মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় দু’আসামির জেল-জরিমানা
স্টাফ রিপোর্টার
সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলার দু’আসামির প্রত্যেককে পৃথকভাবে জেল-জরিমানা আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন।
রায়ে আসামি মো. মারুফ (২৮) কে ১০বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬মাস বিনাশ্রম কারাদন্ড এবং মো. হানিফ শেখ (২৬) কে ৮বছর সশ্রম কারাদন্ড, ৬ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫মাস বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। মারুফ নগরীর শেখপাড়া বাগানবাড়ি অগ্রণী ব্যাংক গলির মো. আব্দুর রাজ্জাকের ছেলে এবং হানিফ ফেরিঘাট দেবেন বাবু রোড়ের মৃত. রাজা শেখের ছেলে। রায় ঘোষণাকালে উভয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ২ মে বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধিন যশোর রোডে অভিযান পরিচালনা করে র্যাব-৬। এসময় ৪৬, আপার যশোর রোডস্থ ইব্রাহিম এন্ড সন্স এর পাশের গলি হতে ৫০৩ পিস ইয়াবাসহ মারুফ ও হানিফ শেখকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাবের সিপিও মো. মনিরুজ্জামান বাদী হয়ে মারুফ ও হানিফ শেখের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৫। ওই বছরের ৪ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাজ্জাদুল আমিন অশ্রু আদালতে মারুফ ও হানিফ শেখকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম মুজিবর রহমান।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাদক মামলায় এক আসামির জেল-জরিমানা
স্টাফ রিপোর্টার
দেড় মাসেরও কম সময়ে ৩ কার্য দিবসে সাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন শেষে রূপসা থানার মাদক মামলার এক আসামিকে ৩বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. সাইফুজ্জামান এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর খালিশপুর গোয়ালপাড়া এলাকার মৃত. আব্দুল আজিজ এর ছেলে মো. মনিরুল ইসলাম মনির (২৮)। রায় ঘোষণাকালে উভয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. রকিবুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২২ মে নগরীর রহিমনগর কাস্টমঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০০ পিস ইয়াবাসহ মনিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে মারুফ মনিরের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৭। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাসানুজ্জামান আদালতে মনিরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট তৈয়েবুর রহমান। উল্লেখ্য, দন্ডপ্রাপ্ত আসামি মনির খালিশপুর থানার মাদক মামলায় ৯বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত।
নগরীতে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার
নগরীর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পার্শে নয়ন (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হরিণটানার মালেক সরদারের পুত্র ।
স্থানীয়রা জানায়, বিকেলে গল্লামারী ইসলামনগর এলাকার মালেক সরদারের ছেলে নয়ন ও তার কয়েকজন সহযোগী একটি চায়ের দোকানে বসেছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে নয়নের সঙ্গে তিন থেকে চারজন যুবকের বাকবিত-া হয়। এক পর্যায়ে তারা নয়নের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন। হরিণটানা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মৃত. বাবলু শেখের ছেলে মো. সিয়াম শেখ (২০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের অভিযানে শত কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল ৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম পরামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরে রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আনিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক টিম বৃহস্পতিবার সকাল ৬ টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের সাপের বিষসহ তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টা সীল করার বোতলে ১৬ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা হবে। আটকৃতদের র্যাব-৬’র সদর দপ্তরে আনা হয়েছে। তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু তথ্য দিয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
র্যাবের অভিযানে ’আল্লার দল’ এর ২ সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার
নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ এর ২জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৭ জানুয়ারি র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল তাদের গ্রেফতার করে। তারা হলেন, মো. আলমগীর হোসেন ও মো. কাউসার উদ্দিন সুমন।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেন ও কাউসার উদ্দিন সুমন নামে দু’জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছে।
২০২০ সালের ৩ মে থেকে এখন পর্যন্ত র্যাব-৬, খুলনা নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লার দলের ৪৩ জন নেতা কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লার দল এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তাদের অপতৎপরতা রোধে র্যাবের বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বিএডিসি মোড়ে অভিযান চালিয়ে ১৫০ লিটার চোলাইমদ ও একটি ইজিবাইকসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার সদরের দৌলতদিয়া মাদ্রাসাপাড়ার
মৃত. মনির উদ্দিন মন্ডল এর ছেলে মো. বাবলু ওরফে বুড়ো (৫০) ও সরোজগঞ্জ চন্ডিপুরের আব্দুর রহমান এর ছেলে মো. হৃদয় হোসেন (২০)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বিএডিসি মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের
একটি আভিযানিক দল। এসময় বিএডিসি মোড়ের মোজাম্মেল ষ্টোরের সামনে থেকে ১৫০ লিটার চোলাইমদ ও একটি ইজিবাইকসহ বাবলু ও হৃদয়কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার সদরের বালিয়াকান্দির মৃত. টবাই সর্দার এর ছেলে মো. লিয়াকত আলী (৫৭)।
র্যাব-৬ জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন সরোজগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারে মেসার্স মনিরুল ইসলাম ফিলিং স্টেশন এর দক্ষিণ পাশ থেকে ২ কেজি গাঁজাসহ লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
নড়াইলে র্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার লোহাগড়া থানাধীন আলামুন্সির মোড় অভিযান চালিয়ে ৪.২০০ কেজি, গাঁজা ও ৮০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তামারহাজী গ্রামের ছবোর ফকির এর ছেলে নাজমুল হোসেন (২৫)।
র্যাব-৬ জানায়, বুধবার রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন আলামুন্সির মোড় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় আগমনী ট্রান্সপোর্ট এন্ড কার্গো সার্ভিস লিঃ অফিস কক্ষের সামনে থেকে ৪.২০০ কেজি, গাঁজা ও ৮০পিস ইয়াবাসহ নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
মালোপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে দিঘলিয়া উপজেলার দক্ষিণ চন্দনীমহল মালোপাড়ায় শ্রীশ্রীরাধামদনমোহন সেবাকুঞ্জ মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়েত দেবানন্দ রাধাচরণ দাস। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, অলোক কু-ু, প্রসীত সাহা, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, অলোক দে, সুশান্ত ব্যানার্জী, রবীন দাস। মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক সত্যজিৎ বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনÑশঙ্কর প্রসাদ শিকদার, হারাধন ভদ্র, কবিতা বিশ্বাস, বিপন্ন বিশ্বাস, পার্বতী বিশ্বাস, নিখিল বিশ্বাস, কবিতা দাস, নমিতা শিকদার, বিকুল বিশ্বাস প্রমুখ।
ফুলতলায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
ফুলতলা প্রতিনিধি
নুনিয়া রহমান (৫) নামে এক শিশু আগুন পোয়াতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছে। সে ফুলতলার পায়গ্রাম হাফ রাস্তা এলাকার মাহাবুব রহমানের কন্যা। পারিবারিক সূত্র জানায়, গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে পরিবারের সকলের অলক্ষে ঘরের বারান্দায় বসে দিয়াসলাই দিয়ে মোমবাতি জ্বালায়। পরে মোমবাতির আগুনে কাগজ জ্বালিয়ে আগুন পোয়াচ্ছিল। এ সময় হঠাৎ করে তার গায়ের জামায় আগুন লেগে যায়। তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেললেও গোটা শরীর ঝলসে যায়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি দেখা দিলে মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হলে গতকাল ভোর রাতে তার করুণ মৃত্যু ঘটে।
নিরপেক্ষ ভ্যানুতে ফুলতলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের দাবি
ফুলতলা প্রতিনিধি
আগামী ৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে ৩১ সদস্য বিশিষ্ট পৃথক দুটি প্যানেল প্রতিদ্বন্দীতা করছে। একটিতে রয়েছে মারুফ-বিমান-নৃপেন পরিষদ এবং অপরটি মনিরা-সন্দীপন-অনুপম পরিষদ। জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ এ নির্বাচনী কেন্দ্র হিসাবে স্থান নির্ধারণ করা হয়েছে। তবে বিপত্তী দেখা দিয়েছে অন্যখানে। মনিরা-সন্দীপন-অনুপম পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচন কমিশনার ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহার নিকট মৌখিক অভিযোগ করা হয়েছে যে, যেহেতু প্রতিদ্বন্দী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যক্ষ গাজী মারুফুল কবির ঐ প্রতিষ্ঠানের প্রধান। ফলে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও ব্যাহত হওয়ার আংশকা রয়েছে। এছাড়া জেলা সংগঠনের পক্ষ থেকে নির্বাচন দেখভালের দায়িত্বরত রয়েছেন প্রবীন শিক্ষক নেতা আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা। গত বুধবার সন্ধ্যায় প্রতিদ্বন্দী পরিষদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। ফলে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। যে কারণে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সন্ধিহান বলে মনিরা-সন্দীপন-অনুপম পরিষদের অভিযোগ। এ ব্যাপারে নির্বাচন কমিশনার ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবীন শিক্ষক নেতা হিসাবে আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা নির্বাচন বিষয়ে দেখভাল করছেন সত্য তবে বিগত নির্বাচন গুলোর মতোই এ নির্বাচনও অবাদ, সুষ্ঠু এবং নিরাপেক্ষতা বজায় থাকবে। ২০১৪ সালে ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থানীয় ফুলতলা রি-ইউনিয়ন স্কুলেই অনুষ্ঠিত হয়। যদিও ঐ নির্বাচনে ঐ প্রতিষ্ঠানের প্রধান প্রফুল্ল কুমার চক্রবর্তী সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করেছিলেন। সেক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ উঠেনি। বিগত দিনের মতো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য খুলনা জেলা সংগঠন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।
খুলনা জেলা জলাবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরাম গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দূর্যোগপূর্ণ এলাকা ঘোষণা ও টেকসই বেঁড়িবাধ নির্মাণের দাবিতে বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে খুলনা জেলা জলাবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরাম। বৃহস্পতিবার বিকেলে নিরালাস্থ আইআরভি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। পরিবর্তনের প্রধান নির্বাহী নাজমুল আজম ডেভিডকে আহবায়ক ও আইআরভির সহযোগি সমন্বয়কারী মেরিনা যুথীকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের আহবায়ক এড. কুদরত ই খুদা। বক্তৃতা করেন মাসাসের নির্বাহী প্রধান শামীমা সুলতানা শীলু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, সিনিয়র সাংবাদিক এইচ এম আলাউদ্দীন ও খলিলুর রহমান সুমন, আইআরভির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়, হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, সিডিপির এম এম এ রহিম, নারী নেত্রী এড. পপি ব্যানার্জী, নাগরিক নেতা এস এম ইকবাল হোসেন বিপ্লব, এড. নুরুনাহার পলি প্রমূখ। সভার আয়োজক হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
দেবহাটায় ২৫২৪ পরিবারের ২০২১-২২ অর্থ বছরের ভিজিডি সেবা উদ্বোধন
কে এম রেজাউল করিম দেবহাটা :
সাতক্ষীরার দেবহাটায় ভিজিডি ২০২১-২২ চক্রের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ৫ টি ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সখিপুর ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্থ বছরের নতুন ভিজিডি কার্ড ধারীদের মাঝে এ চাউল বিতরনের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণের উদ্বোধন করেন নব নির্বাচিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী শিক্ষা অফিসার ও ইউনিয়ন ট্যাগ অফিসার মুনীর আহমেদ, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য আকবর আলী, নির্মল কুমার মন্ডল, মোখলেছুর রহমান, জগন্নাথ মন্ডল, পরিতোষ বিশ্বাস সহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশ বৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সখিপুর ইউনিয়ন সহ সারা দেশের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪২ ধরনের সহায়তা প্রদান করেন থাকেন। তাই প্রত্যেকটি মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর উপর কৃতজ্ঞতা পোষন করা উচিত। সাথে সাথে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট থেকে এসকল সহযোগীতা নিয়ে আসতে যার অবদান অস্বীকার করার নয় তিনি হলেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদান করে মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধার অব্যহত রাখার আহবান জানান তিনি। পরে উপজেলার পারুলিয়া, কুলিয়া, দেবহাটা সদর ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরন করা হয়।
উল্লেখ্য যে, নতুন চক্রে উপজেলার মোট ২৫২৪ পরিবার টানা ২ বছর এ সুবিধা ভোগ করবে। একই সাথে এসব পরিবারে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। দীর্ঘ ৬ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী সাজিয়াড়া গ্রামের আলতাফ গোলদার। গত বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রাইমারী স্কুল শিক্ষক দক্ষিন ডুমুরিয়ার ইলিয়াছ হোসেন। খবর পেয়েই ওই রাতে সেখানে ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় আলহাজ্ব শেখ আব্দুল কাদের ফাউন্ডেশনের মাঠে অনুষ্ঠিত তাঁর নামাজে জানাজায় শরীক হন। বেলা ১২ টায় মির্জাপুর গ্রামের অসুস্থ চিত্ত বাছার ও নারায়ণ আমিনকে দেখতে যান। বিকেলে ডুমুরিয়া হাসপাতাল সংলগ্ন সাবেক ইউপি সদস্য অসুন্থ খান আহম্মদ আলীর চিকিৎসার খোজঁ খবর নিতে তার বাড়িতে যান। দুপুরে আরাজি ডুমুরিয়া গ্রামের আলহাজ্ব হারুনুর রশীদের ছেলের বৌভাত অনুষ্ঠানে আগত মেহমানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেণ। এছাড়া সকাল সাড়ে ৬ টা থেকে ১০ টা পর্যন্ত আরাজি ডুমুরিয়া ও ডুমুরিয়া গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত রবিউল মোল্লা, জাকির মোল্লা, শাইদুল মোড়ল, হারুনুর রশিদ বাবু, মোজাম্মেল হক মোহন, জাফর মোড়ল, নাসির গাজী, নওশের সরদার,ইছহাক শেখ, রিজাউল শেখ, বাধণ মন্ডল, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
আশাশুনিতে কোষ্টগার্ড-মৎস্য দপ্তরের অভিযানে ৪৪ টি জাল আটক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে বাংলাদেশ নৌবাহিনীর কোষ্টগার্ড ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশ-২০২১ উপলক্ষে নদীতে অভিযান চালিয়ে ৪৪ টি অবৈধ মাছ ধরা জাল আটক করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার খোলপেটুয়া নদীতে এ অপারেশ পচিালনা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে সিনিঃ উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ কোষ্টগার্ডের সদস্যবৃন্দ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় ১২টি বেহুন্দি জাল, ৩০টি নেট/মশারী জাল ও ২টি বেড় জাল আটক করা হয়। যার আয়তন আনুমানিক ৬৫ হাজার মিটার। পরে মানিকখালী ব্রীজ সংলগ্ন নদীর চরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালতে আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আশাশুনি-সাতক্ষীরা সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত-১, আহত-২
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোর ৬.৩০ টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের সিমান্তবর্তী ভালুকা চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পার্শ্ববর্তী তালা উপজেলার হরিহরনগর গ্রামের তাজ উদ্দীনের যোমজ পুত্র রাজা আহমেদ (১৮) ও রাজ আহমেদ (১৮) আশাশুনির কুল্যায় মামা ফিরোজ আহম্মেদ জজের বাড়ীতে থেকে একাদশ শ্রেণিতে লেখাপড়া করে আসছিল। ঘটনার সময় রাজা ছোট ভাই ও তার বন্ধু বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের এশার আলীর পুত্র ইদ্রিসকে পিকনিকের বাসে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা হয়। চাঁদপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটর সাইকেলটি পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে মটর সাইকেল চালক রাজা (১৮) ঘটনাস্থলেই নিহত হয়। ছোট ভাই রাজ (১৮) ও বন্ধু ইদ্রিস গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে সাতক্ষীরার একটি হাসপাতালে প্রেরন করে।
শ্রীউলার চেয়ারম্যান সাকিলের উঠান বৈঠক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল উঠান বৈঠক করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে ইউনিয়নের কলিমাখালি দক্ষিণ পাড়া সরদার বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আঃ সবুর সরদারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ইয়াছিন আলি, কলিমাখালি কে এন স্পোর্টিং ক্লাব সভাপতি হযরত আলি ভুট্ট, স্বাস্থ্য সহকারী মহাসিন আলি, ডাঃ আঃ মজিদ, বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান প্রমুখ। বৈঠাক পরিচালনা করেন মুজাহিদুর রহমান মিন্টু।
কুল্যার ৭নং ওয়ার্ডকে স্বাস্থ্য সম্মত গ্রাম ঘোষণা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে স্বাস্থ্য সম্মত গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ ঘোষণা প্রদান করা হয়।
“সবার জন্য উপযোগি শতভাগহাত ধোয়ার প্রযুক্তি, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, নিরাপদ পানি ও মাসিক ব্যবস্থাপনাযুক্ত ওয়ার্ড” এর ঘোষণা প্রদান উপলক্ষে আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমতা প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। ৭নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য সম্মত গ্রাম ঘোষণার সনদ তুলে দেন ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের হাতে।
প্রতাপনগরে প্লাবন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে প্লাবিত অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ প্রদান করেছে। ইউনিয়নের সকল ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, ইউপি সদস্য, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা যশোর মহাসড়কের দুই পাশ জুড়ে বিদ্যুতের খুঁটি : ঘটছে দুর্ঘটনা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা যশোর মহাসড়কের খানজাহান আলী থানা এলাকার শিরোমনি, বাদামতলা, মিরবাড়ী ইষ্টার্ণগেট, আফিলগেট বাইপাস সড়ক জুড়ে রয়েছে বিদ্যুতের পোল । এলাকাবাসী জানান ,সড়কের সাথে বিদ্যুতের খুঁটিগুলো থাকায় প্রায়ই প্রতিদিন ঘটছে দুর্ঘটনা । রাস্তারপাশে থাকা এসব খুঁটির কারণে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা।এসব ঝুঁকির মধ্যেই প্রতিদিন এ সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে। খুলনা সড়ক বিভাগ জানিয়েছে, গত বছরের ১৪ ফেব্রুয়ারি সারাদেশের সড়ক-মহাসড়কে থাকা সব ধরনের খুঁটি ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু খুলনার কোথাও খুঁটি অপসারণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক বিভাগ খুঁটি অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে,কিন্তু কোনো কাজ হয়নি। পথচারী কামরুল মিয়া বলেন, রাস্তায় বিপজ্জনকভাবে বিদ্যুতের খুঁটি রেখে কাজ করা হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। পাশাপাশি এ সড়কে যানবাহন চলাচলেও যেকোনো সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। তাই হাই কোর্টের নিদের্শনা মেনে দ্রুত বিদ্যুতের খুঁটিগুলো অপসারণসহ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি। গড়াই পরিবহনের বাস চালক জামাল বলেন, এলোমেলো অবস্থায় এ রকম গুরুত্বপুর্ণ সড়কের পাশে যেখানে-সেখানে বিদ্যুতের খুঁটি রয়েছে। এতে এ সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন বিশাল ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার আবেদন করছি।” খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান মাসুদ বলেন, সড়কের উপর থেকে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, আন্তমন্ত্রনালয় এর বৈঠকে এ বিষয়ে অনেকবার আলোচনা হয়েছে , কিন্তু তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেয়নি।”খুলনা বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরন বিভাগ( ২) হাবিবুর রহমান বলেন সড়ক প্রশস্তকরণের জন্য হেড কোয়াটার থেকে বিদ্যুতের পোল অনেকদিন ধরে রাখা হয়েছে এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে তিনি রাজি হননি।
গিলাতলা ১ ও ২ নং বিহারী কলোনিতে শীতবস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা ১ ও ২ নং বিহারী কলোনিতে তুরস্কের সালাম ইভা নামক একটি বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতায় এবং হিউম্যানিটি হিড এর বাস্তবায়নে বুধবার বেলা ৩ টায় ৪ শতাধিক শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ( কম্বল ) বিতরণ করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগাম সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর , হিউম্যানিটি হিড নির্বাহী পরিচালক ও ঢাকা অবাঙ্গালিদের প্রধান মোঃ হারুনুর রশিদ , এ সময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সরফুদ্দিন বিশ্বাস , সহ পরিচালক এম এ বারি, ভাইস চেয়ারম্যান মোঃ সাব্বির হোসেন, ওয়াকিল আহম্মেদ মুন্না , এমএ আউয়াল , বিহারী সংগঠনের খুলনা জেলা সেক্রেটারি আঃ রশিদ , গিলাতলা বিহারী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ আলী প্রমুখ ।
রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের শ্রমিকদের গেট মিটিং অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি ঃ আটরা শিল্প এলাকার রাষ্ট্রায়ত্ব আলিম জুট মিলের অবসর,অবসায়ন কৃত ও বদলি শ্রমিকদের বকেয়া টাকা পাওয়ার আইন মন্ত্রণালয় এর কোন জটিলতা নাই মর্মে প্রত্যায়ন পত্র পাওয়ায় বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে এক গেট মিটিং অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টি ফুলতলা থানা সম্পাদক মোঃ আব্দুল মজিদ মোল্লা, জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির সভাপতি ও আন্দোলন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আমিরুল সরদার, মোঃ জাকির সরদার, মোঃ আব্দুর রউফ মোড়ল, আলিম জুট মিলের সিবিএ সহ-সভাপতি আব্দুল হক মহলদার, সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সিবিএ সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম জমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মোঃ আবুল কালাম, ইউপি সদস্য মো: বখতিয়ার পারভেজ প্রমুখ। এর আগে ২৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় আন্দোলনকারী শ্রমিক সংগঠন খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশন জরুরী বৈঠক করে তাদের দাবী আদায়ে পূর্ব নির্ধারিত গতকাল বৃহস্পতিবারের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসুচি প্রত্যাহার করে ।
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর যৌথ মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ মতবিনিময় সভা খাদেমুল ইসলাম (লোহার গেট) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা আইম্মা পরিষদ সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ। সভায় আগামী ৬ ই মার্চ কেন্দ্রীয় ওলামা মশায়েখ সম্মেলন সফল, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুফতী গোলামুর রহমান, আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, মুফতী মাহবুবুর রহমান, মুফতী সরোয়ার হুসাইন, মাওলানা মেসবাহ উদ্দিন, মুফতী ইলিয়াস জাহানাবাদী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আজিজুর রহমান, মুফতী আলী আহমাদ, মাওলানা আবুল হুসাইন, মুফতী রবিউল ইসলাম রাফে, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতী ইমরান হুসাইন, মাওলানা আবুল ফজল, মুফতী আব্দুল কাদের, মুফতী জাহাঙ্গীর হুসাইন, মুফতী আব্দুর রহমান মিয়াজি, মুফতী ফখরুল হাসান কাসেমী, মাওলানা হুসাইন, মাওলানা আনওয়ারুল আজম, মাওলানা শরিফুল ইসলাম, মুফতী ইমরান বিন হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মুফতী মুনাওয়ার হুসাইন, মুফতী ইলিয়াস মাঞ্জুরি, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা নাসিরুদ্দিন আহসান, মুফতী খালিদ সাইফুল্লাহ, মুফতী আবু সালেহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকির হুসাইন, মাওলানা ইমাদ উদ্দিন, মুফতী মোহসেন উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী আরিফ বিল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কামাল হোসেন, মুফতী সাঈদ হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মুফতী আমানুল্লাহ, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আহসান হাবীব, মাওলানা ইমদাদুল হক, মুফতী আজিজুল হক, মুফতী আব্দুল কুদ্দুস, মাওলানা আল আমীন, মুফতী ইউসুফ প্রমূখ।
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে আলোচনা ও শোক সভা
দিঘলিয়া প্রতিনিধি
বৃহস্পতিবার বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দিঘলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শেখ আবজাল হোসেন এর মৃত্যুতে স্মৃতি চারন মূলক আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব খান নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদ সুকর্ন, সাবেক সংসদ সদস্য শেখ সাইদুল রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য বেগম শামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফিরোজ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা গাজী আব্দুর রউফ, গাজী জাকির হোসেন, সৈয়দ মিজানুর রহমান, হাবিবুর রহমান বিপুল, এস এম মকবুল হোসেন, এস এম সাহেব আলী, খান আবু সাইদ, মোঃ মন্জুর হোসেন, কে এম আসাদুজ্জামান, আতিকুল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ আসাদুজ্জামান, মোঃ হাবিবুর রহমান তারেক, আব্দুল হাই সোহেল, মরিয়ম বেগম পপি, শেখ বেলাল হোসেন, শেখ আকতার হোসেন, সৈয়দ জামিল মোরশেদ মাসুম সহ ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগের শতশত নেতা কর্মীবৃন্দ।
বনায়ন বাঁধের স্থায়ীত্ব বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে
বাগেরহাট প্রতিনিধি
উপকূলীয় অঞ্চলের মানুষকে ঝড়-জলোচ্ছাস থেকে রক্ষার জন্য যে বাধ নির্মান হয়েছে তা টিকিয়ে রাখা খুব জরুরী। বাঁধের স্থায়ীত্ব বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাঁধের জন্য জমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থ জনগণের উন্নয়নের জন্য বনায়ন করা প্রয়োজন। বনায়ন বাঁধের স্থায়ীত্ব বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা পালন করবে। স্থানীয়দের স্বতঃস্ফুর্থ অংশগ্রহন এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি-১) ফেইজ-১ এর লার্নিং শেয়ারিং ওয়ার্কশপে বক্তারা এসব কথা বলেন।বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্পের বাস্তবায়ন সহযোগী সুশীলনের আয়োজনে অনুষ্ঠিত শেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক।এসময় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, প্রকল্পের টিম লিডার মোস্তফা আক্তারুজ্জামান, ডেপুটি টিম লিডার শিরিনা আক্তার প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের কনসালটেন্ট একেএম সাইদের সভাপতিত্বে এই লার্নিং শেয়ারিং ওয়ার্কশপে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বাঁধ সংলগ্ন এলাকার পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্য, বাঁধ এলাকার জন প্রতিনিধিসহ বিভিন্ন স্টেক হোল্ডাররা অংশগ্রহন করেন।
বক্তারা বাঁধ এলাকায় সামাজিক বনায়ন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন সমস্য ও সুযোগের কথা তুলে ধরেন। পরে বাঁধ সংলগ্ন লোকালয়ের মানুষের জীবন যাত্রার বিভিন্ন দিক নিয়ে সুশীলনের সাংস্কৃতিক টিম একটি পট গান পরিবেশন করেন।
বাগেরহাট সদর উপজেলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের করা বাঁধ এলাকায় সামাজিক বনায়ন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে গেল দুই বছর ধরে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।
মোড়েলগঞ্জ শেষ মুহূর্তের প্রচারণা,অপ্রচারের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
এম. পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনের শেষ মুহুর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত ৯ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। সমানে চলছে সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীদের প্রচারণা। নির্বাচনের ক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থী ও ভোটারদের মাঝে উত্তেজনা।
এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়, কেন্দ্র দখলের আশংকা ও জীবনের নিরাপত্তার অভাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে ৪ নং ওয়ার্ডের পানি বোতলের কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন তালুকদার। তিনি বলেন, তার প্রতিদ্বন্ধী পাঞ্জাবী প্রতিকের প্রার্থী নান্না শেখ তাকে নির্বাচন থেকে সরে দাড়াবার জন্য চাপ প্রয়োগ করছে। জীবন নাশের হুমকি দিচ্ছে। নির্বাচনী আচরণ বিধি লংঘন করছেন। নির্বাচনের দিন কেন্দ্র দখল হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি বিষয়টি উপজেলা নির্বাচন অফিসার ও থানায় লিখিতভাবে জানিয়েছেন।
এ বিষয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী বর্তমান কাউন্সিলর পাঞ্জাবী প্রতিকের নান্না শেখ পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, তার বিজয় সুনিশ্চিত জেনে প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন তালুকদার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন। ইতোমধ্যে দুজন প্রার্থী তাকে সমর্থন জানিছেন। এতেও তিনি ঈর্ষান্বিত হয়ে সুষ্ঠু নির্বাচন বানচাল করতে তৎপরতা চালাচ্ছে।
প্রতিদ্বন্ধী প্রার্থীরা পেশিশক্তি প্রয়োগ, সমর্থকদের মারপিট ও কেন্দ্র দখল করার আশঙ্কা করছেন পানির বোতলের প্রার্থী মো. জাকির হোসেন বাচ্চু। নির্বাচনে প্রভাব বিস্তার, কেন্দ্র দখল, ভোটারদের হুমকি ধামকি, বহিরাগতের আনাগোনা সুষ্ঠ নির্বাচনে অন্তরায় হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন, ৭ নং ওয়ার্ডের পাঞ্জাবী প্রতিকের আকতরুজ্জামান দুলাল সহ বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা।
অপরদিকে সর্বশেষ প্রচারণায় ব্যস্ত সময় অতিবিাহিত করছে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা। ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক করছে এসব প্রার্থীরা। বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনায় সমানে ছুটছে মহিলা ও পুরুষ কাউন্সিলর প্রার্থী ও সমর্থকরা। চেষ্টা চালানো হচ্ছে পছন্দের প্রার্থীকে বিজয়ের জন্য প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থন আদায়ের। বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত চলেছে এ প্রচারণা। এ সংক্রান্ত সর্তকর্তার জন্য নির্বাচন অফিস মাইকিং করছে। শেষ মুহূর্তেও সর্বত্র আলোচনায় সরগরম রাস্তাÑঘাট, চায়ের দোকান। প্রার্থীদের নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে চলছে ভোটার ও প্রার্থীদের মধ্যে আলোচনা।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, আচরণ বিধি লঙ্খনের দায়ে ইতোমধ্যে অনেক প্রার্থীকে শোকজ করা হয়েছে। নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ । কোন পেশি শক্তি কিংবা কেন্দ্র দখলের কোন সুযোগ নেই।
৩০ জানুয়ারী মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫ শ’। এর মধ্যে পুরুষ ভোটার ৮০৮৬, মহিলা ভোটার ৮৪১৪ জন।
মোড়েলগঞ্জে পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড ফ্যাক্টর সেরেস্তাদারবাড়ি
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে শহরের প্রাণকেন্দ্র ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে ৪ প্রার্থী ও সংরক্ষিত আসনে ৬জন প্রার্থী মাঠে রয়েছেন। প্রচারণার শেষ দিনে সবার নজরে এখন এ ওয়ার্ডটি। অভিযোগ রয়েছে কর্মীদেরকে হুমকি, টাকার হাত বদল, তার পরেও ফ্যাক্টর এখন সেরেস্তাদার বাড়ি। বৃহস্পতিবার সরেজমিনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কৃষক লীগ নেতা শঙ্কর কুমার রায়(টেবিল ল্যাম্প), বর্তমান কাউন্সিলর তপন কুমার পোদ্দার(ডালিম), যুবলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল(উটপাখি) ও অধ্যাপক বিশ^জিৎ পোদ্দার(পানির বোতল) ও সংরক্ষিত ৪. ৫ ও ৬ প্রার্থী রয়েছে বর্তমান কাউন্সিলর রোকেয়া বেগম(টেলিফোন), মোসা হাছিনা বেগম(অটোরিক্স), রুমানা খানম(কলস), মরিয়ম বেম(চশমা), কহিনুর বেগম(জবাফুল) ও নাছিমা বেগম(আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
এ ওয়ার্ডটিতে মোট ভোটার ১৯শ’ ৬৫ এর মধ্যে নারী ভোটার বেশী। শহরের প্রাণকেন্দ্রে ওয়ার্ডের ভোটাররা যথেষ্ট সচেতন ও বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। ভোট ব্যাংক হিসেবে পরিচিত সেরেস্তাদার বাড়ি এলাকা। এখানে ১ হাজারেও বেশী ভোটার রয়েছে। দু’ই প্রার্থীরই বসবাস এ গ্রামটিতে।
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শঙ্কর কুমার রায় বলেন, নতুন প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের সাথে তার সম্পৃক্ততা এতই বেশী। কর্মময় জীবন থেকে ওয়ার্ডের বাসিন্দা হিসেবে সাধারণ মানুষের পাসে থেকে বিভিন্ন সময়ে উন্নয়ন মূলক ও সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এ কারনে সাধারণ ভোটাররা তাকে ভোট দিয়ে বিজয় করবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন বর্তমান কাউন্সিলর প্রার্থীর কর্মীরা তার কর্মীদেরকে হুমকি দিচ্ছেন। আশংকায় রয়েছেন ভোটাররা।
বর্তমান কাউন্সিলর প্রার্থী তপন কুমার পোদ্দার বলেন, ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩ বারের এ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। বিগতদিনে ওয়ার্ডটিতে রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সড়কবাতি সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কারনে তাকে পুনরায় ভোট দিয়ে বিজয় করবেন। কালোটাকার কাছে সাধারণ মানুষ বিক্রি হবে না। অন্য প্রার্থীদের একই বক্তব্য। টাকার ছড়াছড়ির মাধ্যেমে ভোট কেনা হচ্ছে। #
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মহিলার ৪দিন পর মূত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকার চাপায় শফিয়া বেগম (৩০) নামের একজন হতদরিদ্র চা দোকানী গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকলে মারা গেছেন। ৪দিন মুত্যুর সাথে পঞ্জা লড়ছেন অবশেষে বৃহস্পতিবার সকালে তিনি খুমেকে মূত্যু বরণ করেন। তিনি টাউন নওয়াপাড়া বাজারের হতদরিদ্র মিঠ ুশেখ এর স্ত্রী। তাঁর ছোট ছোট ৪টি সন্তান রয়েছে। উল্লেখ্য গত রবিবার রাত সাড়ে ৮টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারে পিরোজপুর হতে খুলনাগামী একটি প্রাইভটকার (ঢাকা মেট্টো-গ-১১-৫৮৩০) তাঁকে সাইড সোল্ডারে এসে দাড়িয়ে থাকা একটি ভ্যান সহ তাকে চাপা দিলে তিনি নিচেই চাপা পড়েন। এসময় স্থানীয় লোকজন এসে গাড়ীটি উচু করে শাফিয়া বেগম-কে উর্দ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশ প্রাইভেটকারটি আটক করলেও চালক পালিয়ে যায়। এরিপোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছিল।
ফকিরহাটে অর্গানিক পদ্ধতিতে সবজী চাষের শুভ উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে অর্গানিক পদ্ধতিতে সবজী চাষে উদ্বুদ্ধকরণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত বৃহস্পতিবার সকাল ১০টায় বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা ব্লকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: লিয়াকত আলী, মো: হাফিজুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল পাল, প্রদিপ মন্ডল, দেবদাশ বালা, সোলাইমান মন্ডল, আফরোজা মুমু প্রমূখ।
ফকিরহাটে আন্ত: ইউনিয়ন ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা বৃহস্পতিবার দুপুর ২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বেতাগা বনাম পিলজংগ ইউনিয়ন মধ্যকার প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পিলজংগ ইউনিয়ন প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৬ রান করে। এর জবাবে বেতাগা ইউনিয়ন করেছে অল উইকেটে ১০৬ রান। ফলে পিলজংগ ইউনিয়ন জয়ী হয়ে ফাইনালে চলে গেছে। খেলা উপভোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা থানম, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, বেতাগা ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ, জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, আট্টাকা স্পোটিং ক্লাবের মো: ইবারাত আলীসহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য সাবেক যুবনেতা এম এম সিপার হায়দার’র নানী (৯৫) বার্ধক্যজনিত কারনে শেখ পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না…………রাজিউন। তার মৃত্যুতে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ সমবেদনা জানিয়েছেন।শোক সন্তপ্ত পরিবারকে স্মবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা,শাহজাহান পারভেজ, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম, কাজী রকিবুল হক পলাশ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদউল¬াহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
পাইকগাছায় মোবাইল কোর্টে শতাধিক মটরসাইকেল জব্দ : ৮ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মোবাইল কোর্ট পরিচালনা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় শতাধিক মটরসাইকেল আটক করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৬ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করে। বৈধ কাগজ পত্র থাকায় বাকীগুলো ছেড়ে দেয়া হয়েছে। একই সাথে শনিবার পৌর নির্বাচন শেষ না পর্যন্ত গাড়ী চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছেন।
পাইকগাছায় গ্রাম ডাক্তারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় অপসোনিন ফার্মা লিঃ এর সৌজন্যে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ষোলাআনা ব্যবসায়ী সমবায়ী সমিতি লিঃ এর কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। পাইকগাছা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাক্তার আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন অপসোনিন কোম্পানির খুলনার এরিয়া ম্যানেজার আবু হাসনাত শাহিউদ্দৌজা। উপস্থিত ছিলেন, সিনিয়র এমপিও সায়েম সিদ্দিকী, এমপিও মোঃ শহিদুল ইসলাম, ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আবুল কালাম আজাদ, ভি ডি বিকাশেন্দু, ডাঃ শামিম, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ খাদিজা খাতুন, জিয়াউল হক, নুরুল ইসলাম, খোকন, মুন্না, পীযুষ কান্তি, রবিউল ইসলাম, মাহামুদ আলী প্রমুখ।
পাইকগাছায় আরআরএফ-এর বিনামূল্যে বিশেষ চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আরআরএফ-এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর অর্থায়নে বিনামূল্যে বিশেষ চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নতুন বাজারস্থ আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক জুবায়ের রিয়েল ও ডাঃ আসিফ হাসান ৩১৫জনকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে ৪৬জনকে ছানি অপারেশন সহ চশমা প্রদান করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শাখা ব্যবস্থাপক শেখ আরিফুর রহমান, স্বাস্থ’্য কর্মী নাজিরুন আক্তার ও নাজরিন নাহার।
যোগীপোল ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ইউপি নির্বাচনের তপসীল ঘোষিত না হলেও খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা স্ব-স্ব এলাকায় প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে ৭ জনের নাম শোনা যাচ্ছে। এরমধ্যে ৪ জনই ক্ষমতাসিন দলের মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে এসকল প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রাপ্তির আশায় দৌড়ঝাপ শুরু করেছে। কেউ কেউ স্থানীয় এমপি’র আশির্বাদ লাভের আশায় ঢাকায় তার ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে সাক্ষাত করছেন। বিগত দিনে দলের সাথে কোন সম্পৃক্ততা ছিল না,এমন ব্যক্তিও দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় দলের আশির্বাদ লাভের চেষ্টা করছেন। কোন কোন মনোনয়ন প্রত্যাশী নিজ নিজ এলাকায় মটর সাইকেলের মহড়া দিয়েও নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। বিগত উপজেলা নির্বাচনে দলীয় দ্বায়ীত্বশীল পদে থেকেও যারা দলীয় প্রতীক নৌকার বিরোধিতা করেছেন তারাও খুব জোরে সোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকা প্রতীকের আশায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতিক নিয়ে প্রথমবারের মত নির্বাচিত যোগীপোল ইউপি চেয়ারম্যান দূর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন। খুলনা ৩ আসনের অন্তর্গত যোগীপোল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে এবং ইতিমধ্যে যারা আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন তারা হলেন, বর্তমান বহিস্কৃত চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি ও যোগীপোল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, মোড়ল আব্দুস সাত্তার, আওয়ামীলীগের সমর্থক মোঃ ফয়সাল আহম্মেদ। সরেজমিনে এলাকায় ঘুরে সাধারণ মানুষের প্রত্যাশা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলীকে যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এছাড়া সাজ্জাদুর রহমান লিংকন যোগীপোল ইউনিয়ন এলাকায় করোনাকালীন সময় সাহায্য সহানুভুতিসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। প্যানেল চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস বলেন বিএনপি’র দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ গ্রহন করবেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৯’শ ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটর সংখ্যা ১০ হাজার ৮৫ জন, মহিলা ভোটারের সংখ্যা ৯ হাজার ৮৮৭ জন।
অভিযোগ পাল্টা অভিযোগে শনিবার মণিরামপুরে ভোট
আনোয়ার হোসেন, মণিরামপুর
যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনের বাকি আরমাত্র একদিন। এরইমধ্যে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পৌরএলাকা। তীব্রশীত উপেক্ষা করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রায় নিজেদের পক্ষে রাখতে ভোটারদের দ্বারে ছুটছেন প্রার্থীসহ তার অনুসারীরা। কে হচ্ছেন আগামী দিনের পৌরপিতা তা নিয়ে চলছে নানা জল্পনা। এদিকে প্রচারণায় উৎসবমুখোর হলেও এবারের পৌরসভা নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে মেয়র প্রার্থীদের। অভিযোগ তুলে দফায় দফায় সাংবাদিকদের সাথে কথা বলছেন তারা।
বিএনপির ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল দাবি করছেন, তার পোষ্টার ছিড়ে দিচ্ছেন নৌকার প্রার্থীর কর্মীরা। তার প্রচার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। ধানের শীষের পক্ষে ভোট চাইতে যাওয়ায় অনেককে হুমকিধামকি দেওয়া হচ্ছে। এমনকি তার কয়েকজন কর্মীকে মারপিটের অভিযোগ তুলেছেন দুই বারের নির্বাচিত এই মেয়র প্রার্থী।
শনিবারের মণিরামপুর পৌরসভা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে শহীদ ইকবাল বলেন, নির্বাচন অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে আমি শঙ্কিত। প্রতীক বরাদ্দের প্রথম দিনেই আমার পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে। আমাকে খুন জখমের হুমকি দেওয়া হয়েছে। আমার ভোটারদের মাঠে যেতে নিষেধ করা হচ্ছে। আমি বারবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে পুলিশি টহল জোরদার এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি মোতায়নের দাবি জানিয়েছেন ধানের শীষের এই প্রার্থী।
এদিকে বিএনপি প্রার্থীর করা অভিযোগ সম্পূর্ণরুপে ভিত্তিহীন বলে দাবি করেছেন নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র কাজী মাহমুদুল হাসান। তিনি বলেন, ৩০ তারিখের ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নতুলে দেউলিয়াপনা ও গতানুগতিক বক্তব্য দিয়ে বিএনপি প্রার্থী তাদের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। হীন রাজনৈতিক উদ্দেশে শেখ হাসিনার উন্নয়নের ধারা বিনষ্টের লক্ষ্যে ও ২০১৩-১৪ সালে মণিরামপুরে নিজেদের তা-ব ও সন্ত্রাসী কর্মকা- চাপা দিতে পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপি এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মাহমুদুল হাসান অভিযোগ করেন, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় আমার তিন নির্বাচনী কর্মীকে মারপিট করে জখম করেছে নাশকতা মামলার চার্জশীটভুক্ত আসামিরা। প্রতীক বরাদ্দ পেয়ে ওইদিন রাতে পৌরশহরে মিছিল বের করে ধানের শীষের প্রার্থী নিজেই আচরণবিধি লঙ্ঘন করেছেন।
তবে মেয়র প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত কাউন্সিলর পদের কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন বা প্রচারণায় বাধা দেওয়ার ব্যাপারে সরাসরি কোন অভিযোগ তোলেননি।
এদিকে পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপিকে তেমন প্রচার প্রচারণা বা গনসংযোগ করতে দেখা না গেলেও নৌকাকে জয়ী করতে একাট্টা মণিরামপুর আ’লীগ। অভ্যন্তরীন কোন্দলভুলে দলের নেতাকর্মীরা একযোগে মাহমুদুল হাসানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার মণিরামপুরে আয়োজিত পথসভায় নৌকার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। ভেদাভেদ ভুলে ইতিমধ্যে নৌকার হয়ে কাজ করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, অ্যাডভোকেট বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের পুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা হুমায়ুন সুলতান সাদাব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ। এমনকি এবার পৌর নির্বাচনে নৌকা চেয়ে না পাওয়া মনোনয়ন বঞ্চিতরাও কাজ করছেন মাহমুদুল হাসানের পক্ষে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
মণিরামপুর পৌরসভা নির্বাচনে এবার মেয়রপদে লড়ছেন তিনজন-কাজী মাহমুদুল হাসান (নৌকা), অ্যাডভোকেট শহীদ হাকবাল হোসেন (ধানের শীষ) ও আবু তালেব (হাতপাখা)। এছাড়া পুরুষ কাউন্সিলর পদে ৩৩জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়টি ওয়ার্ডে মোট ভোটর সংখ্যা ২১হাজার ৯৬৫ জন। পুরুষ ভোটার ১০ হাজার ৮৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১২৯ জন। প্রতি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
মণিনামপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখনো কোন প্রার্থী আমাকে কিছু জানাননি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করেন এই কর্মকর্তা।
শরণখোলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলার জনতা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর নিয়োগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ম্যানেজিং কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তারা।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাবিব শিকাদার, মোঃ রুহুল আমিন শেখ, ফোরকান তালুকদার, ফিরোজা বেগম, স্বপন কুমার মিস্ত্রি, আতিকুর রহমান লিখিত বক্তব্যে জানান, জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম যোগদান করার পরে তফসিল গোপন রেখে পছন্দের লোক দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে। এরপর থেকে তিনি ম্যানেজিং কমিটির সভা না করে সদস্যদের বাড়ি গিয়ে অথবা তার বাসায় ডেকে রেজুলেশনে স্বাক্ষর নিয়ে নিজের পছন্দের প্রার্থীকে অফিস সহকারী নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। এ ঘটনার প্রতিবাদে গত বছরের ৭ জুলাই ম্যানেজিং কমিটির আটজন সদস্য একযোগে পদত্যাগ করেন।
পরবর্তীতে বোর্ডের নির্দেশনা অনুযায়ি পুনঃরায় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে মোঃ রুহুল আমিন শেখ, মোঃ ফোরকান তালুকদার, মোঃ হেলাল উদ্দিন বাচ্চু, মোঃ বাচ্ছু বয়াতী ও ফিরোজা বেগমকে সদস্য হিসাবে কো-আপড করা হয়। কিন্তু এ কমিটি গঠন করেও প্রধান শিক্ষক বিদ্যালয়ে সভা না করে কমিটির সদস্যদের তার বাসায় ডেকে স্বাক্ষর নিয়ে ইচ্ছে মতো রেজুলেশন তৈরী করেন। এভাবে গত ১৭ নভেম্বের ২০২০ তারিখে প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে তার পছন্দে প্রার্থী মোঃ মিরাজ হাওলাদারকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেন। এ ঘটনার প্রতিবাদ করায় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে শোকজ নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের এ ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়টির শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্যে প্রশাসনের প্রতি দাবী জানান। ম্যানেজিং কমিটির সদস্য ফোরকান জানান, আমি এলাকায় না থাকা স্বত্ত্বেও রেজুলেশন খাতায় আমার জাল স্বাক্ষর দিয়েছে প্রধান শিক্ষক। যা আমি কিছুই জানিনা।
জানতে চাইলে জনতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরন করে সদস্যদের উপস্থিতিতে ম্যানেজিং কমিটির সভা করা হয়েছে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মেধার ভিত্তিত্ েনিয়োগ দেয়া হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি সরদার মোস্তফা শাহিন বলেন, অফিস সহকারী নিয়োগ নিয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির উভয়েরই নিজস্ব স্বার্থ জড়িত থাকায় বিরোধ সৃষ্টি হচ্ছে। বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে।
সখিপুর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া জনপ্রিয়তার শীর্ষে রতন
কে এম রেজাউল করিম দেবহাটা :
দেবহাটা উপজেলা সখিপুর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দেবহাটা উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। সাধারন মানুষের সুখ দুঃখের সাথী গরিব মেহনতি মানুষের আশার আলো সদালপী, সৎ, যোগ্য তিন নম্বর সখিপুর ইউনিয়ন এর চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
রাজপথের লড়াকু সৈনিক, ছাত্রলীগ, যুবলীগ ,থেকে উঠে আশা একজন আওয়ামীলীগ নেতা ।
তৃনমুলের নেতাকর্মী ও জনসাধারণের আস্থা অর্জনের মধ্য দিয়ে ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার অভুতপূর্ব উন্নয়ন ও মানুষের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
আজকের এই বর্ষিয়ান আওয়ামী রাজনীতিবীদ ও উন্নয়নের রুপকার শেখ ফারুক হোসেন রতন ।
সুদুর রাজনৈতিক পরিচিতির বাইরেও শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও সুপরিচিত শেখ ফারুক হোসেন রতন, আজীবন কাজ করছেন শিক্ষা ও সমাজের উন্নয়নে।
বর্তমানে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা কমিটি, স্বাস্থ্য কমিটি,করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারী মোকাবেলায় উপজেলা কমিটি,চোরাচালান নিরোধ কমিটি, প্রকল্প বাস্তবায়ন কমিটি, রাজস্ব কমিটি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কমিটিসহ উন্নয়নমুলোক বহু কমিটির সদস্য শেখ ফারুক হোসেন রতন।
সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জনকল্যানে নিজ এলাকাসহ গোটা সখিপুর ইউনিয়ন এতে শেখ ফারুক হোসেন রতন অভুতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। তাই সংক্ষিপ্ত পরিচিতির পর তার কিছু উন্নয়ন মুলোক কর্মকান্ডের তথ্য সংবাদে উপস্থাপন না করলেই নয়। যেমন, জননেত্রী শেখ হাসিনার বিশেষ অবদানে এবং সাতক্ষীরা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির সার্বিক সহযোগীতায় নিরলস প্রচেষ্টার মাধ্যমে সখিপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সুপেয় পানির প্রকল্প নির্মান করেছেন তিনি। দেবহাটা উপজেলাতে শতভাগ বিদ্যুতায়নের রুপকার তিনি। সখিপুর ইউনিয়নের প্রায় অধিকাংশ কাচা রাস্তা কার্পেটিংকরণ ও উপজেলার বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহু রাস্তা ইটসোলিং ও কার্পেটিংয়ের ব্যবস্থাও করেছেন তিনি। উপজেলার দূর্যোগপ্রবন ও প্রত্যন্ত এলাকা সমুহের শিক্ষা প্রতিষ্ঠানে তিনি আশ্রয় কেন্দ্রের বরাদ্দ ও স্থাপন করিয়েছেন।
সখিপুর ইউনিয়নের বহু শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক নতুন ভবনের বরাদ্দ ও নির্মান কাজ সম্পন্ন করেছেন শেখ ফারুক হোসেন রতন। ধর্মীয় পৃষ্টপোষক হিসেবে উপজেলার অধিকাংশ মসজিদ, মন্দির, মাদ্রাসায় আর্থিক অনুদানও প্রদান করেছেন তিনি। এক কথায় বলতে গেলে বিগত কয়েক বছরে সখিপুর ইউনিয়ন এতে এমন খুব কমই উন্নয়ন মুলোক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে, যার পিছনে শেখ ফারুক হোসেন রতনের অবদান নেই কিংবা তার হাতের ছোঁয়া লাগেনি।
কমরেড অধ্যাপক নাসেরকে স্মরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, মার্কসবাদী তাত্ত্বিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমরেড মোহাম্মদ নাসেরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় সিপিবি’র খুলনা জেলা কমিটির উদ্যোগে পার্টির কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত কমরেড অধ্যাপক মোহাম্মদ নাসেরের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, হরষিৎ ম-ল, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, সৌরভ সৌমিত্র, কৃষ্ণেন্দু বাছাড় প্রমুখ। বক্তারা বলেন, কমরেড অধ্যাপক নাসের ছিলেন পার্টি আদর্শবান মার্কসবাদী একজন তাত্ত্বিক নেতা। তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের মত বিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের মত বিনিময় সভা সন্ধ্যা ৬.৩০ মিনিটে স্থানীয় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনার সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাকিল আহম্মেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দৌলতপুর থানা সাবেক আহবায়ক জনাব শরিফুল আনাম। ইকবাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাজী ফজলুল করিম টিটো, গাজী সোহেব উদ্দিন মিন্টু, নূরুল ইসলাম লিটন, শেখ আসাদুজ্জামান, মোঃ শাহাবুদ্দিন, এম এ হাসান, মোঃ টিপু হাওলাদার, মোঃ হুমায়ূন কবির, সাঈজুদ্দিন সাজু, মোঃ কওছার আলী, মাসুদ ইকবাল বাবু, শেখ হাবিবুর রহমান, মোঃ তমিজ উদ্দিন মোল্যা, মোঃ বাহার, মোঃ আহাদুল, জাকির হোসেন, সোহাগ গাজী, মোঃ শাওন, মোঃ সাজ্জাদ, কাইয়ুম মোল্যা, মোঃ নুরুল হক, মোঃ রবিন বাবু প্রমুখ।
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোট চত্বরে অসহায় শীতার্থ মানুষের শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবনেতা জুলফিকার আলী জুলু, মাহাফুজুর রহমান সোহাগ, রেজাউল ইসলাম রেজা, কবির আহমেদ মনা, আরশিল আজিম, তাপস জোয়াদ্দার, রাফেল হোসেন বাবু, চঞ্চল রায়, চিশতি নাজমুল বাসার স¤্রাট, হুসাইন আহমেদ, সুরাজ বাবু, হৃদয় প্রমুখ।











































