কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহ কালীগঞ্জে টি-২০ কাপ ক্রিকেট খুলনার মেহেদী ঝড়ে উড়ে গেলো ঢাকা ড্রিম গ্লাডিয়োটর ক্রিকেট একাদশ। মেহেদী মাত্র ২১ বলে ৭০ রানের তান্ডব চালিয়ে খুলনা গল্লামারী ক্রিকেট একাডেমীর শক্ত ভিত গড়ে দেন। রোববার দুপুরে কালীগঞ্জের ভূষন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তারা ৪১ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা ড্রিম গ্লাডিয়োটর ক্রিকেট একাদশকে।
কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের আয়োজনে ১৬ দলের অংশগ্রহনে অনুষ্ঠিত টুনামেন্টের ৮ম ম্যাচে টচে জয়লাভ করে অধিনায়ক সজল ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মেহেদীকে সঙ্গি করে মাঠে নামেন। মেহেদী প্রথম বলেই বাউন্ডারী হাকিয়ে তার খাতা খোলেন। এরপর পরের বলেই বিশাল ছক্কা হাকিয়ে অগ্নিমুির্ত ধারন করেন। পরে অধিনায়ক সজল ২৩ রানে আউট হলেও একই অবস্থানে থেকে বেধড়ক পেটাতে থাকেন মেহেদী। তিনি মাত্র ২১ বলে ৭০ রানের বেপরোয়া ইনিংস খেলে আউট হন। ওপেনিং জুটিতেই ব্যাটিং তান্ডব চালিয়ে একটি শক্ত ভিত গড়ে দিয়ে আসেন। পরে এ ভিতের ওপর ভর করেই পরের ব্যাটসম্যান মাত্র ৩৬ বলে ৬৪ ও উজ্জল ৩০ বলে ৪৬ রান করেন। সর্বশেষ ৬ উইকেটে নির্ধারিত ওভারে ২২৩ রান করে ফাইটিং স্কোর ছুড়ে দেন। ঢাকার বোলার আসিফ ৩ উইকেট লাভ করেন।
২য় ইনিংসে ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ড্রিম গ্লাডিয়োটর ক্রিকেট একাদশের ওপেনার মেহেদীর পথে উঠতে বাউন্ডারী হাকান ওপেনার জাহিদ ও মুন্না। কিন্ত ইনিংসের ৩ ওভারে খুলনার অধিনায়ক সজলের ঘুর্ণি বলে মুন্না বিদায় নেন। একই ওভারেই মুন্নার পথ ধরেন জাহিদও। পরে কিছুটা হাল ধরেন ঢাকার পাভেল। তিনি মাত্র ১৪ বলে ৩৪ রান করে আউট হওয়ার পর ক্রিজে আর কেউ টিকতে পারেননি। সর্বশেষ ঢাকা ১৯ ওভার ৪ বলে সবকটি ইউকেট হারিয়ে ১৮১ রান করতে সমর্থ হয়। অর্থাৎ খুলনা গল্লামারী ক্রিকেট একাডেমীর কাছে ৪১ রানের ব্যবধানে হার মেনে মাঠ ছাড়েন ঢাকা। বিজয়ী দলের রানা ৬৪ রান ও ৩ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এর ক্রেষ্ট তুলে দেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। এ সময়ে মাঠে আরো উপস্থিত ছিলেন, ক্রিকেট কমিটির সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান, ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, যুগ্ন সম্পাদক জামির হোসেন,অশোক কুমার, প্রেসক্লাবের সম্পাদক সাবজাল হোসেন, ফুটবল ফেডারেশনের দিলিপ সাহা, ও আয়ুব হোসেন (বস) ফজলুল হক তুষারসহ ক্রিড়া ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
এ টুর্নামেন্টের ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পাটর্নার হয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাব।
খেলার আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন, মশিউর রহমান নয়ন ও সাইদুর রহমান শাহিন। অফিসিয়াল স্কোরার ছিলেন ইমরান ও ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম। আগামী মঙ্গলবার টুর্নামেন্টের ২য় রাউন্ডের প্রথম ম্যাচে অংশ নিবে যশোর বিপ্লব কোচিং ক্রিকেট একাডেমী বনাম মহেশপুর ক্রিকেট একাদশ।










































