আহাদ আলী, স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর গ্রামের প্রান্তিক কৃষক আরুনি সরকার। তার দীর্ঘ দশ বছরের গবেষণায় নতুন ৬ জাতের আমন ধানের উদ্ভাবন হয়েছে। দেশের প্রান্তিক কৃষকদের নিয়ে কাজ করা বেসরকারি একটি সংগঠনের (লোকজ) মাধ্যমে ২০১০ সালে পিরোজপুর মঠবাড়িয়ার গুলিসাখালি রিসোর্স সেন্টারে ফিলিপাইনের কৃষি বিজ্ঞানী ও গবেষক বং কায়াবানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমন ধানের ক্রস ব্রিডিং এর প্রশিক্ষণ নেন আরুনি গ্রহণ করে।
প্রশিক্ষণ থেকে ফিরে এসে ঐ বছর অক্টোবর মাসে আরুনি দেশীয় প্রজাতির ১০টি জাতকে মাদার ও ১০টি জাতকে ফাদার করে ইমাসকুলেশন ও পলিনেশনের মাধ্যমে ব্রিডিং করেন। তিনি ৬টি জাত উদ্ভাবনে সফল হন। জাতগুলো পর্যায়ক্রমে ২০১১ সালে ঋ-১, ২০১২ সালে ঋ-২, ২০১৩ সালে ঋ-৩, ২০১৪ সালে ঋ-৪, ২০১৫ সালে ঋ-৫, ২০১৬ সালে ঋ-৬, ২০১৭ সালে ঋ-৭, ২০১৮ সালে ঋ-৮, ২০১৯ সালে ঋ-৯ হয়ে এ বছর ২০২০ সালে ঋ-১০ পর্যায়ে পৌঁছেছে।
এ বছর নতুন জাতগুলো তাদের মাদার ও ফাদার থেকে বেশি ফলন, গাথুনি ঘন, শীষ লম্বা ও দুর্যোগ সহিষ্ণু হয়েছে। ধানের বৈশিষ্ট্যের বেশকিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। মাদার ফাদার থেকে তাদের জীবনকাল কমেছে। আশা করা যাচ্ছে, এই ব্রিডিং এর মাধ্যমে স্থানীয় আমন ধানের অধিক ফলনশীল ও উন্নত জাত উন্নয়ন হবে।
সারা পৃথিবীতে বহুজাতিক কোম্পানিগুলো যখন বাণিজ্যিক বীজ আগ্রাসের জাল বুনছে, ঠিক সেই সময়ে আরুনি স্থানীয় জাতের ধান বীজ রক্ষার পাশাপাশি নতুন ধানের জাত উদ্ভাবনে উৎগ্রীব হয়ে আছে। এ বছরেই তার শেষ হচ্ছে দশ বছর আগে শুরু হওয়া প্রয়োগিক গবেষণার সকল ধাপগুলো।
এ বিষয়ে আরুনি সরকার বলেন, এ বছরেই শেষ হচ্ছে দশ বছর আগে শুরু হওয়া প্রয়োগিক গবেষণার সকল ধাপগুলো। ধাপগুলো মোটামুটি সঠিকভাবে অতিক্রম করার পর সকল ব্রিডিং ধানের বৈশিষ্ট্যের বেশকিছু ইতিবাচক পরিবর্তন ঘটছে। নতুন জাতগুলো তাদের মাদার ও ফাদার থেকে ফলন বেশি, গাথুনি ঘন, শীষ লম্বা ও দুর্যোগ সহিষ্ণু হয়েছে। মাদার ফাদার থেকে তাদের জীবনকাল কমেছে। আশা করা যাচ্ছে, এই ব্রীডিং এর মাধ্যমে স্থানীয় আমন ধানের অধিক ফলনশীল ও উন্নত জাত উন্নয়ন হবে।











































