Home খেলাধুলা টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রুট

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রুট

2

স্পোর্টস ডেস্ক ।।

গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের জো রুট। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূর্ণ করেন তিনি।

এর মাধ্যমে ভারতের শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ২৩ হাজার রানের মালিক হন রুট।

তিন ফরম্যাট মিলিয়ে ৫২২ ইনিংসে ২৩ হাজার করেছিলেন টেন্ডুলকার। ২৩ হাজার রান করতে ৫২১ ইনিংস লাগলো রুটের।

তবে দ্রুত ২৩ হাজার রানের বিশ্ব রেকর্ড ভারতের বিরাট কোহলির। ক্যারিয়ারের ৪৯০তম ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করেছিলেন কোহলি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ২৩ হাজার রান থেকে মাত্র ৩ রান দূরে ছিলেন রুট। বাউন্ডারি মেরেই মাইলফলক স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূর্ণ করা অষ্টম ব্যাটার এবং প্রথম ইংলিশ ব্যাটার রুট।

কোহলি-রুট-টেন্ডুলকার ছাড়াও এই তালিকায় জায়গা করে নেয়া অন্যান্য ব্যাটাররা হলেন- ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।