স্টাফ রিপোর্টার
বাড়ির উপর দিয়ে বিদ্যুতের নতুন লাইন সড়ানোর দাবি জানিয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের কুমারিয়া জোলার মহিষচরনী গ্রামের জুয়েল হাওলাদার।
তিনি এ দাবি জানিয়ে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর আবেদন করেন।
আবেদনপত্রে বলা হয়, আমি জুয়েল হাওলাদার। বাগেরহাটের মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের কুমারিয়া জোলার মহিষচরনী গ্রামের মতিউর রহমানের ছেলে। আমাদের পাড়ায় নতুন বিদ্যুৎ লাইন বসানো হচ্ছে। যার লড নং- PRJ-MO-1-C/A-1.5-17724. আব্দুল জলিল হাওলাদারের মিল থেকে মোয়াজ্জেলের বাড়ি পর্যন্ত লাইনটির ইঞ্জিনিয়ারদের মাস্টার প্লানে যে কয়টা খুঁটি যে ভাবে দেওয়া ওই ভাবে না বসিয়ে কম বৈদ্যুতিক খুঁটি বসাইয়া ইচ্ছা মতো আমার বাড়ির উপর থেকে বিদ্যুতের লাইনের খুঁটি বসিয়েছে। তখন আমি বাড়ি না থাকায় তার টানিয়েছে। তাতে আমার নারকেল সুপারি মেগনিশ চাম্বল সহ অন্যান্য গাছ মিলিয়ে পঁচিশটি গাছের উপর থেকে তার টানা হয়েছে । বর্তমান এবং ভবিষ্যতে আমার বাড়ি এবং পরিবারের সকল সদস্যদের বিপদজনক দুর্ঘটনা হবার সম্ভাবনা আছে । সরকারী রাস্তার লাইনের মাপ থাকা সেও সুচাতরি কায়দায় আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে এভাবে লাইনটি করে। আমি বাড়ি এসে লাইনের অবস্থা দেখিয়া আপনার বরাবর অভিযোগ দায়ের করছি।
অতএব, জনাবের সমীপে আর্জি বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পূর্বে আমার বাড়ির সামনের বর্তমান খুঁটি ৩০-৩৫ ফুট পশ্চিমে স্থানান্তর করে বসাইয়া আমার সম্পদ ক্ষতির হাত থেকে রক্ষা করবেন।
পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আমানুল্লাহ পাটোয়ারি এ বিষয়ে বলেন, আবেদনকারী দেখা করলে সম্ভব হলে তার সমস্যার সমাধান করা হবে।
যদিও ভুক্তভোগী জুয়েল জানান, একাধিকবার দেখা করে কথা বলেও কোন লাভ হয়নি।
জুয়েল বলেন, বাড়ির উপর দিয়ে তার নিয়ে গেলে বড় দুর্ঘটনাসহ প্রাণহানীর আশংকা রয়েছে। এক্ষেত্রে বিদ্যুতের তার সরিয়ে সরকারি রাস্তা দিয়ে নেওয়া যেতে পারে।
জীবন রক্ষায় ভয়ানক বিপদজ্জনক হাই ভোল্টেজ বিদ্যুতের তার সরিয়ে বসানোর দাবি জানান জুয়েল।











































