স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (১৩ মে ২০২৬) সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
গণশুনানিতে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে জমিজমা, সামাজিক সমস্যা, প্রশাসনিক জটিলতা, নাগরিক সেবা ও অন্যান্য বিষয়ে তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের আন্তরিকতার কথা উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা জানান, নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনা ও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ায় প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ছে।











































