রূপসা উপজেলা প্রশাাসনের উদ্যোগে রবিবার জাতীয় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনের প্রথম ভাগে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা ।
বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইচার্জ মোঃ মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান।
যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর এর সঞ্চালনা অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আঃ রব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে রূপসা থানা আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপনে আলোচনা সভা রবিবার দুপুরে থানা চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথিরবক্তৃতা করেন জেরা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
থানার ওসি তদন্ত সরদার ইব্রাহিম হোসেন সোহেল এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, প্রচার সম্পাদক আঃ গফুর খান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,আলহাজ্ব এসহাক সরদার,মোঃজাহাঙ্গির শেখ, সাধন অধিকারী, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মুক্তিযোদ্ধা আঃ মালেক,রবিন বিশ্বাস, মুনসুর আলী বিশ্বাস, সন্তোয চিন্তা পাত্র,রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, আকতার ফারুক,আজিজুল হক কাজল, ইউপি সদস্য সেকেন্দার মোল্লা, বিনয় হালদার, তানজিলা বেগম, সাইদুর রহমান, আঃ মজিদ শেখ, সুব্রত বাগচী প্রমূখ।
-রূপসা প্রতিনিধি










































