Home খেলাধুলা সেলফি তোলার বাহানায় রোহিতের ৪ কোটি দামের ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

সেলফি তোলার বাহানায় রোহিতের ৪ কোটি দামের ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

2

স্পোর্টস ডেস্ক।।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যস্ত সময় পার করছেন রোহিত শর্মা। এরই মাঝে ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। সেলফি তোলার বাহানায় রোহিতের ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুই খুদে ভক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজের গাড়িতে বসে কয়েক জন ভক্তের সঙ্গে কথা বলছেন রোহিত।

ভক্তদের উদ্দেশে তিনি হাতও নাড়ছিলেন। হাসিমুখে একজনের সেলফি তোলার আবদারও পূরণ করেন এই তারকা ব্যাটার। ঠিক সেই সময় ঘটে অনাকাক্সিক্ষত ঘটনা। সেলফি তোলার বাহানায় গাড়ির খুবই কাছে চলে যায় দুই ভক্ত।

ছবি তোলার জন্য মোবাইলের দিকে তাকানোর সময় ওই দুজন ভক্ত রোহিতের হাতে থাকা ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোহিত ওই ঘড়িটি বিখ্যাত ব্র্যান্ড রোলেক্সের জিরাফ মডেলের। এর দাম ৩ কোটি ২৫ লাখ রুপি; বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২২ লাখ টাকা।

ভক্তদের এমন অপকর্মের চেষ্টা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রোহিত। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভক্ততের উদ্দেশ্য করে তিনি কিছু বলতে থাকেন। এরপর বিরক্তি নিয়ে গাড়ির জানালা বন্ধ করে চলে যান।

এবারের আইপিএলে চোট বেশ ভুগিয়েছে রোহিতকে। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স ১০ ম্যাচ খেলে ফেললেও হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি খেলতে পেরেছেন ৫টি।

ব্যাট হাতে অবশ্য দারুণ ছন্দে আছেন রোহিত। ৫৫.২৫ গড়ে, ১৭৪.০১ স্ট্রাইক রেটে করেছেন ২২১ রান।