Home খেলাধুলা তাওহিদের লড়াইয়ে শতরান ছাড়ানো পুঁজি পেল বাংলাদেশ

তাওহিদের লড়াইয়ে শতরান ছাড়ানো পুঁজি পেল বাংলাদেশ

2

স্পোর্টস ডেস্ক।।

টপ, মিডল আর লোয়ার কোনো অর্ডারের ব্যাটারই দাড়াতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বাকি বাংলাদেশি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের দিনে লড়াই করেছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তার ফিফটিতে ভর করেই ১০৯ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামার পর থেকেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস। শুরুর ১১ রানেই হারিয়ে বসে ৩ টপ অর্ডারকে। সেই ধারা চলে শেষ পর্যন্ত। তাওহিদ বাদে বাকি সবাইকেই তটস্থ করে রেখেছিল অজি বোলাররা।

ম্যাচের দ্বিতীয় ওভারেই ২ উইকেট হারায় বাংলাদেশ। স্পেনসার জনসনের বলে রান আউট হন তামিম, এরপর ৯ বলে ১ রান করে মিড অফে ক্যাচ দেন সাইফ হাসান। পাওয়ার প্লেতে ১৩ বলে মাত্র ১ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। যা বাংলাদেশের হয়ে অন্তত ১০ বলের ইনিংসে সর্বনিম্ন স্ট্রাইকরেটের রেকর্ড।

৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ১১ রান। পরে সোহান ৮ বলে ৬, শামীম পাটোয়ারী ৩ রান এবং রিশাদ হোসেন ১৪ বলে ১৬ রান করে আউট হন। ৩৬ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তোলেন তাওহিদ হৃদয়।

অধিনায়ক হৃদয় ৫১ বলে অপরাজিত ৬১ রান করে বাংলাদেশকে ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রানে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার হয়ে জনসন ৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ২টি করে এবং নিখিল চৌধুরী ১টি উইকেট শিকার করেন।