Home জাতীয় যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭৯ কর্মকর্তা

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭৯ কর্মকর্তা

5


ঢাকা অফিস
উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৯ জন কর্মকর্তা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করার তথ্য জানানো হয়। পরে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দপ্তরের ৭ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। বিএনপি সরকার গঠন করার পর প্রশাসনে এটিই প্রথম বড় পদোন্নতি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র দিতে বলা হয়েছে। এবারের পদোন্নতিতে নতুন করে ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও যুগ্ম সচিব করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও আছেন।
প্রজ্ঞাপন বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম, ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দিতে হবে।
পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।