Home আঞ্চলিক পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা পড়ে পদ হারালেন যুব জামায়াত নেতা

পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা পড়ে পদ হারালেন যুব জামায়াত নেতা

32


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুব জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ শাহ্কে দলীয় পদ ও সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২নং বল্লী ইউনিয়ন শাখার আমির মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অব্যাহতির ঘোষণা দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ শাহ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া শাখার ১২নং বল্লী ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পরকীয়া প্রেমিকাসহ আপত্তিকর অবস্থায় নিজের স্ত্রীর হাতে ধরা পড়েন ফিরোজ। ঘটনার সময় পার্কে উপস্থিত সাধারণ জনতার সম্মুখে ফিরোজ ও পরকীয়া প্রেমিকার মধ্যে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন সেখানে উপস্থিত দর্শনার্থীরা।
যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা সংগঠনের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ফিরোজ শাহ দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সাতক্ষীরা সদরের ১২নং বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং চলমান বিশদ তদন্তসাপেক্ষে তিনি চূড়ান্তভাবে দোষী প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।