বিনোদন ডেস্ক।।
নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় গায়িকা সাজিয়া সুলতানা পুতুল। রাস্তায় ধুলো জমে আছে, তবু আমি হাঁটি ধীরে/তোর নামটা ঠোঁটে রেখে, আবার আসি ফিরে- এমন কথার গানটি লিখেছেন শিল্পী নিজেই। এর সুর ও সংগীত করেছেন সৈয়দ রেজা আলী। গতকাল গানটি তারই ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। পুতুল বলেন, শত প্রতিকূলতার এই শহরে ভালোবাসা, বিরহ ও মায়ার কথা তুলে ধরা হয়েছে গানটিতে।











































