Home আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

2


নড়াইল প্রতিনিধি।।


সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ (৪৬) নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। আহতের নাম মাহামুদুল হাসান অনিক।

নিহতের মেয়ের জামাই সনি চৌধুরী বলেন, রোববার সকালে আমার শ্বশুর ও আরেকজন ব্যক্তিগত কাজে নড়াইলের লোহাগড়া থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় বাসের সঙ্গে ধাক্কা লাগে।

এতে আমার শ্বশুর ও সঙ্গে থাকা অন্যজন আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শ্বশুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে মারা যান তিনি।


ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান বলে জেনেছি। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।