Home আঞ্চলিক খুলনায় ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনায় ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

9

স্টাফ রিপোর্টার

বিভাগীয় শহর খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় এ উপলক্ষ্যে খুলনা অফিসের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে প্রেসক্লাব চত্বর থেকে নগরীতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, কেসিসির প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র-২ মো. আলী আকবর, প্যানেল মেয়র-৩ মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, কাজী মোতাহার রহমান বাবু, মো. সাহেব আলী, গৌরাঙ্গ নন্দী, মুন্সী মো. মাহবুব আলম সোহাগ, সাইয়েদুজ্জামান স¤্রাট, মো. আনিসুজ্জামান, হাসান আহম্মেদ মোল্লা, মোহাম্মদ নূরুজ্জামান, খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পার্টির  (জেপি) সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, মহানগর জেপির সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, ড. এস এম জাকারিয়া, আয়েশা আক্তার মালা, নজরুল ইসলাম নজু, মো. আবু হোসেন, মো. আবু সালেকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে খুলনা প্রেসক্লাবে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক।