বিনোদন ডেস্ক।।
প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন কণ্ঠশিল্পী কনক দত্ত। ওয়ালিদ আহমেদ পরিচালিত ছবিটির নাম ‘ঢাকা-১২০৫’। পরিচালকের লেখা ও সুরে এবং রুবেল ফ্লাইং কাইটসের সংগীত পরিচালনায় ‘হৃদয়ের জমিনে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। কনক দত্ত বলেন, অনেক বছর ধরে গান করছি, তবে প্লে-ব্যাক করার সুযোগ এবারই প্রথম পেলাম। প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে প্লে-ব্যাকের। ‘ঢাকা-১২০৫’র সঙ্গে যুক্ত হয়ে সেই স্বপ্ন পূরণ হলো।











































