স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ছেলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় সম্পর্কে ভোলার বিপ্লবের নানা মন্তব্যের প্রতিবাদে অনশনে বসেছেন মিজানুর রহমান জিয়া। নগর স্বেচ্ছাসেবক লীগের অন্যতম শীর্ষ নেতা তিনি। রবিবার সকাল ১০টা থেকে নগরীর শিববাড়ী মোড়ে একাই অনশনে বসেন তিনি। তাৎক্ষণিক ভাবে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের যুব সমাজের অহঙ্কার শেখ সারহান নাসের তন্ময় সম্পর্কে যে মন্তব্যে করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যত্থায় শুধু আমি নয়, খুলনা তথা সারাদেশের তরুণ ও যুব সমাজ ভোলার বিপ্লবের দাঁত ভাঙা জবাব দিবো। ভুলে গেলে চলবে না-শেখ তন্ময়ের দাদা শেখ আবু নাসের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতার সাথেই শহিদ হয়েছিলেন। সেই শহিদ পরিবার নিয়ে কেউ বাজে মন্তব্য করলে বাংলার মানুষ তাকে ছেড়ে দেবে না, দিতে পারি না।
শনিবার রাতে এই ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছিল যুবলীগ-ছাত্রলীগ। তবে অনশনের মতো কঠোর কর্মসূচিতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান জিয়া। তার পেছনের প্যানা ও প্রতিবাদী ধরণ দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরাও।











































