Home খেলাধুলা মেগা অফার নিয়ে রাফিনিয়ার দিকে নজর ম্যানচেস্টার ইউনাইটেডের

মেগা অফার নিয়ে রাফিনিয়ার দিকে নজর ম্যানচেস্টার ইউনাইটেডের

0

স্পোর্টস ডেস্ক ।।

ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে দলে ভেড়াতে এক বিশাল মেগা অফার তৈরি করছে। জানুয়ারির দলবদলের বাজারে ওল্ড ট্রাফোর্ডে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেসের প্রতিবেদন অনুযায়ী, মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনিয়াকে তাদের আক্রমণভাগের মূল অস্ত্র বানাতে মরিয়া। তাকে রাজি করাতে ইউনাইটেড একটি অবিশ্বাস্য রেকর্ড-ব্রেকিং প্রস্তাবের পরিকল্পনা করছে।

ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনিয়ার জন্য প্রায় ১২০ মিলিয়ন ইউরোর এক বিশাল বিড প্রস্তুত করছে, যা তাদের ইতিহাসের অন্যতম রেকর্ড দলবদল হতে পারে।

ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি রাফিনিয়াকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানাতে চায়।

এমনকি ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের চেয়েও তাকে বেশি সাপ্তাহিক বেতন দেওয়ার প্রস্তাব ভাবা হচ্ছে।

বার্সা কোচ হান্সি ফ্লিকের অধীনে রাফিনহা অবিশ্বাস্য ফর্মে আছেন, যেখানে তাকে স্ট্রাইকার ও উইঙ্গার উভয় ভূমিকায় খেলিয়ে টানা হ্যাটট্রিকসহ গোল বন্যা করতে দেখা গেছে। এই ঐতিহাসিক মেগা চুক্তিটি সম্পন্ন হওয়া অনেকটাই নির্ভর করছে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করার ওপর।