খুবি প্রতিনিধি
আগামীকাল প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করা হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে আলোচনা সভা চলাকালে বেলা ১১.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত এ্যাওয়ার্ড প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো এই এ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।
২০১৯ এ এই এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন এবং রসায়ন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ খায়রুল আমীন। এ্যাওয়ার্ড প্রাপ্তদের সম্মাননা হিসেবে পঞ্চাশ হাজার টাকা মূল্যের চেক, একটি পদক ও একটি সনদপত্র প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে এই সম্মানজনক এই এ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।











































