তথ্য বিবরণী
খুলনার রায়েল মহল জলিল স্মরণীর শেষ অংশে ৪৬ ফুট প্রশস্ত রাস্তটি ৮০ ফুট প্রশস্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের অধিগ্রহণকৃত জমির ১১ জন মালিকের মাঝে ৬৭ লাখ ১৯ হাজার সাতশত ৪২ টাকার ২২টি চেক বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে রায়ের মহল মন্দির মোড়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এসময় সিটি মেয়র বলেন, চেক বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকে সকলকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঞ্চলের জন্য দরদ রয়েছে। তিনটি রাস্তা প্রশস্তকরণের জন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন করেন। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তিনি বলেন, তিনটি রাস্তার প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণের জন্য সরকার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাকি চেকগুলো দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হবে। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, কেসিসি’র প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা হালিমা বেবি প্রমুখ। এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু ও সাহিত্য কর্নারের উদ্বোধন
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (মঙ্গলবার) সকালে নগরীর আযম খান সরকারি কর্মাস কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে মুজিববর্ষ স্মরণে বঙ্গবন্ধু ও সাহিত্য কর্নারের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, বহুত্যাগ, রক্ত ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে যে কোন মূল্যে সমুন্নত রাখতে হবে। জাতির পিতাকে হত্যা করার পর গত ২১ বছর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর আবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতা মুক্তিযুদ্ধের সময়ে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবাই এখন জানতে পারছে।
আযম খান সরকারি কর্মাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শিক্ষক পরিষদের সম্পাদক কল্লোল কুমার, সহকারী অধ্যাপক এসএম কবির আহমেদ, সহকারী অধ্যাপক তারক চাঁদ ঢালী ও সুজন আহমেদ।











































