ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধ
করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শখের বশে কবুতর পালন করতে গিয়ে স্বাবলম্বী হতে চায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিয়াম হোসেন। । স্বপ্নবাজ এই তরুনের স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করে স্বাবলম্বী হওয়া। তিনি এখন স্বাবলম্বী হতে চায় একজন সফল কবুতর খামারি। পড়াশোনার পাশাপাশি তিনি কবুতর পালন করছেন। তা দেখে অনুসরণ করছে আটরা গিলাতলা ৬ নং ওয়ার্ড এর অনেক তরুন ও যুবক। শিরোমনি বাজারের মাছ ব্যাবসায়ি মোঃ মিয়াদ ইসলাম এর ।
একমাত্র ছেলে হবি হোসেন ।গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তিনি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এরপর এ সময় টিফিনের জমানো টাকা দিয়ে ২/৩ জ্বোরা কবুতর কিনেন হবি হোসেন। হবি হোসেন তার বাড়ি থেকে ৫ হাজার টাকা খরচ করে কবুতর রাখার জন্য একটি খাঁচা বানান। এখান থেকেই শুরু কবুতর খামারি হিসেবে তার পথচলা। দুই, তিন জোড়া দিয়ে শুরু করলেও প্রায় ১৫ জোড়া কবুতরের মালিক বনে যান সপ্তম শ্রেণির শিক্ষার্থী হবি হোসেন।যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮ হাজার টাকা। বর্তমানে দেশি সে গিরিবাজ, পায়রা , রেচারসহ বিভিন্ন জাতের কবুতর রয়েছে তার সংগ্রহে। হবি হোসেন ফুলবাড়ীগেট, ফুলতলা , নওয়াপাড়ায় হাটে প্রতি সপ্তাহে কবুতরের হাট বসে আমি অনলাইনে দেখেছি।
বাচ্চা কবুতরগুলো বড় হলে বিভিন্ন এলাকা থেকে বেপারীরা এসে তা কিনে নিয়ে যাবে। তবে ফুলবাড়ীগেট কবুতর হাটে দাম একটু বেশি পাওয়া যায়। হবি হোসেন বলেন আমার যদি টাকা থাকত তাহলে অনেক বিদেশি কবুতর কিনতাম অনেক বড় খামার করতাম পড়ালেখার পাশাপাশি। এখন নিজের লেখা পড়ার খরচ নিজেই চালাই কবুতর বেঁচে।











































