Home আঞ্চলিক খুলনায় ৪ বিদেশি পিস্তলসহ যুবক আটক

খুলনায় ৪ বিদেশি পিস্তলসহ যুবক আটক

2

স্টাফ রিপোর্টার।।

খুলনায় পলাশ নামে পরিচিত এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে নগরীর লবণচরা ও সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার চিহ্নিত সন্ত্রাসী মো. পলাশ তালুকদার, ২২ নম্বর বাড়িতে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। তিনি জানান, অভিযানের সময় যশোর কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়।