Home Lead নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

2

ঢাকা অফিস।।
নীলফামারীর ডোমার উপজেলার ট্রাক ও ব্যাটারিচালিত তিন চাকার যানের (মিথিলা) মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়া পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ডোমার থানা ওসি মো. হাবিবুল্লা হাবিব জানান।


তিনি বলেন, মিথিলায় করে একটি পরিবার বিয়ে বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় একই পরিবারের মা ও দুই মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।