Home আঞ্চলিক ফকিরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ফকিরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

13

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অপর্ন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর প্রতীক মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া এদিন সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠে আন্ত: ইউনিয়ন দড়াটানার আয়োজন করা হয়।

-ফকিরহাট প্রতিনিধি