Home আঞ্চলিক মোড়েলগঞ্জে পরিবহন ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২

মোড়েলগঞ্জে পরিবহন ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২

11

বাগেরহাটের মোড়েলগঞ্জে ইমা পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী রুস্তুুম আলী শিকদার(৬৫) নিহত ও তার স্ত্রী ফিরোজা বেগম(৬০) ও ইজিবাইক চালক রানা শেখ(৩০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহা সড়কের দৈবজ্ঞহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সহকর্মী মিজানুর রহমান মিলন জানান, নিহত রুস্তুুম আলী শিকদারের বাড়ি চিংড়াখালী ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। সকালে তিনি বাগেরহাট থেকে স্ত্রীকে সাথে নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় মোড়েলগঞ্জ থেকে যশোরগামী ইমা পরিবহনের সাথে সংঘর্ষ হয়।

এদিকে স্থানীয়রা জানান, দুর্ঘটনার স্থলে রাস্তার পাশেই ইট রাখা ছিলো। ইটের পাজার কারনে ইজিবাইকটিতে দেখতে পায়নি পরিবহন চালক। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌছে নিহতের লাশ হেফাজতে নিয়েছে। আহত অপর দুজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

-মোরেলগঞ্জ প্রতিনিধি