অনলাইন ডেস্ক
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে নিজেকে চা-ওয়ালা বলে পরিচয় করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আন্তর্জাতিক চা দিবসের প্রাক্কালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের সামনে নিজেকে একজন ‘চা-ওয়ালা’ হিসেবে উল্লেখ করেন মোদি। তার এই রসাত্মক মন্তব্য শোনার পর উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল ওঠে। হাততালিও দেন অনেকে।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে।
অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করতে যাচ্ছেন। আর এই চা দিবস উদযাপনের জন্য একদিন আগেই আপনাদের মাঝে একজন ‘চা-ওয়ালা’ হাজির হয়েছে। ভারতের চায়ের বৈচিত্র্য যেমন বিশাল, তেমনি এর শক্তি ও সুবাসও অনন্য।










































