জেলা নেতৃবৃন্দের মধ্যে মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, শেখ আবু হোসেন বাবু, এড. শহিদুল আলম, আব্দুর রকিব মল্লিক, ওয়াজউদ্দিন সান্টু, এনামুল হক সজল, হেমায়েত হোসেন, তানভিরুল আযম রুম্মান, আসাবুর রহমান, হেমায়েত উদ্দিন  প্রমুখ। অপরদিকে বাদ আসর খুলনা মহানগর ও জেলার সকল থানা, ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও প্রার্থনা করেন।

সোনাডাঙ্গা থানা: বয়রা জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু,এস এম শাহজাহান, সাদেকুর রহমান সবুজ,সাজ্জাদ আহসান পরাগ, মাহমুদ আলম বাবু মোড়ল, ইসতিয়াক উদ্দিন লাভলু, জালাল শরীফ, মোঃ হাফিজুর রহমান মনি, সেখ জামাল উদ্দিন, সেখ ফারুক হোসেন, আকরাম হোসেন খোকন, সেখ জামিরুল ইসলাম জামিল, সরদার রবিউল ইসলাম, মোস্তাফা কামাল, মহিউদ্দিন টারজান, বাচ্চু মীর, কাজী নজরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, মনিরুল ইসলাম, আনিচুর রহমান আরজু, মেহেদী হাসান সোহাগ, আব্দুল আলীম, অহিদুজ্জামান অহিদ, তরিকুল ইসলাম বাকার, লিটু পাটোয়ারী, তুষার আলম প্রমূখ।

খালিশপুর থানা: কদমতলা জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, এড. ফজলে হালিম লিটন, হাবিব বিশ্বাস, টিটো কাজি, এস এম জসিম, মোজাফ্ফর মাতুববর, আব্দুস সালাম, জাহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৌলতপুর থানা: ব্যবিস্ট্যান্ড মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, সাজ্জাদ হোসেন তোতন, আবুল কালাম শিকদার, আবুল কালাম শিকদার, বেল্লাল হোসেন, শওকত হায়াত, মোল্লা সোহেল, এরশাদ হোসেন, সৈয়দ গাজী, আছাদুর রহমান, রাকিব হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপন্থিত ছিলেন।

খানজাহান আলি থানা: শিরোমণি বায়তুল মামু’র জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত। থানা বিএনপি’র সভাপতি মীর কায়ছেদ আলি, মহানগর বিএনপি’র সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন সহ বিএনপি অঙ্গ/সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

লকডাউনে শ্রমজীবীদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করুন এবং রমযানের পূর্বে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ করুন:বাম

খবর বিজ্ঞপ্তি

সরকার কর্তৃক করোনা সংক্রমণ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ, সরকার ঘোষিত দ্বিতীয় দফায় লকডাউন চলাকালীন শ্রমজীবী মানুষদের খাদ্য দ্রব্য ও আর্থিক সহায়তা প্রদান, টিসিবির সদ্য ঘোষিত দ্রব্যের দাম প্রত্যাহার, রমজানে চাল-ডাল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী, দৈনিকভিত্তিক শ্রমিকদের বকেয়া সঠিক হিসাব অনুযায়ী এককালীন পরিশোধ এবং নামের ভুল দ্রুত সংশোধনপূর্বক কয়েক হাজার স্থায়ী পাটকল শ্রমিকের বকেয়া পরিশোধের দাবী জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। আজ সন্ধ্যা ৭টায় সিপিবি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটি সভায় নেতৃবৃন্দ এ দাবী জানান। বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমীন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিম, কোহিনুর আক্তার কণা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যড. বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব মারুফ গাজী প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারের অবহেলার কারণে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের সাধারণ মানুষকে সচেতন করা এবং সতর্কতামূলক কোন ব্যবস্থা সরকার নেয়নি। গত বছরের করোনার ভয়াবহতম পরিস্থিতি থেকে সরকার সামান্যতম শিক্ষা গ্রহণ করেনি। নেতৃবৃন্দ আরো বলেন, রমজান মাস এলেই নিত্যপণ্যসামগ্রীর দাম বহুগুণে বৃদ্ধি পায়। কিন্তু সরকার কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীসহ সরকার ও সরকারের বাইরে রাজনৈতিক সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীরাই পণ্যসামগ্রীর দাম বৃদ্ধি করে। এভাবে জনগণকে জিম্মি করে তাদের পকেট কাটা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের লুটপাটের সুযোগ করে দেয়া হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির এই দুঃসময়ে টিসিবির পণ্যের দাম বৃদ্ধি, পরিমাণ কমিয়ে দেয়া ও বিক্রয় কেন্দ্র অর্ধেক নামিয়ে আনা মরার ওপর খাড়ার ঘায়েরমত পরিস্থিতি তৈরি করেছে। বিদ্যমান পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ একদিকে রমজানে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হিমসিম খাবে অন্যদিকে লকডাউন কার্যকর করলে তাদের আয়ের পথ বন্ধ হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ২৫টি পাটকল বন্ধ করে ৫০ হাজার শ্রমিককে কর্মহীন করা হয়েছে। তাদের জীবন-জীবিকা এখন গভীর সংকটে আবর্তিত। উপরন্তু তাদের উৎসব বোনাস ও ইনক্রিমেন্ট দেয়া হয়নি। বদলী ও দৈনিকভিত্তিক পাটকল শ্রমিকদের সকল প্রকার বকেয়া আজও পর্যন্ত পরিশোধ করা হয়নি। শ্রমজীবীদের উদ্ভূত পরিস্থিতির এ দায় সরকার কোনভাবে এড়াতে পারে না। নেতৃবৃন্দ সকল জনগণকে বিনামূল্যে করোনা পরীক্ষা ও টিকা নিশ্চিত, লকডাউনে শ্রমজীবী হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল, টিসিবির পণ্য বাহক ১০টি ট্রাকের স্থলে ৪০টি ট্রাকের বরাদ্দ ও পরিমাণ বৃদ্ধি, খোলা কারখানা শ্রমিকদের ঝুঁকিভাতা প্রদান, রমজানের আগে পাটকল শ্রমিকদের সকল প্রকার বকেয়া পরিশোধের জোর দাবি জানান।

খুলনা শহরে তীব্র পানির সংকটে নগরবাসী অতিষ্ঠ খুলনা উন্নয়ন কমিটির উদ্বেগ

 খবর বিজ্ঞপ্তি

খুলনাবাসী দীর্ঘদিনের প্রত্যাশিত মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় খুলনাবাসীকে বিশুদ্ধ পানির সরবরাহের জন্য ওয়াসা স্থাপনের ব্যবস্থা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে উদ্দেশ্য নিয়ে ওয়াসা কাজ শুরু করে নগরবাসী সে সুফল থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে গ্রীষ্ম মৌসুমে চরম পানির সংকটের ভুগছে নগরবাসী। খুলনা ওয়াসা শত শত কোটি টাকা ব্যয় করে নগরবাসীর পানির চাহিদা মেটাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নগরবাসীর পানির চাহিদা মেটাতে দ্রুত খুলনা ওয়াসাকে কার্যকরী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, পবিত্র রমযানকে সামনে রেখে ওয়াসা নগরবাসীর পানির চাহিদা পূরণে ব্যর্থ হলে খুলনাবাসীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। বিবৃতি প্রদান করেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মামুন ডন, মামনুরা জাকির খুকুমনি, অধ্যক্ষ রেহেনা আক্তার, মিজানুর রহমান বাবু, শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মিনহাজ-উজ-জামান সজল, আরজু ইসলাম আরজু, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, হাসান ইফতেখার চালু, জুবায়ের আহমদ খান জবা, মাস্টার মনিরুল ইসলাম, মফিদুল ইসলাম টুটুল, এস এম আখতার উদ্দিন পান্নু, এস এম ইকবাল হোসেন বিপ্লব, কামরুল করিম বাবু, মোঃ খলিলুর রহমান, মতলেবুর রহমান মিতুল, সৈয়দ এনামুল হাসান ডায়ম-, শেখ আবিদুল্লাহ, রকিব উদ্দিন ফারাজী, মোঃ হায়দার আলী, প্রমিতি দফাদার প্রমুখ।

মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি’র স্মারকলিপি পেশ

খবর বিজ্ঞপ্তি

বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের সরকারী উদ্যোগকে স্বাগত জানিয়ে ও ধন্যবাদ জ্ঞাপন করে এবং সংগঠনের প্রয়াত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এম ইলিয়াস ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মনির হোসেন এর নামে খুলনায় দু’টি সড়কের নামকরণের দাবিতে মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন-এর নিকট রবিবার দুপুরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেনÑসমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, অ্যাডভোকেট আরিফিন কবির, শেখ মোঃ আবদুল হালিম, মোঃ আবুল কাশেম, হাফিজুর রহমান প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম সভার সিদ্ধান্তের আলোকে সকল জেলা / উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেড, খুলনার পক্ষ থেকে এ মহতী উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানানো হয়। সাথে সাথে মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর প্রয়াত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এম ইলিয়াস এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মনির হোসেন এর নামে খুলনার দু’টি সড়কের নামকরণের দাবী জানানো হয়।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল রবিবার (৪ এপ্রিল) সকাল ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নিয়মিত মাসিক সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে দলীয় নগর সভাপতি মুফতি আমানুল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বৈশ্বিক করোনা মহামারি বৃদ্ধির কারণে সকলের প্রতি স্বাস্থ্যবিধি পালন ও সতর্ক থাকাসহ সর্বপরি আল্লাহর কাছে মহামারি হতে পরিত্রানের জন্য দোয়া করার আহবান জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতি মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ শরিফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতি আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আবু তাহের প্রমুখ।

সভায় রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ করার আহবান জানান।

রূপসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউন এর প্রস্তুতিমূলক সভা

রূপসা প্রতিনিধি

সারা দেশে কোভিড- ১৯ এর সংক্রামক দিন দিন বৃদ্ধির ফলে মৃত্যুঝুঁকি বেড়ে চলছে। তাই মাস্ক পরা বাধ্যতামূলক ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং মোবাইল কোর্ট অব্যাহত, পুলিশিং টহল জোরদার, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসমাগম ও দোকানপাটে একের অধিক লোকজন এক জায়গায় অবস্থান নিষিদ্ধ করেছে প্রশাসন। সরকারী ঘোষনা মোতাবেক ২০২১ সালের এই প্রথম লকডাউন ৫ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত কার্যকর করার লক্ষ্যে রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ মার্চ বিকেল ৩ টায় নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে লকডাউন এর প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, শিক্ষা কর্মকর্তা আঃ রব, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার, মোঃ কামাল হোসেন বুলবুল, সাধন অধিকার, আ’লীগনেতা আ: মজিদ ফকির, তথ্যসেবা কর্মকর্তা দিলশান আরা, ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার, ইসলামীক ফাউন্ডেশন আঃ ছালাম, সাংবাদিক ও বিভিন্ন বাজার বনিক সমিতির সভাপতি/সাঃ সম্পাদক, ঘাট শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুব ইউনিয়ন পাইকগাছা উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার পাইকগাছা উপজেলা কমিটির এক সভা গত শনিবার বেলা ১১টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑপাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক শঙ্কর ম-ল, যুবনেতা অমল ম-ল, বিপ্লব কান্তি ভোলা, পিংকি দাস, রতন শীল, আনন্দ ম-ল প্রমুখ। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশচুম্বী, বিশেষ করে রমযানকে সামনে রেখে বরাবরের ন্যায় অসাধু ব্যবসায়ীরা অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ক্রেতা সাধারণের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। বক্তারা এ ব্যাপারে প্রশাসনের সক্রিয়তা দৃষ্টিগোচর নয় বিধায় তাদের প্রতি দায়িত্ব পালন যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান। নেতৃবৃন্দ করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে সরকারিভাবে খাদ্য সহায়তা এবং মশার উপদ্রব ঠেকাতে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

বাংলাদেশ মহিলা  পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে  খুলনায় আলোচনা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “কোভিড-১৯ মোকাবেলা করি নারী আন্দোলনকে অগ্রসর করি” এই প্রদিপাদ্যকে সামনে রেখে খুলনার নতুন বাজারে বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ দেলওয়ারা বেগম, যুগ্ন আহবায়ক অজান্তা দাশ, অর্থ সম্পাদক ইসরাত আরা হীরা, সদস্য খাদিজা কবির তুলি, আল মাসআরা, নতুন বাজার শাখার আহবায়ক জেরিন সুলতানা, যুগ্ন আহবায়ক শাহানা ইয়াসমিন, কয়লাঘাট শাখার আহবায়ক লায়লা বিলকিসসহ বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

তথ্য বিবরণী

খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নি¤েœাক্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। এই আদেশ আগামীকাল ৫ এপ্রিল ভোর ছয়টা থেকে ১১ এপ্রিল রাত ১২টায় পর্যন্ত কার্যকর থাকবে।

সিদ্ধান্তসমূহ হলো: সকল প্রকার গণপরিবহণ (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহণ, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশগামী/বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না; আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা যেমন-ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ¦ালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সাথে সংশ্লিষ্ট অফিসসমূহ তাদের কর্মচারী এবং যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে; সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত অফিস ও আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজে সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা-নেওয়া করতে পারবে। শিল্প-কারখানা ও নির্মাণ কার্যাদি চালু থাকবে। শিল্প-কারখানার শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে। বিজিএমএ ও বিকেএমএ কর্তৃক শিল্প-কারখানা এলাকার নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাদের শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল/চিকিৎসার ব্যবস্থা করতে হবে; সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না; খাবারের দোকান ও হোটেল-রেস্তোরায় কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (ঞধশবধধিু/ঙহষরহব) করা যাবে। কোন অবস্থাতেই হোটেল-রেস্তোরায় বসে খাবার গ্রহণ করা যাবে না; শপিংমলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। তবে দোকানসমূহ পাইকারি ও খুরচা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সার্ববস্থায় কর্মচারীদের আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোন ক্রেতা স্বশরীরে যেতে পারবে না; কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি সকল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে।

উক্ত শর্তাবলী খুলনা জেলা ও মহানগরের সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পাঁচ দিনের সফরে আজ খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী আগামীকাল ৫ এপ্রিল বিকাল তিনটায় খুলনা সার্কিট হাউজে ভৈরব সেতু সম্পর্কে আলোচনা সভায় যোগদান করবেন। তিনি ৬ এপ্রিল বিকালে খালিশপুর শ্রমিক ইনস্টিটিউট চত্ত্বরে এক বৈঠকে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ৭ এপ্রিল সন্ধ্যায় নিজ বাসভবনে আওয়ামী লীগের নেতকর্মী ও জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ৮ এপ্রিল বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

স্বেচ্ছাসেবক দলের পাইকগাছা উপজেলা কমিটি স্থগিত

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাঃ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এর সিদ্ধান্ত এর মোতাবেক গত ২৯ মার্চ ২০২১ তারিখে ঘোষিত স্বেচ্ছাসেবক দল খুলনা জেলার অধীনে পাইকগাছা উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।

নেতা কর্মী ও খুলনাবাসির প্রতি নগর যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

০১ এপ্রিল খুলনায় আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের খুলনায় আগমন উপলক্ষ্যে অভ্যন্থনা ও ০২ এপ্রিল খুলনা বিভাগীয় মতবিনিময় সভা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার প্রত্যেক নেতা-কর্মীর অক্লান্ত পরিশ্রম ও খুলনা বাসিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ০১ ও ০২ তারীখ খুলনা মহানগর যুবলীগের সকল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। একই সাথে প্রিয় খুলনাবাসিও আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে ধন্য করেছেন। তাদের কারনেই আমরা সফলতার সাথে আমাদের প্রিয় নেতাকে অভ্যন্থনা জানাতে পেরেছি। এবং সফলভাবে আমরা যুবলীগের বিভাগীয় মতবিনিময় সভা সফল করতে পেরেছি।

তালায় করোনা পরিস্থিতি মোকাবেলায় মতবিনিময়: সামাজিক দূরত্ব না মানায় ১৫ হাজার টাকা জরিমানা

ইলিয়াস হোসেন,তালাঃ

সাতক্ষীরা তালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (৪ এপ্রিল) করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় ১০টি মামলায় ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।

অন্যদিকে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা পরিস্থিতি মোকাবেলায় ও সামাজিক নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৪ এপ্রিল) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী,উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা রাজিব সরদার, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা ওসি তদন্ত মোঃ বাবলু হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলার সরকারি কর্মকতা-কর্মচারীবৃন্দ,এনজিও প্রতিনিধি, তালা উপজেলা মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  অসুস্থ সাংবাদিক সাইফুল্লাহ তারেককে দেখতে যান বিএনপি’র নেতৃবৃন্দ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

দৈনিক প্রবাহের সাংবাদিক ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেকের অসুস্থতার খবর পেয়ে গিলাতলায় তাঁর বাসভবনে দেখতে যান খানজাহান আলী থানা বিএনপি’র নেতৃবৃন্দ। ৪ এপ্রিল রবিবার সন্ধায় সাংবাদিক সাইফুল্লাহ তারেককে দেখতে যান এবং খোজ খবর নেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির  সহ –সভাপতি শেখ ইকবাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ এনামুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন ও গাজী মাকুল উদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়া ৩ এপ্রিল শনিবার বিকালে  গুরুতর অসুস্থ তারেককে দেখতে যান খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সহ সভাপতি মোঃ শফিউদ্দিন শফি ও সাংবাদিক শংকর কুমার বিষ্ণু এবং সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস। এসময় সাংবাদিক সাইফুল্লাহ তারেকের আশু রোগ মুক্তি কামনা করেন।

মোড়েলগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ধোধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

 “মুজিব বর্ষে শপথ নেব, জাটকা নয় ইলিশ খাবো” প্রতিপাদ্য বিষয় নিয়ে রবিবার বাগেরহাটের মোড়েলগঞ্জে উদ্ধোধন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ –ই-্আলম বাচ্চু এ জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ধোধন করেন।

এ উপলক্ষ্যে সাড়ে ১০ টায় অনুষ্ঠিত র‌্যালি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন । স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কৃষ্ণ রায়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ ।

জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে অনুষ্ঠিত উদ্ধোধনীতে বিভিন্ন ইউনিয়নের মৎজীবি, উপজেলা মৎস্যজীবি লীগ নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন। #

আশাশুনির জেলেখালী-দয়ারঘাট ভেঙ্গে যাওয়া বাঁধের একটি ক্লোজারে চাপান সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা সদরে জেলেখালী-দয়ারঘাট পানি উন্নয়ন বোর্ডের ভেঙ্গে যাওয়া বেড়ী বাঁধের ২টি পয়েন্টের একটি ক্লোজার চাপান সম্পন্ন হয়েছে। রবিবার (৪ এপ্রিল) দুপুরে ক্লোজারে বালি ভর্তি জিও বস্তা পেলে আটকানোর কাজ শেষ হয়। 

গত বছর (২০২০ সাল) ২০ মে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে আশাশুনি সদরের জেলেখালী ও দয়ারঘাট বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছিল। দীর্ঘ ৯ মাসেও বাঁধ রক্ষার কাজে হাত দেওয়া হয়নি। এলাকার একটি বড় অংশ বাইরে রেখে রিং বাঁধের মাধ্যমে বাকী এলাকাকে জোয়ারের পানির প্লাবনের হাত থেকে রক্ষা করা হয়েছিল। এবছরের ৩০ মার্চ খোলপেটুয়া নদীর জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রিং বাঁধ ভেঙ্গে পুনরায় সদর ইউনিয়নের ৬টি গ্রাম প্লাবিত হয়ে যায়। অনেক পরিশ্রমের বিনিময়ে ভাঙ্গন কবলিত রিং বাঁধ রক্ষার কাজ সম্পন্ন হয়। শনিবার (৩ এপ্রিল) থেকে মূল বাঁধে দু’টি পয়েন্টে ২১০ ফুট ভাঙ্গন স্থানের ছোটটির ক্লোজারের বেডের কাজে হাত দেওয়া হয়। এরপর জিও বস্তায় বালি ভরে ছোট ভাঙ্গনটি রক্ষার কাজ শুরু করে রবিবার (৪ এপ্রিল) দুপুর নাগাদ ক্লোজারের চাপান কাজ সম্পন্ন করা হয়। ফলে এই অংশ দিয়ে ভিতরে পানি ওঠা রোধ হয়েছে। একই সাথে বড় ভাঙ্গন বাঁধে বেড তৈরির কাজ শুরু করা হয়েছে। সোমবার পুরোদমে সেখানে কাজ করা হবে। মঙ্গলবার ২য় ক্লোজারের চাপান কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী চাপানের সময় উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, সুপার সাইক্লোন আম্ফানের তুলনায় নদীতে কমপক্ষে ১০-১২ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়ে ৩.৫৪ মিঃ উচ্চতায় পরিণত হওয়ায় রিং বাঁধ টিকতে পারেনি। ভাঙ্গন কবলিত রিং বাঁধের কাজের পর মূল বেড়ী বাঁধের দু’টি পয়েন্টে ২১০ ফুট ভাঙ্গন স্থানের ছোটটির কাজও শেষ করা হয়েছে। বড়টির কাজেও হাত দেওয়া হয়েছে। মঙ্গলবার ক্লোজারের চাপান কাজ শেষ করা হবে। ক্লোজার আটকানোর পর জেলেখালী ও দয়ারঘাট এলাকার দুর্দশা ও চরম ঝুঁকিতে থাকা ৫৩৫ মিঃ বেড়ী বাঁধের কাজ করা হবে। এছাড়া নিমতলা এলাকার ২৫০ মিটার নির্মান কাজে সাড়ে ১৮ লক্ষ টাকা এবং মানিকখালী থেকে নিমতলা ৭০০ মিটার বাঁধ নির্মানের জন্য ৪১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই সেখানেও কাজ শুরু হবে বলে তিনি জানান।  

ক্যাপশান ঃ আশাশুনির ভাঙ্গন কবলিত দয়ারঘাট জেলেখালীতেক্লোজারের চাপান কাজ পরিদর্শন করছেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী।

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩৬০০ টাকা জরিমানা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জনকে ৩৬০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারের দু’জন ব্যবসায়ী দোকান ঘরের সামনে সড়কের উপর মালামাল রেখে বিক্রয় করার অপরাধে ৩০০০ টাকা জরিমানা করা হয়। একই সময় করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলার জন্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এ মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক মাস্ক ব্যবহার না করার অপরাধে ৩ জনকে ৬০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলা ও লক ডাউনের সময় সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে সজেতন করা হয়।

বড়দল বাইনতলায় বিদ্যুতের ফাঁদে আটকে ৩ টি গরুর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনির বাইনতলায় বিদ্যুতের লাইনে বাধাইয়া ৩ টি গরু মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় এজাহার দাখিল করা হয়েছে।

লিখিত এজাহার ও গরুর মালিক সূত্রে জানাগেছে, বাইনতলা গ্রামের মৃত বাবর আলী মোল্যার ছেলে রফিকুল মোল্যা ঘটনার দিন সন্ধ্যায় মাছের ঘের থেকে বাড়ি তার পোষা ৩টি গরু বিলে চরানোর জন্য ছেড়ে দেন। প্রতিবেশী মিয়ারাজ মোল্যা বসত বাড়ির পাশে মেলে ক্ষেতে বিদ্যুতের তার ফেলে ফাঁদ দিয়ে রেখেছিলেন।  গরু তিনটি তার ক্ষেতে গেলে ফাঁদে আটকে মারা যায়। যার আনুমানিক মুল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। গরু তিনটি নাড়া, কুটু দিয়ে ঢেকে রেখে সুযোগ মত বিভিন্ন স্থানে নিয়ে ফেলে দেয়া হয়। ১ এপ্রিল বেলা ১১ টার দিকে নুর মোহাম্মাদ সানা তার ডোবার ভেতর একটি গরু, আরশাদ সানার ডোবার ভেতর আরেকটি এবং জালাল মোল্যার ডোবার মধ্যে ৩য় গরুটি মরা অবস্থায় পাওয়া যায়। গরুগুলো বিদ্যুতের ফাঁদে পড়ে মারা গেলে টেনে অন্যত্র নেওয়া হয় তার চিহ্ন দেখেছে বলে গরুর মালিক জানান।

দেবহাটার শতবছরের ঐতিহ্যবাহী বটগাছটি ঘিরে গড়ে উঠতে পারে পর্যটনশিল্প

কে এম রেজাউল করিম দেবহাটা

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা একটি ঐতিহ্যবাহী ও বহু প্রাচীন ইতিহাসের ধারক ও বাহক উপজেলা হিসেবে পরিচিত। এখানে বৃটিশ আমলে ছিল পৌরসভা ও জমিদারদের বসবাস। উপজেলা সদর থেকে টাউনশ্রীপুর পর্যন্ত মাত্র সাড়ে ৩ কিঃমিঃ এর মধ্যে ছিল ১৮ জন জমিদারের বসবাস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টাউনশ্রীপুরে বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা ছিল। যার নাম ছিল দেবহাটা মিউনিসিপ্যালিটি এবং প্রতিষ্টা হয়েছিল ১৮৬৮ সালে। আর ১৯৫৫ সালে সেই পৌরসভার বিলুপ্তি ঘটে। পৌরসভার চেয়ারম্যান ছিলেন জমিদারদের প্রধান বাবু ফনীভূষন মন্ডল। ফনীভূষন মন্ডল দেবহাটার উন্নয়নের স্বার্থে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। যার নিদর্শন স্বরুপ আছে দেবহাটা থানা ভবন, স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। তেমনি এখানে আরেকটি বড় ঐতিহ্যবাহী জিনিষ হচ্ছে সদরের শতবছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বটগাছ। যার অপর নাম বনবিবিতলা। দেবহাটা উপজেলা সদর থেকে মাত্র ২ শত গজ পূর্বে এই গাছটি অবস্থিত। যে বটগাছটিকে ঘিরে রহস্য ও কৌতুহলের শেষ নেই। গাছটির না জানে কেউ জন্ম সাল বা না জানে কেউ জন্মের রহস্য। কথিত আছে শত বছরের পূর্বে একটি কাক উড়ে যাওয়ার সময় এখানে একটি ফল ফেলে দেয়। আর সেই ফল থেকেই এই গাছটির জন্ম। যে গাছটি এখন বিশাল বিস্তৃতি ঘটেছে। তবে আসল গাছ যে কোনটি সেটা কেউ বলতে পারেনা। জানা যায়, গাছটি যেখানে অবস্থিত সে জায়গাটির মালিক ছিলেন জমিদার ফনীভূষন মন্ডল। সেসময় অনেকে গাছটি কাটতে চাইলে ফনীবাবু গাছটিকে দেবতা মনে করে হিন্দুদের প্রথা অনুযায়ী গাছটিকে কাটতে দেননি। সেসময় থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বাংলা ১লা মাঘ তারিখে গাছটিকে দেবতা মনে করে কলা, মিষ্টি, দুধ, মুরগী সহ বিভিন্ন জিনিষ দিয়ে মানত করত। বনবিবি মা সকলের মনবাসনা পূরন করে দিতেন বলে অনেকে জানান। পরবর্তীতে জমিদার ফনীভূষন গাছটিকে রক্ষানাবেক্ষনের জন্য জসিমউদ্দীন কারিকার নামে একজনকে দায়িত্ব দেন। জসিমউদ্দীন দায়িত্ব নেয়ার পর থেকে এখানে হিন্দুদের পাশাপাশি মুসলমানেরাও যাওয়া শুরু করে। জসিমউদ্দীন কারিকারের মৃত্যুর পর তার ছেলে আইজুদ্দীন কারিকার গাছটিকে দেখাশুনা করত। সেখান থেকে আজ পর্যন্ত এখানে ১লা মাঘ তারিখে বনবিবি মার নামে মেলা বসে। এই সুন্দর ও মনোরম জায়গাটি একদিকে যেমন হয়ে উঠতে পারে সরকারের রাজস্ব আয়ের একটি পহ্না ঠিক তেমনি হয়ে উঠতে পারে ভ্রমন পিপাসুদের বেড়ানোর মনোরম স্থান। কথিত আছে অনেক বছর আগে কোন এক ব্যক্তি এই গাছটির ডাল কাটলে গেলে সে এমন ভয়ঙ্কর জিনিষ দেখে যে দুইদিনের মধ্যে সে মারা যায়। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা বেড়ানোর জন্য আসেন। অনেকে আবার বনভোজনের উদ্দ্যেশ্যেও এখানে আসেন। তাই এই ঐতিহ্যবাহী স্থানটিকে ঘিরে সরকারী বা বেসরকারী পর্যায়ে গড়ে উঠতে পারে একটি পর্যটন কেন্দ্র। দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবছর পহেলা বৈশাখ এই বনবিবিতলায় জাকজমকপূর্নভাবে অনুষ্ঠিত হয়। ঐদিনে এখানে বিভিন্ন লোকজ ও বাউল সঙ্গীত সহ দেশী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই স্থানীয়দের দাবী এই ঐতিহ্যবাহী স্থানটিকে আরো সুন্দর ও নান্দনিক করে গড়ে তুলতে সরকারীভাবে উদ্যোগ গ্রহন করা হোক।

অভয়নগরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাইসাইকেল, ছাতা সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরন করা হয়। গতকাল রোববার সকালে অভয়নগর উপজেলা চত্বরে মাছচাষ পরার্মশ কেন্দ্রের লিফের সদস্যদের হাতে এই সকল উপকরণ তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ফারুক হোসেইন সাগর সহ মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

ঝিনাইদহে পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার পরিচ্ছন্নকর্মীরা। বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে এ কর্মসূচী পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা থেকে আসা পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব রম্ভুনাথ বাঁশফোর, জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ বাঁশফোর, সাধারণ সম্পাদক দর্পন বাঁশফোর, সদর উপজেলা শাখার সভাপতি রঞ্জ দাস, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি অসিম দাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বর্তমানে তারা দৈনিক ৪০ থেকে ৫০ টাকা হাজিরা ভিত্তিতে কাজ করে আসছেন। এতে পরিবার পরিজন নিয়ে অভাবের মধ্যে থাকতে হচ্ছে। এ অবস্থায় দৈনিক ৪০০ টাকা হাজিরা ভিত্তিতে বেতন, নাগরিক সমমর্যাদা ও পরিচ্ছন্নকর্মীদের বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানান তারা।