Home আঞ্চলিক ফলোআপ: শৈলকুপায় সম্পত্তির লোভে কৃষক রিপনকে হত্যা করে ভাই-ভাবী

ফলোআপ: শৈলকুপায় সম্পত্তির লোভে কৃষক রিপনকে হত্যা করে ভাই-ভাবী

5

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সম্পত্তির লোভে কৃষক রিপনকে হত্যা করে ভাই-ভাবী। উপজেলার চররূপদা গ্রামের রিপন হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত তার ভাবি ফরিদা বেগম হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বৃহষ্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামানের আদালতে এ জবানবন্দী প্রদান করেন তিনি।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীন আলম জানান, বুধবার বাড়ির পাশের একটি ডোবা থেকে রিপন হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ওই দিন বিকেলে ভাবী ফরিদা বেগমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের কাছে তিনি স্বীকার করেন ৯ ডিসেম্বর রাতে সম্পত্তির জন্য তারা স্বামী স্ত্রী মিলে দেবরকে হত্যা করে। তিনি রিপনকে পা চেপে ধরেন। আর স্বামী রান্নু গলা টিপে হত্যা করে। হত্যার পর ভিকটিমের পেটে কোপ দেওয়া হয়। বাড়িতেই হত্যা করা হয় তাকে। পরে ভোর রাতে লাশ বাড়ির পাশের একটি ডোবাতে পুতে রাখা হয়। বৃহস্পতিবার বিকালে পুলিশ তাকে আদালতে তুললে তিনি স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন। ওসি আরো জানান, ফরিদার স্বামী রান্নু বিশ^াস ১২ ডিসেম্বর থেকে পলাতক রয়েছেন।

উল্লেখ্য , রিপন হোসেন ৯ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন। এব্যাপারে তার স্ত্রী সোহাগি বেগম পরের দিন শৈলকুপা থানাতে একটি অপহরণ মামলা দায়ের করেন। গতকাল বুধবার পুলিশ তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।